...
...
Next Story

Heatwave alert: তাপপ্রবাহের সতর্কতা জারি হয়ে গেল বহু জায়গায়, ক্রিজে নামছে জ্বালাপোড়া গরম!

Weather Update: আবহাওয়ার পূর্বাভাস কী বলছে, দেখে নিন।

Published on: Apr 15, 2026, 17:56:52 IST
Advertisement

Weather Forecast: চৈত্র মাস, ২২ গজ থেকে প্যাভিলিয়নে ফিরে যেতেই, এবার ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে নামতে চলেছে গরম! বৈশাখের শুরু থেকেই গ্রীষ্ম জানান দিচ্ছে, কার্যত সে টি২০ মেজাজে রয়েছে! এদিকে, আইএমডির পূর্বাভাস সতর্ক করছে তাপপ্রবাহ নিয়ে। দেশের একাধিক এলাকায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

তাপপ্রবাহের সতর্কতা জারি হয়ে গেল বহু জায়গায়, ক্রিজে নামছে জ্বালাপোড়া গরম!  (Photo by CHAIDEER MAHYUDDIN / AFP)
তাপপ্রবাহের সতর্কতা জারি হয়ে গেল বহু জায়গায়, ক্রিজে নামছে জ্বালাপোড়া গরম! (Photo by CHAIDEER MAHYUDDIN / AFP)

আগেই আবহাওয়ার পূর্বাভাস বলেছে, চলতি বছরে স্বাভাবিকের থেকেও কম বর্ষণ হবে। গত ১১ বছরে এই প্রথমবার এমনম ইঙ্গিত মিলেছে। ভিলেন হিসাবে এল নিনো অবস্থাকে দায়ী করা হচ্ছে। এদিকে, এরই মাঝে আইএমডি বলে দিয়েছে, আগামী ২ দিনে দেশের একাধিক শহরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আবহাওয়ার পূর্বাভাসের বিশ্লেষণ বলছে, তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে বশি প্রভাবিত হতে পারে পূর্ব ভারত। মধ্য ও পূর্ব ভারতের বেশ কিছু জায়গায় মাঝ এপ্রিল থেকে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই মরশুমেই প্রথমবার ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘর পার করতে পারে দিল্লি-এনসিআর। এদিকে, উত্তর প্রদেশ, রাজস্থান ছুঁয়ে ফেলতে পারে ৪২ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের ঘর।

প্রসঙ্গত, এপ্রিলের ১৫ থেকে ১৮ তারিখ পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে মহারাষ্ট্রের বিদর্ভ এলাকায়। এছাড়াও মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড় এলাকায় ১৫ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ প্রভাব ফেলতে পারে। এছাড়াও মধ্যপ্রদেশের বিক্ষিপ্ত কিছু জায়গায় ১৫ থেকে ১৮ এপ্রিল তাপপ্রবাহ চলতে পারে। ওড়িশায় কিছু উপকূলীয় ও কিছু অভ্যন্তরীণ এলাকায় ১৫ থএকে ১৮ এপ্রিল চলতে পারে তাপপ্রবাহ। ছত্তিশগড়েরও বেশ কিছু এলাকায় ১৬ থেকে ১৯ এপ্রিল চলতে পারে তাপপ্রবাহ। নাগপুর, ভোপাল, অমরাবতী এবং ভুবনেশ্বরের মতো জায়গাগুলিতে ১৬ই এপ্রিল পর্যন্ত তাপমাত্রা ৪২ থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, এবং কিছু কিছু এলাকায় তাপমাত্রা আরও বাড়তে পারে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe