...
...
Next Story

India Hilsa Export Mega Plan: 'ভারতের ইলিশ ছেয়ে যাবে পুরো দুনিয়ায়', পরিকল্পনা সরকারের, বাংলাদেশের কপাল পুড়বে?

India Hilsa Export Mega Plan: 'ভারতের ইলিশ ছেয়ে যাবে পুরো দুনিয়ায়', বড়সড় পরিকল্পনা করল ভারত সরকার। আর সেই পরিস্থিতিতে বাংলাদেশের কি কপাল পুড়বে? এমনিতেই এবার বাংলাদেশে রফতানি করেছে ভারত। মূলত গুজরাটের ইলিশ পাঠানো হয়েছে।

Published on: Sep 21, 2026, 16:22:37 IST
Advertisement

India Hilsa Export Mega Plan: বিদেশে ভারতীয় ইলিশ রফতানির উপরে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আর ছোটোখাটো কোনও লক্ষ্যমাত্রা নয়, বিশ্বের বাজারে ভারতীয় ইলিশ ছেয়ে ফেলারও লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে বলে জানালেন কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত শিল্প বিষয়ক মন্ত্রী রাজীব রঞ্জন সিং। সোমবার নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘আগামিদিনে আমরা এমনভাবে এখানকার ইলিশকে তুলে ধরব, যাতে তা পুরো দুনিয়ায় ছেয়ে যাবে।’

ইলিশের রফতানি নিয়ে বড় পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
ইলিশের রফতানি নিয়ে বড় পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

সেই রেশ ধরে এবার বাংলাদেশে ইলিশ রফতানির বিষয়টিও তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘৫০০ টন মাছ - গুজরাটের ইলিশ, বাংলার ইলিশ এবং অসমের ইলিশ বাংলাদেশে গিয়েছে। এর আগে আমরা শুনতাম যে বাংলাদেশ থেকে ইলিশ এখানে আসছে। এখন আমাদের ইলিশ যাচ্ছে বাংলাদেশে।’

আরও পড়ুন: Bengal Offshore Crude Oil Extraction: 'আরও ভালো তেল পশ্চিমবঙ্গ লাগোয়া বঙ্গোপসাগরের নীচে', প্রকল্পের শুরুতে সাফল্যও

গুজরাটের ইলিশে বেশি ডিম, সেটাই ‘প্লাস পয়েন্ট’ হতে পারে

আর বিদেশে যে ভারতের ইলিশ (বিশেষত গুজরাটের ইলিশ) চাহিদা ভালোমতো থাকবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই সংশ্লিষ্ট মহলের। কলকাতার ব্যবসায়ীদের মতে, ডিম পাড়ার আগেই গুজরাটের ইলিশ ধরা হয়। ফলে তাতে ঠাসা ডিম থাকে। কলকাতার থেকে গুজরাটের ইলিশের বেশি চাহিদা থাকে বাংলাদেশে। বিশেষত চট্টগ্রাম এবং সিলেটের মানুষের কাছে ডিম ভরতি ইলিশের বাড়তি কদর আছে।

শুধু তাই নয়, মালয়েশিয়া (এশিয়া), আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ-সহ যে সব জায়গায় বাংলাদেশিরা থাকেন, সেখানেও গুজরাটের ইলিশ রফতানি করার সুযোগ আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ডিম পাড়ার মরশুমে ইলিশ সমস্ত পুষ্টি ডিমের মধ্যে সঞ্চারিত করে। ফলে সেইসময় স্বাভাবিকভাবেই ইলিশের স্বাদ কমে যায়। ফলে ইলিশের স্বাদটা সেরকমভাবে উপভোগ করতে পারেন না কলকাতা-সহ পশ্চিমবঙ্গের মানুষ। তাঁরা বরং ডায়মন্ড হারবার বা পদ্মার ইলিশ খেতে বেশি পছন্দ করেন।

আরও পড়ুন: Burqa Ban and Foreign Students in Italy: বোরখা নিষিদ্ধ স্কুলে! বিদেশি পড়ুয়ার সংখ্যা বেঁধে দেবেন মেলোনি, কোন দেশ এগিয়ে?

বাংলাদেশের মাথায় হাত পড়বে?

সেই পরিস্থিতিতে বিদেশে ইলিশের বাজারে জাঁকিয়ে বসার সুবর্ণ সুযোগ আছে ভারতের কাছে। এবারই যেমন ইতিমধ্যে বাংলাদেশে ৫০০ টন ইলিশ রফতানি করেছে ভারত। তার বেশিরভাগটাই গুজরাটের ইলিশ। সেইসঙ্গে আরও ১৫০-২০০ টন ইলিশ পাঠানো হবে বাংলাদেশে। মূলত বাংলাদেশে ইলিশের জোগান কম হওয়ায় ভারত থেকে আমদানি করছে। সেভাবেই ধাপে-ধাপে বিদেশের ইলিশের বাজারে আরও বেশি করে জাঁকিয়ে বসার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত। আর সেই লক্ষ্যমাত্রা পূরণ হলে বাংলাদেশের মাথায় হাত পড়তে পারে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks