...
...
Next Story

Cyber Attack in US: এফবিআইয়ের পর সিআইএ! গোয়েন্দা নেটওয়ার্কে সাইবার হানা, উদ্বেগ বাড়ছে US-এ

Cyber Attack in US: সম্প্রতি একের পর এক সাইবার হামলার মুখে পড়ছে মার্কিন বিভিন্ন সরকারি-বেসকারি সংস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থায় ধারাবাহিক সাইবার হামলা ও প্রযুক্তিগত বিপর্যয়ের মধ্যে এ ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Published on: Nov 25, 2026, 21:09:35 IST
Advertisement

Cyber Attack in US: একের পর এক সাইবার হামলায় উদ্বেগ বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। গত সপ্তাহে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ডেটাবেস ‘হ্যাক’ হয়েছিল। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ফের সাইবার হানা মার্কিন যুক্তরাষ্ট্রে। এবার নিশানায় মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ। পাশাপাশি দুই গোয়েন্দা সংস্থা ‘অফিস অফ দ্য ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স’ এবং ‘ন্যাশনাল জিওস্পেশিয়াল-ইন্টেলিজেন্স এজেন্সি’-তেও সাইবার হামলা হয়েছে বলে খবর।

মার্কিন যুক্তরাষ্ট্রে ফের সাইবার হানা! (AP Photo/Carolyn Kaster)
মার্কিন যুক্তরাষ্ট্রে ফের সাইবার হানা! (AP Photo/Carolyn Kaster)

মঙ্গলবার মার্কিন আধিকারিকদের এবং এ ঘটনা সম্পর্কে অবগত ব্যক্তিদের উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম 'দ্য নিউইয়র্ক টাইমস।' সূত্রগুলোর তথ্য অনুযায়ী, একটি ওপেন সোর্স ইন্টেলিজেন্স নেটওয়ার্কের মাধ্যমে সাইবার হামলাটি চালানো হয়েছে। এই নেটওয়ার্কে উন্মুক্ত বিভিন্ন তথ্য, সোশ্যাল মিডিয়ায় বিষয়বস্তু, স্যাটেলাইট চিত্র এবং বাণিজ্যিকভাবে কেনা তথ্য একত্র করা হয়। তবে প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার ফলে কী ধরনের তথ্য বেহাত হয়েছে তা-ও জানানো হয়নি। তবে, এ হামলার কারণে শ্রেণিবদ্ধ বা গোপন নথি ঝুঁকির মুখে পড়েনি। যে সমস্যাটি তৈরি হয়েছিল, সেটিই ইতিমধ্যে সমাধান হয়ে গিয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে গোপনীয় না-হলেও নির্দিষ্ট ভাবে কোন তথ্য ফাঁস হয়েছে, সেটি এখনও জানা যায়নি। তবে, কেন্দ্রীয় সরকারের অন্যান্য সংস্থার তথ্যও ফাঁস হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিআইএ-তে কে বা কারা এই সাইবার হামলা চালিয়েছে, তা-ও প্রাথমিক ভাবে স্পষ্ট নয়। হামলাকারীদের পরিচয় এখনও শনাক্ত করতে পারেননি তদন্তকারীরা। এ বিষয়ে নিউইয়র্ক টাইমসকে কোনও আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি সিআইএ। পাশাপাশি পত্রিকাটির প্রশ্নের তাৎক্ষণিক জবাব এড়িয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর তদারকির দায়িত্বে থাকা ওডিএনআই। ওই সূত্রের দাবি, যে নেটওয়ার্কটিকে নিশানা করা হয়েছিল, সেটি ছিল একটি ‘ওপেন-সোর্স ইন্টেলিজেন্স’ নেটওয়ার্ক। এর মাধ্যমে প্রকাশ্যে থাকা কোনও তথ্যের উপর ভিত্তি করে কাজ করা হয়। মূলত সোশ্যাল মিডিয়ায় থাকা কনটেন্ট এবং বিভিন্ন উপগ্রহচিত্র বা কিনতে পারা যায় এমন কোনও তথ্য বিশ্লেষণ করে এই তথ্য সংগ্রহ করেন আধিকারিকেরা। এগুলি গোপনীয় না হলেও অন্য গোয়েন্দা তথ্যের পাশাপাশি এগুলির ভিত্তিতেও বিভিন্ন রিপোর্ট তৈরি করেন গোয়েন্দারা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks