RSS Chief on Captain Smit Machhar: ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের ভূয়সী প্রশংসা করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। মঙ্গলবার নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দফতরে আয়োজিত 'বিজয়া দশমী উৎসব'-র মঞ্চ থেকে ভাগবত দাবি করেন, হিন্দু ধর্মের মধ্যে যে মূল্যবোধ আছে, সেটা প্রজন্মের পর প্রজন্ম ধরে ছড়িয়ে পড়ে। এক প্রজন্ম থেকে অন্যের মধ্যে সঞ্চারিত হয়ে আসে। আর সেই মূল্যবোধই ক্যাপ্টেন স্মিতকে অনুপ্রেরণা জুগিয়েছিল যে নিজের জীবনের পরোয়া না করে অন্যদের জীবন রক্ষা করার ক্ষেত্রে। তাঁর জন্যই ১৭৪ জন মানুষের প্রাণ বেঁচে গিয়েছে বলে জানান ভাগবত।
'মানুষের প্রাণরক্ষায় নিজের জীবন উৎসর্গ ক্যাপ্টেন স্মিত মচ্ছরের'
সংঘ প্রধানের কথায়, ‘বিশ্বের প্রতি হিন্দু সমাজের দৃষ্টিভঙ্গি এবং (হিন্দু সমাজের) প্রকৃতি অন্তর্ভুক্তিমূলক। তাই আমাদের বুঝতে হবে যে এই ধরনের কাজ আমাদের সকলের মধ্যে মানসিক ঐক্য, সদিচ্ছা ও সদাচরণকে আরও সুদৃঢ় করবে। এই প্রকৃতি এবং প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে সঞ্চারিত হওয়া এই মূল্যবোধই ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে নিজের জীবন বিপন্ন করে মানুষের প্রাণরক্ষার কাজে নিজেকে উৎসর্গ করতে অনুপ্রাণিত করেছে।’
'২ বছরের ছেলেকে হনুমান চালিশা পড়ে শোনান ক্যাপ্টেন স্মিত মচ্ছর'
সেই অভিশক্ত ফ্লাইদুবাই বিমানের ক্যাপ্টেন স্মিত নিজেকেও জানিয়েছেন যে ধর্মের প্রতি বিশেষ টান অনুভব করেন। নিজের প্রাণের পরোয়া না করে ১৭৪ জন মানুষের জীবন বাঁচানোর পরে হাসপাতালের বিছানা থেকেই ভিডিয়ো কলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার সময় তিনি জানিয়েছিলেন যে প্রতিদিন সকালে দু'বছরের ছেলেকে হনুমান চালিশা পড়ে শোনান। যা তাঁর মধ্যে শক্তির সঞ্চার করে।
‘ভারতীয়দের ঐক্য সহজাত ও শর্তহীন’, মত সংঘ প্রধানের
{{/usCountry}}‘ভারতীয়দের ঐক্য সহজাত ও শর্তহীন’, মত সংঘ প্রধানের
{{/usCountry}}আর সেই রেশ ধরেই সংঘ প্রধান দাবি করেছেন, ঐক্যের ধারণা ভারতীয়দের হৃদয়ের মধ্যে থাকে। তাই কোনওরকম শর্তের বেড়াজাল ছাড়াই ঐক্যের ধারণায় বিশ্বাস করেন ভারতীয়রা। তাঁর কথায়, ‘আমাদের ভারতীয়দের ঐক্য সহজাত ও শর্তহীন। একে অপরের সঙ্গে আমাদের যে বন্ধন এবং ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক, তা জীবন্ত। যা হৃদয়ের গভীরে আছে। ফলে তা শর্তহীন। এই সম্পর্কের প্রকৃতি একতরফা - যেমন এই কথায় ফুটে ওঠে - হে মা, তোমার গৌরব চিরন্তন থাকুক; আমরা আর কিছুদিন বাঁচি বা না বাঁচি, তাতে কিছু যায় আসে না।’