...
...
Next Story

How Iran ex leader Khamenei killed: দাঁতে চিপ বসিয়ে ট্র্যাকিং? ট্রাফিক CCTV হ্যাক? খামেনি খুনে বহু ‘থিওরি’ চর্চায়

খামেনি হত্যা ঘিরে বহু তথ্য, ‘থিওরি’ সামনে আসছে। কী বলছে একাধিক রিপোর্ট?

Published on: Mar 3, 2026, 17:23:12 IST
By
Prefer HTon Google
Advertisement

ইরানে, ইজরায়েল ও মার্কিন হামলার প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনি। নিশ্ছিদ্র নিরাপত্তায় থাকা খামেনির গতিবিধির হদিশ সুদূর ইজরায়েল, আমেরিকা কীভাবে পেল, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বিশ্ব জুড়ে। একাধিক রিপোর্টে উঠে আসছে এই প্রসঙ্গে নানান চর্চা।

দাঁতে চিপ বসিয়ে ট্র্যাকিং? ট্রাফিক CCTV হ্যাক? খামেনি খুনে বহু ‘থিওরি’ চর্চায়
দাঁতে চিপ বসিয়ে ট্র্যাকিং? ট্রাফিক CCTV হ্যাক? খামেনি খুনে বহু ‘থিওরি’ চর্চায়

‘ফিনান্সিয়াল টাইমস’র রিপোর্ট বলছে, ৮৬ বছর বয়সী খামেনিকে খুন করতে তেহরানের সব ট্রাফিক ক্যামেরা বহু বছর আগেই হ্যাক করে নিয়েছিল ইজরায়েলি গুপ্তচর বিভাগ। আর তার দ্বারাই ইজরায়েলের হাতে খামেনির নিরাপত্তায় ঘেরা চত্বরের নানান হদিশও পায় ইজরায়েল।খামেনির বাসস্থানের চত্বরের নিরাপত্তা কর্মীদের হদিশ, তাদের কাজের শিফ্ট, কোন পথে তাঁরা অফিসে যান, কোন কর্মীর দায়িত্বে কোন কাজ, সমস্ত হদিশ করে নিয়েছিল নেতানিয়াহুর দেশ। এছাড়াও ট্রাফিক ক্যামেরা হ্যাক করে সেখান থেকে রিয়েল টাইম ডেটা বের করে নিতেই আমেরিকার সিআইএ ও ইজরায়েলের মোসাদের কাজ সহজ হয়। রয়টার্সের রিপোর্ট বলছে, শনিবার যে খামেনির বাসস্থানের চত্বরে এক উচ্চ পর্যায়ের মিটিং হরবে আর তাতে ইরানের তাবড় কর্তারা থাকবেন, তার হদিশ ইজরায়েল পেয়ে গিয়েছিল। এছাড়াও ইরানের পাস্তুর স্ট্রিটের মোবাইল টাওয়ার হ্যাক করেও ব্যাপক তথ্য হাতে পেয়েছিল ইজরায়েল। যা নাকি, খামেনির নিরাপত্তার ফাঁক ফোঁকড় তৈরি করতে সাহায্য করেছে তাদের।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe