সন্দেহভাজন পাকিস্তানি গুপ্তচরকে গোপনে দেশের সংবেদনশীল তথ্য ও গোপন তথ্য পাচারের অভিযোগ রয়েছে বায়ুসেনার এক উইংকমান্ডার অফিসারের বিরুদ্ধে। সেই অভিযোগ ঘিরে সদ্য তদন্তে নামে দিল্লি পুলিশ। ঘটনার চার্জশিটে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

সন্দেহভাজন পাকিস্তানি গুপ্তচর অপারেটিভকে দেশের গোপন তথ্য ফাঁস করা নিয়ে বায়ুসেনা অফিসারের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে সদ্য কোর্টে দিল্লি পুলিশ পেশ করেছে চার্জশিট। যে সমস্ত তথ্য অভিযুক্ত অফিসার ফাঁস করেছেন বলে অভিযোগ, তার মধ্যে রয়েছে ভারতের সেনার প্রস্তুতির তথ্য, ড্রোনগুলির ক্ষমতা, যুদ্ধবিমানের গতিপ্রকৃতি, এছাড়াও কৌশলগত দিক থেকে সংবেদনশীল কিছু ইনস্টলেশনের তথ্যের মতো বিষয়গুলি।
সন্দেহভাজন ওই পাকিস্তানি অপারেটিভকে হোয়াটসঅ্যাপে দেশের গোপন তথ্য সরবরাহ করেছেন বলে অভিযোগ ওই বায়ুসেনা অফিসারের বিরুদ্ধে। চ্যাটে ৩০০৮ টি টেক্সট মেসেজ আদানপ্রদান হয়েছে। দুজনের মধ্যে চলেছে ৬৫ ছবির আদানপ্রদান, ৪২ টি রিয়্যাকশন, ৪২ টি ভয়েস কল। এছাড়াও ৪ টি ভিডিয়ো কল হয়েছে। সঙ্গে ৬ টি URL আদানপ্রদান হয়েছে। এমনই তথ্য উঠে আসছে ইন্ডিয়ান এক্সপ্রেস-র রিপোর্টে। সবচেয়ে উল্লেখযোগ্য তথ্য হল, যে পন্থায় দেশের গোপন বিষয়ের তথ্য হাতানো হয়েছে সেটি। পুলিশ বলছে, সন্দেহভাজন পাকিস্তানি গুপ্তচরের থেকে একটি ছবি পাওয়ার পর তার বদলে দেশের যুদ্ধ সংক্রান্ত গোপন পরিকল্পনার একটি নথি পাঠানো হয় বায়ুসেনা অফিসারের তরফে। যে নথি পাঠানো হয়েছে সেটি মার্ক করা হয় ‘সিক্রেট ওয়ার প্ল্যান’ হিসাবে। চার্জশিট বলছে, ওই বায়ুসেনা অফিসার ওই পাকিস্তানি অপারেটিভকে জানান, এমন আরও গোপন নথি পেতে গেলে, তার কাছে আরও ওই ধরনের ছবি পাঠাতে হবে। পুলিশ বলছে, ‘এমনকি বলা হয়েছে, একটি করে নগ্ন ছবির বদলে যুদ্ধ পরিকল্পনা সংক্রান্ত নথির নতুন একটি করে পাতা পাঠাবেন তিনি (বায়ুসেনা অফিসার)।’ অভিযোগ, ওই বায়ুসেনা অফিসার, গোপন ড্রোন ইউনিট সম্পর্কে বিস্তারিত তথ্য ফাঁস করেছেন, যার মধ্যে ছিল এর শক্তি, সাংগঠনিক কাঠামো, অভিযানিক সক্ষমতা, ড্রোনের পরীক্ষা, কার্যক্ষমতা এবং লক্ষ্যভেদের কৌশল। অভিযোগ রয়েছে যে, তিনি যুদ্ধকালীন সামরিক মোতায়েনের জন্য নির্ধারিত স্থান, লেহ-তে যুদ্ধবিমানের অবস্থান এবং সুরাটগড়ের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে পরিচালিত একটি সামরিক মহড়া সম্পর্কেও তথ্য সরবরাহ করেছিলেন।
এখানেই শেষ নয়। সন্দেহভাজন পাকিস্তানি ওই অপারেটিভ, ওই বায়ুসেনা অফিসারকে ম্যালওয়্যার অ্যাপ্লিকেশন পাঠিয়ে তার ডিজিটাল ইকোসিস্টেমে আরও গভীরভাবে প্রবেশাধিকার পাওয়ার চেষ্টা করেছিল। এর মাধ্যমে অফিসারের ডিভাইসে সংরক্ষিত দাপ্তরিক যোগাযোগসহ সংবেদনশীল তথ্যে প্রবেশাধিকার পাওয়া সম্ভব হতে পারত। আরও ভয়ানক বিষয়, ওই অভিযুক্ত অফিসার, তাঁর অধস্তন ৫ অফিসারের ডিভাইসে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার লাগানোর নির্দেশ পাক অপারেটিভের থেকে পেয়েছিলেন বলে জানা যায়। সেই নির্দেশ তিনি পালনও করেন। তাঁর সন্দেহভাজন গতিবিধি নজরে পড়তেই চলতি বছরের মে মাসে ওই বায়ুসেনা অফিসারকে গ্রেফতার করা হয়েছে ও তাঁকে তিহার জেরে পাঠানো হয়। তদন্তকারীদের মতে পাকিস্তানি গুপ্তচরদের হানিট্র্যাপের ফাঁদে পড়েন ওই অফিসার।
{{/usCountry}}এখানেই শেষ নয়। সন্দেহভাজন পাকিস্তানি ওই অপারেটিভ, ওই বায়ুসেনা অফিসারকে ম্যালওয়্যার অ্যাপ্লিকেশন পাঠিয়ে তার ডিজিটাল ইকোসিস্টেমে আরও গভীরভাবে প্রবেশাধিকার পাওয়ার চেষ্টা করেছিল। এর মাধ্যমে অফিসারের ডিভাইসে সংরক্ষিত দাপ্তরিক যোগাযোগসহ সংবেদনশীল তথ্যে প্রবেশাধিকার পাওয়া সম্ভব হতে পারত। আরও ভয়ানক বিষয়, ওই অভিযুক্ত অফিসার, তাঁর অধস্তন ৫ অফিসারের ডিভাইসে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার লাগানোর নির্দেশ পাক অপারেটিভের থেকে পেয়েছিলেন বলে জানা যায়। সেই নির্দেশ তিনি পালনও করেন। তাঁর সন্দেহভাজন গতিবিধি নজরে পড়তেই চলতি বছরের মে মাসে ওই বায়ুসেনা অফিসারকে গ্রেফতার করা হয়েছে ও তাঁকে তিহার জেরে পাঠানো হয়। তদন্তকারীদের মতে পাকিস্তানি গুপ্তচরদের হানিট্র্যাপের ফাঁদে পড়েন ওই অফিসার।
{{/usCountry}}