...
...
Next Story

PM Kisan Samman Nidhi: কড়কড়ে ৬০০০ টাকা ঢুকবে অ্যাকাউন্টে! কীভাবে PM কিসান সম্মান নিধি-র জন্য আবেদন করবেন?

PM Kisan Samman Nidhi: ২০১৮ সালের ১ ডিসেম্বর চালু হয়েছিল কেন্দ্রীয় সরকারের এই বিশেষ কৃষক কল্যাণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় দেশের ক্ষুদ্র এবং দরিদ্র কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। কেন্দ্রীয় এই প্রকল্প দেশের যে কোনও প্রান্তের কৃষকরাই পেতে পারেন।

Published on: May 9, 2026, 14:42:58 IST
Advertisement

PM Kisan Samman Nidhi: কৃষকেরাই দেশের শিরদাঁড়া। তাদের জন্যই কোটি কোটি মানুষের মুখে প্রতিদিন অন্ন জোটে। তাই অন্নদাতাদের জন্য কেন্দ্রীয় সরকার একাধিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে। একাধিক কেন্দ্রীয় স্কিম রয়েছে দেশের কৃষকদের জন্য। দেশের কৃষকদের আর্থিক সহায়তার জন্য কেন্দ্রীয় সরকারের সবথেকে উল্লেখযোগ্য স্কিম হল প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনা। দেশের কোটি কোটি কৃষকরা উপকৃত হন এই স্কিমে। প্রতি বছর তিন কিস্তিতে কৃষকদের ২ হাজার টাকা করে দেওয়া হয়। কারা এই প্রকল্পের সুবিধা পান, জানেন?

প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি যোজনা কী?

কীভাবে PM কিসান সম্মান নিধি-র জন্য আবেদন করবেন?
কীভাবে PM কিসান সম্মান নিধি-র জন্য আবেদন করবেন?

২০১৮ সালের ১ ডিসেম্বর চালু হয়েছিল কেন্দ্রীয় সরকারের এই বিশেষ কৃষক কল্যাণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় দেশের ক্ষুদ্র এবং দরিদ্র কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। কেন্দ্রীয় এই প্রকল্প দেশের যে কোনও প্রান্তের কৃষকরাই পেতে পারেন। প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধির অধীনে বছরে ছয় হাজার টাকার আর্থিক সহায়তা পাওয়া যায়। এই প্রকল্পের আওতায় বার্ষিক ৬০০০ টাকা প্রদান করা হয় ক্ষুদ্র এবং দরিদ্র কৃষকদের। তিনটি সমান কিস্তিতে অর্থাৎ ২০০০ টাকা করে কৃষকদের দেওয়া হয়ে থাকে। সরাসরি ডিবিটি এর মাধ্যমে এই টাকা স্থানান্তরিত করা হয় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

এবার ২৩তম কিস্তি পাওয়ার কথা দেশের লক্ষাধিক কৃষকের। গত ১৩ মার্চ ২২ তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি দুই হাজার টাকা করে পাঠানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। আগামী জুন মাসের শেষ ভাগে বা জুলাই মাসের শুরুতে পরবর্তী কিস্তি আসতে পারে। কিন্তু এত দিন পশ্চিমবঙ্গের কৃষকরা এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা পেতেন না। তবে এবার বিজেপি সরকার গঠিত হওয়ায় এই প্রকল্পও চালু হতে পারে বাংলায়।

কারা ২ হাজার টাকা পাবেন?

১. কৃষকদের ভারতের নাগরিক হতে হবে।

২. জমির রেকর্ড বা প্রমাণ থাকতে হবে।

৩. আধার লিঙ্ক করা নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।

পিএম কিসান সম্মান নিধির জন্য কীভাবে আবেদন করবেন?

কৃষকরা সরাসরি পিএম কিসান পোর্টাল pmkisan.gov.in বা অফিসিয়াল অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারেন। এছাড়া স্থানীয় কমন সার্ভিস সেন্টার (Common Service Centre) বা কৃষি দফতরের মাধ্যমে আবেদন করতে পারেন।

প্রয়োজনীয় নথিপত্র:

১. আধার কার্ড

২. ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড

৩. জমির নথিপত্র

৪. মোবাইল নম্বর

কিস্তি চেক করার উপায়:

কৃষকরা পিএম কিসান অ্যাপ বা পোর্টালে 'Beneficiary Status' অপশনে গিয়ে আধার নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে কিস্তির স্ট্যাটাস জানতে পারেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe