...
...
Next Story

Meloni Greets PM Modi In Italy: 'রোমে স্বাগত...,' রোমে PM মোদীকে 'উষ্ণ' অভ্যর্থনা মেলোনির, ফের চর্চায় 'মেলোডি'

Meloni Greets PM Modi In Italy: বার্তা সংবাদ এএনআই-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দুই দেশের বাণিজ্য দাঁড়িয়েছে ১৬.৭৭ বিলিয়ন ডলারে। ২০০০ থেকে ২০২৫ সালের মধ্যে ভারতে ইতালির মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৩.৬৬ বিলিয়ন ডলার।

Published on: May 20, 2026, 12:02:25 IST
Advertisement

Meloni Greets PM Modi In Italy: পাঁচ দেশ সফরের শেষ পর্বে মঙ্গলবার (স্থানীয় সময়) ইতালিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোমের ঐতিহাসিক কলোসিয়ামে প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানালেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

রোমে PM মোদীকে 'উষ্ণ' অভ্যর্থনা জর্জিয়া মেলোনির (DPR PMO)
রোমে PM মোদীকে 'উষ্ণ' অভ্যর্থনা জর্জিয়া মেলোনির (DPR PMO)

কলোসিয়ামের গ্যালারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মেলোনি তাঁকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'রোমে স্বাগত, আমার বন্ধু।' নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস এবং সংযুক্ত আরব আমিরশাহি ঘুরে সফরের পঞ্চম তথা শেষ দফায় ইতালিতে পা রেখেছেন প্রধানমন্ত্রী মোদী। বর্তমানে ভারত ও ইতালির দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ মজবুত। দুই দেশই ‘যৌথ কৌশলগত কর্মপরিকল্পনা ২০২৫-২০২৯’ অনুযায়ী বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, পরিবেশবান্ধব শক্তি ও প্রযুক্তির মতো একাধিক ক্ষেত্রে একসঙ্গে কাজ করছে।

বার্তা সংবাদ এএনআই-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দুই দেশের বাণিজ্য দাঁড়িয়েছে ১৬.৭৭ বিলিয়ন ডলারে। ২০০০ থেকে ২০২৫ সালের মধ্যে ভারতে ইতালির মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৩.৬৬ বিলিয়ন ডলার। পাশাপাশি, বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, পরিবেশবান্ধব শক্তি ও প্রযুক্তির মতো একাধিক ক্ষেত্রে একসঙ্গে কাজ করছে ভারত-ইতালি। এদিকে, এই সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী জানান, ভারত ও ইতালির সম্পর্ক আরও জোরদার করাই তাঁর প্রধান লক্ষ্য। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই সফরে তিনি ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকে বসবেন। জানা গিয়েছে, এর পাশাপাশি, বিশ্ব খাদ্য সুরক্ষায় ভারতের দায়বদ্ধতার কথা তুলে ধরতে রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দফতরেও যাবেন তিনি। এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেন, 'আমি রোমে পৌঁছেছি। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করব। এই সফরে ভারত-ইতালি সম্পর্কের পাশাপাশি ‘ভারত-পশ্চিম এশিয়া-ইউরোপ অর্থনৈতিক করিডোর’ (আইএমইসি)-এর ওপর বিশেষ জোর দেওয়া হবে। সেই সঙ্গে দুই দেশের যৌথ কর্মপরিকল্পনাও খতিয়ে দেখা হবে।'

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

ইতালির রাজধানী রোমে আবারও একসঙ্গে দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে। দুই নেতার নতুন ছবি প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় আবারও আলোচনায় উঠে এসেছে জনপ্রিয় ‘মেলোডি’ জুটি। পাঁচ দেশ সফরের শেষ ধাপে মঙ্গলবার ইতালিতে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। রোমে পৌঁছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে নৈশভোজে অংশ নেন তিনি। পরে তারা ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শন করেন। এক্স হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী লেখেন, ‘রোমে পৌঁছে প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছে। নৈশভোজ ও ঐতিহাসিক কলোসিয়াম পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছি।’ তিনি আরও জানান, বুধবারের বৈঠকে ভারত-ইতালি সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জর্জিয়া মেলোনির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরেই ‘মেলোডি’ নামে নানা মিম ও পোস্ট ভাইরাল হয়ে আসছে। এর আগেও দুই নেতা এ সব মিম নিয়ে মজার প্রতিক্রিয়া জানিয়েছেন। ইতালিতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে জর্জিয়া মেলোনি এক্সে লেখেন, ‘রোমে স্বাগতম, আমার বন্ধু।’ সর্বশেষ ২০২৫ সালের নভেম্বরে জি-২০ সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক হয়েছিল।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe