Gas found near Odisha Coast: প্রাকৃতিক গ্যাস মিলল বাংলার কাছেই! উপকূলের সামনে হওয়ায় দ্রুত আয়ের লক্ষ্যে ONGC

Gas found near Odisha Coast: প্রাকৃতিক গ্যাস মিলল পশ্চিমবঙ্গের কাছেই। উপকূলের সামনে হওয়ায় দ্রুত আয়ের লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনকারী সংস্থা ওএনজিসি (অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন)।

Published on: Sep 22, 2026, 16:23:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Gas found near Odisha Coast: পশ্চিমবঙ্গের অদূরেই ওড়িশা উপকূলের কাছে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেল ওএনজিসি (অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন)। রাষ্ট্রায়ত্ত অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনকারী সংস্থার তরফে জানানো হয়েছে, গত ১৮ সেপ্টেম্বর ওড়িশার কোনার্ক থেকে প্রায় ৪৩ কিলোমিটার দূরে মহানদী অফশোর বেসিনের MN-DW18-1-H-D কূপে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। যেহেতু ওড়িশা উপকূলের কাছাকাছি সেই গ্যাস পাওয়া গিয়েছে, তাই সেটির বাণিজ্যিক গুণ বিচার করে দ্রুত পদক্ষেপ করা যাবে বলে ওএনজিসির তরফে জানানো হয়েছে।

প্রাকৃতিক গ্যাস মিলল ওড়িশা উপকূলের কাছেই। (ছবি সৌজন্যে পিটিআই)
প্রাকৃতিক গ্যাস মিলল ওড়িশা উপকূলের কাছেই। (ছবি সৌজন্যে পিটিআই)

কতটা গভীরে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে?

আর ওএনজিসি যে মহানদী-সহ বঙ্গোপসাগর অঞ্চলে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের সন্ধান চালাচ্ছে, সেটা কেন্দ্রীয় সরকারের ‘সমুদ্র মন্থন’ প্রকল্পের আওতায়। সেই প্রকল্পের আওতায় মহানদীর নীচে ১,৬২৩ মিটার পর্যন্ত ড্রিলিংয়ের পরিকল্পনা ছিল ওএনজিসির। তবে ১,৪১১ মিটার থেকে ১,৪৫২ মিটার গভীরতায় প্রাকৃতিক গ্যাস পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: Bengal Offshore Crude Oil Extraction: 'আরও ভালো তেল পশ্চিমবঙ্গ লাগোয়া বঙ্গোপসাগরের নীচে', প্রকল্পের শুরুতে সাফল্যও

রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে বলা হয়েছে, গত তিনদিন ধরে সেখানে গ্যাস পাওয়া যাচ্ছে। গ্যাসের প্রবাহ এবং চাপও অত্যন্ত আশাপ্রদ বলে ওএনজিসির তরফে জানানো হয়েছে। 'প্ল্যাটিনাম এক্সপ্লোরার' ড্রিলশিপ ব্যবহার করে যে কূপ খননের কাজ শুরু হয়েছিল গত ২৫ জুলাই থেকে। মেরেকেটে দু'মাসের মধ্যেই যে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে, তা উৎফুল্ল করে তুলেছে বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: Shreyas Iyer in India vs Japan T20I: জাপানকে হারাতেও আম্পায়ারের সঙ্গে 'ঝগড়া' শ্রেয়সের! আঙুল তুলে কথা সুন্দরের সঙ্গে

আয়ের পথ প্রশস্ত হবে, কমবে নির্ভরযোগ্যতা

তাঁদের মতে, যদি বাণিজ্যিক মাপকাঠি পূরণ হয়, তাহলে আয়ের নয়া পথ উন্মোচিত হয়ে যাবে। কারণ যেখানে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে, তা ওড়িশা উপকূল থেকে বেশি দূরে নয়। ফলে দ্রুত পরিকাঠামো গড়ে তুলে আয়ের পথ প্রশস্ত করা যাবে। পাশাপাশি হাইড্রোকার্বন ক্ষেত্রে বিদেশের উপরে নির্ভরযোগ্যতা কমবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: Apple Pay India Launch: ভারতে আসছে অ্যাপল পে! আপনার কী কী সুবিধা হবে?

২০৩০-৩১ সাল পর্যন্ত ৮৪,০৮৪ কোটি টাকা বাজেট বরাদ্দ

সেই লক্ষ্যেই 'সমুদ্র মন্থন' প্রকল্পে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। গত ৩১ জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তাতে সবুজ সংকেত দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, 'সমুদ্র মন্থন' প্রকল্পের প্রথম দফায় ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত ৮৪,০৮৪ কোটি টাকা বাজেট বরাদ্দ ধরা হয়েছে। বর্তমানে অপরিশোধিত তেল ব্যবহারের নিরিখে বিশ্বে তৃতীয় স্থানে আছে ভারত। বছরে প্রায় ১৩ লাখ কোটি টাকা খরচ হয় অপরিশোধিত তেলের পিছনে। সেই পরিস্থিতিতে স্বাবলম্বী হতে তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান চালাচ্ছে ভারত।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More