Haryana kids murder: নিজের চেয়ে সুন্দর মেয়ে দেখলেই 'বিরক্তি'! হিংসা?বাড়ির ছোট্ট কন্যাকে খুন মহিলার, সন্তানকেও..

গোটা ঘটনার সূত্রপাত, ওই ৬ বছরের ছোট্ট মেয়ের হঠাৎ নিখোঁজ হওয়া থেকে। এক বিয়েবাড়িতে গিয়ে হঠাৎই নিখোঁজ হয় ওই ছোট্ট মেয়েটি।

Published on: Dec 3, 2025, 21:24:33 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

হরিয়ানায় এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় শুরু হয়েছে। ছয় বছরের এক শিশুকে খুন করার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম পুনম, পানিপথের সিওয়াহ গ্রামের বাসিন্দা, যিনি সোনিপতের ভাওয়ার গ্রামে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বুধবার পুনমকে আদালতে হাজির করা হলে তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়।

নিজের চেয়ে ‘সুন্দর’ মেয়ে দেখলেই 'বিরক্তি'! ছোট্ট ভাইঝিকে খুন পিসির, সন্তান সহ ৩ জনের নারকীয় হত্যাকাণ্ড ( প্রতীকী ছবি, ANI)
নিজের চেয়ে ‘সুন্দর’ মেয়ে দেখলেই 'বিরক্তি'! ছোট্ট ভাইঝিকে খুন পিসির, সন্তান সহ ৩ জনের নারকীয় হত্যাকাণ্ড ( প্রতীকী ছবি, ANI)

কেন এমন খুন?

হাড়হিম করা এই হত্যাকাণ্ডে অভিযুক্ত পুনম, হরিয়ানার পানিপতের সিওয়া গ্রামের বাসিন্দা। তিনি সোনিপতের ভওয়ারের বাসিন্দা। জানা গিয়েছে, যে তিন শিশুর খুন হয়েছে, তার মধ্য়ে একজন ওই মহিলার নিজের পুত্র। জানা গিয়েছে, অভিযুক্তের স্বামী নবীন ও মৃতা শিশুকন্যার বাবা সন্দীপ, দুজনে আত্মীয়। উল্লেখ্য, গোটা ঘটনার সূত্রপাত, ওই ৬ বছরের ছোট্ট মেয়ের হঠাৎ নিখোঁজ হওয়া থেকে। এক বিয়েবাড়িতে গিয়ে হঠাৎই নিখোঁজ হয় ওই ছোট্ট মেয়েটি। জানা গিয়েছে, বিয়ে বাড়িতে যখন অতিথিরা অন্যমনস্ক ছিলেন, তখন একটি গামলার জলে ওই ছোট্ট মেয়েকে মুখ চুবিয়ে হত্যা করেছে অভিযুক্ত পুনম। এরপর ওই ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেন পুনম।

( ‘ভারত যতদিন টুকরো টুকরো না হবে…’,ইউনুসের দেশ থেকে প্রাক্তন সেনা অফিসারের হুঙ্কার!)

এরপরই, নানান কারণে সন্দেহের তির যায় নিহতের কাকিমা অর্থাৎ পুনমের দিকে। পুলিশ তদন্তে নেমেই পুনমকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরার মুখে একসময় ভেঙে পড়ে পুনম। মুখ খুলতে থাকে সে। বাড়িতে পরপর হত্যাকাণ্ডের কথা জানায় সে। পুলিশ বলছে, ‘জেরার মুখে পুলিশকে মহিলা জানান, তিনি নিজের চেয়ে সুন্দরি মেয়ে দেখলেই বিরক্ত হতেন।’ এছাড়াও অভিযুক্ত মহিলা পুলিশকে জানিয়েছেন যে ‘২০২৩ সালের জানুয়ারিতে, তিনি ভাবাদ গ্রামে তাঁর নিজের তিন বছরের ছেলে এবং তার আত্মীয়ের নয় বছরের মেয়েকে বাড়ির একটি জলের ট্যাঙ্কে ডুবিয়ে হত্যা করেছিলেন।’ জানা গিয়েছে, সকলের সন্দেহের নজর এড়াতেই নিজের ছেলেকে খুন করে পুনম।

( Rohit Rishabh: শর্মাজির সঙ্গে গল্পে মজেছিলেন ছিলেন পন্থ! হঠাৎই রোহিতের চোখে… কী ঘটল? Video নিয়ে নেটপাড়া কী বলছে!)

এসপি সিং বলেন, পুনম এই বছরের শুরুতে আগস্ট মাসে সিওয়াহে তার বাবা-মায়ের বাড়িতে তাঁর আরও এক আত্মীয়ের ৬ বছর বয়সী মেয়েকেও হত্যা করে। সেই বিষয়টিও পুনম জেরার মুখে জানিয়েছে। পুলিশ বলছে, এই হত্যাগুলিকে আগে পরিবার ভেবেছিল স্বাভাবিক মৃত্যু, তবে এবার বিষয়টি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More