Assam man in Russian Force: চাকরির আশ্বাস পেয়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন। কিন্তু তারপর থেকেই বেপাত্তা অসমের এক যুবক। পরিবারের আশঙ্কা, তাঁকে রুশ সেনাবাহিনীতে নিয়োগ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করতে না পেরে উদ্বেগে দিন কাটাচ্ছে পরিবার। স্বামীর খোঁজ পেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার হস্তক্ষেপ চেয়েছেন ওই যুবকের স্ত্রী।

জানা গিয়েছে, নিখোঁজ যুবকের নাম আব্দুল মুক্তাদির লস্কর। মুনা নামেও তিনি পরিচিত। তিনি অসমের কাছাড় জেলার তুলারগ্রাম পার্ট-১ এলাকার বাসিন্দা। ২৬ আগস্টের পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, আজারবাইজানে চাকরির প্রতিশ্রুতি পেয়ে চলতি বছরের শুরুতে বাড়ি ছেড়েছিলেন আব্দুল। কিন্তু পরে তাঁর পরিবার জানতে পারে ১৪ জুলাই মুম্বই থেকে বাকু, তারপর সেখান থেকে মস্কো নিয়ে যাওয়া হয়েছে আব্দুলকে। জানা গিয়েছে, ৩০ জুলাই দেশে ফেরার টিকিটও বুক করা ছিল আব্দুলের। কিন্তু ফেরা তো দূর, আব্দুলের আর কোনও খোঁজই মেলেনি। পরিবারের উদ্বেগ বাড়িয়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবি। সেখানে রুশ সেনাবাহিনীর পোশাকে কয়েকজন বিদেশি নাগরিকের সঙ্গে দেখা যাচ্ছে আব্দুলকে।
পরিবারের সন্দেহ, রুশ সেনাবাহিনীতে নিয়োগ করা হয়েছে আব্দুলকে। যদিও এই বিষয়ে এখনও কোনও সরকারি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আব্দুলের স্ত্রী সালমা বেগম জানিয়েছেন, গত ২৬ আগস্ট স্বামীর সঙ্গে শেষবার কথা হয়েছিল তাঁর। তারপর থেকে আর কোনও যোগাযোগ নেই। তিনি এখন কোথায় আছেন অথবা রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্রে মোতায়েন রয়েছেন কিনা, সে সম্পর্কে কোনও সরকারি নিশ্চিত তথ্য মেলেনি। সালমা বেগম বলেন, ‘আমার স্বামীকে রাশিয়া নিয়ে যাওয়া হয়েছে। ২৬ আগস্ট শেষবার তাঁর সঙ্গে কথা হয়েছিল। তারপর আর কোনও যোগাযোগ করতে পারিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে আবেদন জানাচ্ছি, তাঁরা যেন এই বিষয়ে হস্তক্ষেপ করেন এবং আমার স্বামীকে খুঁজে বের করতে সাহায্য করেন।’ বর্তমানে তিন বছরের ছেলে এবং এক বছরের মেয়েকে নিয়ে একাই দিন কাটাচ্ছেন সালমা। আব্দুলের পরিবারের তরফে দিল্লি ও দিসপুরের সরকারের কাছেও আবেদন জানানো হয়েছে। মস্কোর সঙ্গে যোগাযোগ করে আব্দুলকে দেশে ফেরানোর আর্জি জানিয়েছে পরিবার।
বিদেশ মন্ত্রকের সতর্কবার্তা
সেপ্টেম্বরেই টাকার প্রলোভনে পা দিয়ে রাশিয়ান সেনায় যোগ না দেওয়ার আর্জি জানিয়েছে ভারত সরকার। গত ৩০ সেপ্টেম্বর রাশিয়ায় যাওয়া ভারতীয়দের উদ্দেশ্যে সতর্কতা জারি করে বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘আমরা এমন অনেক ঘটনার সম্মুখীন হয়েছে, যখন আর্থিক সুবিধা লাভের আশায় লোকজন স্বেচ্ছায় রাশিয়ার সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন এবং পরবর্তীতে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য ভারত সরকারের দ্বারস্থ হয়েছেন। আমরা আবারও স্পষ্টভাবে বলছি যে এটা বিপজ্জনক পথ এবং কঠোরভাবে সেই পথে চলার বিষয়ে নিরুৎসাহিত করছে ভারত সরকার।’ আবার ভারতের নাগরিকত্ব ছেড়ে রাশিয়ান পাসপোর্ট নিয়ে সেখানকার সামরিক বাহিনীতে যোগ দেওয়ার ঘটনাও ঘটেছে বলে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। পাশাপাশি এজেন্টদের ফাঁদে পা দিয়ে রাশিয়ায় গিয়ে আটকে পড়ার পরে যে অভিযোগ উঠেছে, তা নিয়েও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ভারত সরকার।
{{/usCountry}}সেপ্টেম্বরেই টাকার প্রলোভনে পা দিয়ে রাশিয়ান সেনায় যোগ না দেওয়ার আর্জি জানিয়েছে ভারত সরকার। গত ৩০ সেপ্টেম্বর রাশিয়ায় যাওয়া ভারতীয়দের উদ্দেশ্যে সতর্কতা জারি করে বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘আমরা এমন অনেক ঘটনার সম্মুখীন হয়েছে, যখন আর্থিক সুবিধা লাভের আশায় লোকজন স্বেচ্ছায় রাশিয়ার সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন এবং পরবর্তীতে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য ভারত সরকারের দ্বারস্থ হয়েছেন। আমরা আবারও স্পষ্টভাবে বলছি যে এটা বিপজ্জনক পথ এবং কঠোরভাবে সেই পথে চলার বিষয়ে নিরুৎসাহিত করছে ভারত সরকার।’ আবার ভারতের নাগরিকত্ব ছেড়ে রাশিয়ান পাসপোর্ট নিয়ে সেখানকার সামরিক বাহিনীতে যোগ দেওয়ার ঘটনাও ঘটেছে বলে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। পাশাপাশি এজেন্টদের ফাঁদে পা দিয়ে রাশিয়ায় গিয়ে আটকে পড়ার পরে যে অভিযোগ উঠেছে, তা নিয়েও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ভারত সরকার।
{{/usCountry}}মাসখানেক আগে বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছিলেন, রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিযুক্ত করা হয়েছিল ২২৭ জন ভারতীয় নাগরিককে। তাঁদের মধ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে। ১৩৯ জন মুক্তি পেয়েছেন। বাকি যাঁরা আছেন, তাঁদেরও যাতে দ্রুত ফিরিয়ে আনা যায়, তা নিয়ে মস্কোর সঙ্গে লাগাতার যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছিলেন বিদেশ সচিব।