...
...
Next Story

হাইটেক নাকি? বাংলাদেশের নতুন নোটের ডিজাইন হাতে পেয়েই বিরাট দাবি ইউনুসের!

আজ (সোমবার - ২ জুন, ২০২৫) বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর ড. আহসান এইচ মানসুর অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের হাতে ৬টি নতুন ডিজাইনের ব্যাঙ্ক নোটের নমুনা তুলে দেন।

Published on: Jun 2, 2025, 15:26:39 IST
By
Prefer HTon Google
Advertisement

আগেই বর্তমান অন্তর্বর্তী সরকারের তরফে বার্তা দেওয়া হয়েছিল, ধীরে ধীরে বাংলাদেশি টাকার সমস্ত নোটের নকশা বদলে ফেলা হবে। সোজা কথায়, এত দিন পড়শি দেশের সমস্ত নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকত। ধীরে ধীরে সেই ছবি মুছে ফেলা হবে। সেই উদ্দেশ্য চরিতার্থ করার পথে আরও একধাপ এগোল কেয়ারটেকার সরকার।

নতুন নোটের নকশা হস্তান্তর!
নতুন নোটের নকশা হস্তান্তর!

আজ (সোমবার - ২ জুন, ২০২৫) বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর ড. আহসান এইচ মানসুর অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের হাতে ৬টি নতুন ডিজাইনের ব্যাঙ্ক নোটের নমুনা তুলে দেন।

বাংলাদেশি সংবাদমাধ্যম অনুসারে - এদিন প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেরই পরই এই নমুনাগুলি হস্তান্তর করা হয়। সেখানে উপস্থিত ছিলেন - অন্তর্বর্তী বা অস্থায়ী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এই উপলক্ষ্যে এবং নতুন নোট চালু করার সিদ্ধান্তের নিরিখে মহম্মদ ইউনুস দাবি করে নেন, 'নতুন নিরাপত্তা বৈশিষ্ট্য ও ডিজাইনের এই নোটগুলো বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।'

বাংলাদেশের সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, নতুন নকশার এই ব্যাঙ্ক নোটগুলিতে আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। যা জালনোট প্রতিরোধে কার্যকর ভূমিকা নেবে বলেও দাবি করা হচ্ছে। শীঘ্রই এই নোটগুলি বাংলাদেশের বাজারে চালু করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ব্যাঙ্কের।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks