...
...
Next Story

Govt Employees New Pay Commission Latest Update: ভোট মিটতেই বড় খবর সরকারি কর্মীদের জন্য, নয়া পে কমিশন নিয়ে এল আপডেট

8th Pay Commission: অষ্টম বেতন কমিশনের পোর্টালে নোটিশ জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, অনুমোদিত/মনোনীত নোডাল অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রক, বিভাগ বা সরকারি প্রতিষ্ঠানকে তাদের পরামর্শের বিষয়ে জানাতে পারবেন সরকারি কর্মচারীকে।

Published on: May 1, 2026, 08:27:24 IST
Advertisement

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সময়সীমা বাড়ানো হয়েছে পাঁচ রাজ্যের ভোট সম্পন্ন হতেই। এই নয়া সময়সীমা বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীরা লাভ পেতে পারেন। জানা গিয়েছে, অষ্টম অর্থ কমিশন নিয়ে স্মারকলিপি জমা দেওয়ার সময়সীমা ৩০ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। উল্লেখ্য, অষ্টম বেতন কমিশনের পোর্টালে নোটিশ জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, অনুমোদিত/মনোনীত নোডাল অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রক, বিভাগ বা সরকারি প্রতিষ্ঠানকে তাদের পরামর্শের বিষয়ে জানাতে পারবেন সরকারি কর্মচারীকে।

অষ্টম অর্থ কমিশন নিয়ে স্মারকলিপি জমা দেওয়ার সময়সীমা ৩০ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
অষ্টম অর্থ কমিশন নিয়ে স্মারকলিপি জমা দেওয়ার সময়সীমা ৩০ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে গত ২৮ এপ্রিল অষ্টম বেতন কমিশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই এনসি-জেসিএমের পক্ষ থেকে অনেক বড় ইস্যু উত্থাপিত হয়েছিল। কর্মচারী সংগঠনগুলি ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে তাদের বক্তব্য পেশ করেছিল। তাদের দাবি ছিল, অষ্টম অর্থ কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ হওয়া উচিত। এই আবহে সর্বনিম্ন বেসিক বেতন ১৮০০০ থেকে বেড়ে ৬৯০০০ টাকা হতে পারে। এই আবহে অর্থ কমিশন শেষ পর্যন্ত কী পরামর্শ দেয়, সেদিকে নজর সরকারি কর্মীদের।

এদিকে সরকারি কর্মীদের সংগঠনগুলির আরও দাবি, বছরে ৬ শতাংশ ইনক্রিমেন্ট করতে হবে। একই সঙ্গে পদোন্নতির সময় অতিরিক্ত দুটি ইনক্রিমেন্টও দাবি করা হয়েছে। এরই সঙ্গে পুরনো পেনশন স্কিম পুনরায় চালু করারও দাবি করা হয়েছে। উল্লেখ্য, গত ২০২৫ সালের নভেম্বরে গঠিত হয়েছিল অষ্টম বেতন কমিশন। এই কমিশনকে ১৮ মাসের মধ্যে তাদের রিপোর্ট জমা দিতে হবে। সেই রিপোর্টে করা সুপারিশ অনুযায়ী অষ্ট বেতন কমিশন কার্যকর করা হবে সরকারি কর্মীদের জন্য।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe