...
...
Next Story

FIFA World Cup 2026: দুর্দান্ত অফার! বিশ্বকাপে মেসি-রোনাল্ডোর ম্যাজিক দেখতে কত খরচ? সাবস্ক্রিপশন প্ল্যান জানাল জি

FIFA World Cup 2026: আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। এবারের আসর যৌথভাবে আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের দর্শকদের অধিকাংশ ম্যাচই গভীর রাতে দেখতে হবে।

Published on: Jun 03, 2026 10:03 PM IST
Advertisement

FIFA World Cup 2026: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ শুরু হতে হাতেগোনা দিন বাকি। এই আবহে ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে। অনেক টালবাহানার পর শেষমেশ জানা গিয়েছে, ভারতে কোথায় দেখানো হবে ফিফা বিশ্বকাপ ২০২৬। টিভিতে ৪ নতুন স্পোর্টস চ্যানেল প্রকাশ করে বিশ্বকাপ দেখানোর পরিকল্পনা করেছে ‘জি এন্টারটেইনমেন্ট।' সম্প্রচার স্বত্ব নিয়ে দীর্ঘদিন ধোঁয়াশা থাকলেও দিন দুয়েক আগেই সংস্থার তরফে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ফিফার সঙ্গে এই চুক্তির কথা ঘোষণা করেছে জি। পাশাপাশি, সামনে এসেছে বিশ্বকাপ দেখার সাবস্ক্রিপশন খরচের তথ্যও।

বিশ্বকাপে মেসি-রোনাল্ডোর ম্যাজিক দেখতে কত খরচ? (সৌজন্যে টুইটার)
বিশ্বকাপে মেসি-রোনাল্ডোর ম্যাজিক দেখতে কত খরচ? (সৌজন্যে টুইটার)

আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। এবারের আসর যৌথভাবে আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের দর্শকদের অধিকাংশ ম্যাচই গভীর রাতে দেখতে হবে। তবে জানানো হয়েছে, বিশ্বকাপ সম্প্রচারের জন্য ‘ইউনাইট৮ স্পোর্টস’ নামে চারটি নতুন ক্রীড়া চ্যানেল চালু করতে চলেছে জি। এই চ্যানেলগুলিতে ইংরেজি, হিন্দি, বাংলা এবং মালয়ালম- চারটি ভাষায় ম্যাচ উপভোগ করা যাবে। ফলে দেশের বিভিন্ন প্রান্তের ফুটবল সমর্থকদের জন্য মাতৃভাষায় খেলা দেখার সুযোগ তৈরি হচ্ছে। শুধু টেলিভিশন নয়, ডিজিটাল প্ল্যাটফর্মেও বিশ্বকাপ দেখানো হবে। জি৫ অ্যাপের মাধ্যমে দর্শকরা মোবাইল, ট্যাব বা স্মার্ট টিভিতে সরাসরি ম্যাচ দেখতে পারবেন।

বিশ্বকাপ দেখতে খরচ কত টাকা হবে?

বিশ্বকাপ দেখানোর জন্য ‘জি ফাইভ’-এর সাবস্ক্রিপশন প্ল্যান জানিয়েছে জি। জি৫-এর বিশেষ তিন মাসের সাবস্ক্রিপশন প্যাকেজের মূল্য রাখা হয়েছে ৭৯৯ টাকা। এই প্ল্যানে শুধু বিশ্বকাপ নয়, অন্যান্য ক্রীড়া অনুষ্ঠান এবং জি৫-এর সমস্ত কনটেন্টও দেখতে পারবেন দর্শকরা। ৭৯৯ টাকা ৩ মাসের খরচ অর্থাৎ প্রতি মাসে খরচ ২৬৬ টাকা। একটি অ্যাকাউন্ট সর্বোচ্চ তিনটি ডিভাইসে ব্যবহার করা যাবে। তবে এই প্যাকেজে বিজ্ঞাপন থাকবে। এছাড়া রয়েছে বার্ষিক সাবস্ক্রিপশন, যার মূল্য ১ হাজার ৬৯৯ টাকা। বার্ষিক মূল্যের আসল দাম ছিল ৩৫৮৮ টাকা। বিশ্বকাপের সময় সেই দাম প্রায় অর্ধেক কমিয়ে ১৬৯৯ টাকা করা হয়েছে। হিসেবে দেখা গিয়েছে প্রতি মাসে খরচ ১৪২ টাকা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe