...
...
Next Story

Gas Price Hike in India: ইরানি মিসাইল পকেট ফুটো ভারতীয়দের, আরও এক দফায় বাড়ল গ্যাসের দাম

সম্প্রতি কাতারে অবস্থিত বিশ্বের বৃহত্তম গ্যাস প্লান্টে হামলা চালিয়েছিল ইরান। এই হামলার জেরে কাতারের সেই প্লান্টের গ্যাস উৎপাদন ক্ষমতা কমে গিয়েছে ১৭ শতাংশ। এই ক্ষয়ক্ষতি মেরামতি করতেই নাকি ৫ বছর লেগে যাবে।

Published on: Mar 20, 2026, 08:42:21 IST
Advertisement

পশ্চিম এশিয়ার যুদ্ধের আবহে আরও এক দফায় বাড়ল গ্যাসের দাম। সম্প্রতি কাতারে অবস্থিত বিশ্বের বৃহত্তম গ্যাস প্লান্টে হামলা চালিয়েছিল ইরান। এই হামলার জেরে কাতারের সেই প্লান্টের গ্যাস উৎপাদন ক্ষমতা কমে গিয়েছে ১৭ শতাংশ। এই ক্ষয়ক্ষতি মেরামতি করতেই নাকি ৫ বছর লেগে যাবে। এই পরিস্থিতিতে ভারতীয়দের পকেটেও পড়তে চলেছে টান। কয়েকদিনের মধ্যেই আরও এক দফায় বাড়ল গ্যাসের দাম। রিপোর্ট অনুযায়ী, অটোর গ্যাসের দাম একলাফে ৮ টাকা বাড়িয়ে দেওয়া হল। এর আগে কয়েকদিন আগেই লিটারে ৫ টাকা করে বেড়েছিল অটোর গ্যাসের দাম।

কাতারের ওপর ইরানি হামলার পরে ভারতে বাড়ল গ্যাসের দাম
কাতারের ওপর ইরানি হামলার পরে ভারতে বাড়ল গ্যাসের দাম

আজ থেকে ৭০.৬৮ টাকা প্রতি লিটার দরে বিক্রি হবে অটোর গ্যাস। উল্লেখ্য, দেশের কোথাও জ্বালানি তেলের সংকট নেই। গ্যাসেরও সংকট নেই। তবে গ্যাস ভরাতে অটোগুলিকে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এরই মাঝে কয়েকদিনের ব্যবধানে দুই দফায় গ্যাসের দাম বৃদ্ধি পেল। এর আগে লিটারে গ্যাসের দাম ৫ টাকা বাড়তেই বহু রুটে ভাড়া বাড়িয়ে দিয়েছিলেন অটোচালকরা। এবারও সেই ঘটনা ঘটলে তাতে পকেটে চাপ পড়বে আম জনতার।

কাতারে ইরানের হামলার পর থেকেই ভারতের মতো দেশে রান্নার গ্যাস (এলপিজি) ও প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) গভীর সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। কারণ ভারত নিজেদের মোট এলএনজি চাহিদার প্রায় ৪০ শতাংশ (বার্ষিক প্রায় ২৭ মিলিয়ন টন) কেবল কাতার থেকে আমদানি করা হয়। এর আগে সম্প্রতি ইরানের 'পারস গ্যাস ক্ষেত্রে' ইজরায়েল হামলা চালিয়েছিল। এরই প্রতিশোধ নিতে কাতারে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এছাড়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতেও (ইউএই) হামলা চালিয়েছে ইরান। এর আগেই ইরান সৌদি, আমিরাতি এবং কাতারি নাগরিকদের তেল ও গ্যাস স্থাপনার এলাকা থেকে সরে যেতে বলে। এই সব পরিকাঠামো লক্ষ্য করে হামালা চালানো হবে বলে আগম বার্তা দেয় ইরান। এই আবহে কাতারের মেসাইদ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ও রাস লাফান শোধনাগার, সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, সংযুক্ত আরব আমিরাতের আল হোসন গ্যাস ক্ষেত্রে উড়ে যায় ইরানি মিসাইল।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe