সদ্য কাশ্মীরের কুলগামে এনকাউন্টারে নিকেশ করা হয়েছে জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিককালের সর্বশেষ সক্রিয় ভূমিরপুত্র-জঙ্গি কমান্ডার লতিফ ভাটকে। পরবর্তীতে ভাটের দেহ তার বাড়ির থেকে ১৬০ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে বুধবার রাত ১০ টা নাগাদই সমাধীস্থ করা হয়েছে। কড়া নিরাপত্তায় ঘেরা অন্ত্যেষ্টিতে উপস্থিত থাকতে পেরেছিলেন লতিফের পরিবারের শুধু ৮ জন। আর লতিফের মৃত্যুর সঙ্গে সঙ্গেই উপত্যকায় সন্ত্রাস দমনে এক মাইলফলক অর্জন করে ফেলেছে ভারতীয় সেনা। এদিকে, ভূস্বর্গে সন্ত্রাস টিকিয়ে রাখতে পরবর্তী প্ল্যানের দিকে ঝুঁকতে শুরু করেছে পাকিস্তানের আইএসআই। এমনই তথ্য উঠে আসছে আইএএনএস-র রিপোর্টে।

ইতিমধ্যেই কাশ্মীরের বুকে গজিয়ে ওঠা একাধিক জঙ্গি সংগঠনকে যে নিজের ছায়া-সংগঠন হিসাবে গড়ে তুলেছে পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীরা, তার প্রমাণ বিভিন্ন তদন্তে উঠে এসেছে। রিপোর্ট বলছে, এবার কাশ্মীরের বুকে ছোট ছোট জঙ্গি সংগঠনকে সক্রিয় করতে চাইছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। পাকিস্তানের জঙ্গি শিবির, লস্কর এ তৈবা, জইশ এ মহম্মদ সংগঠনগুলি কাশ্মীরে একাধিক জঙ্গি শিবিরকে সামনে রেখে কর্মকাণ্ড চালিয়েছে এযাবৎকাল। রিপোর্টের দাবি, এবার আইএসআই চাইছে, কাশ্মীরে এমন কিছু জঙ্গি সংগঠনকে সক্রিয় করতে, যাতে বাহ্যিকভাবে দেখায় যে, সেই সংগঠনগুলির সঙ্গে পাকিস্তানের জঙ্গি ,সংগঠনের কোনও যোগ নেই! ইতিমধ্যেই জানা গিয়েছে, কাশ্মীরের দ্য রেজিসটেন্স ফোর্স, লস্কর তৈবার একটি ছায়া সংগঠন, অন্যদিকে, কাশ্মীর টাইগার্স, লস্কর এ মুস্তাফা, পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্টের মতো সংগঠনগুলির সঙ্গে পাকিস্তানের জইশ এ মহম্মদের যোগ রয়েছে। তদন্তকারীরা বলছেন, এমন বিভিন্ন নাম সামনে রেখে আড়ালে পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলি কাজ চালানোর ফন্দি এঁটেছে। যাতে, কাশ্মীরের সন্ত্রাসে পাক যোগের বিষয়টি আড়াল করা যায়।
১৯৯০ থেকে ২০০০ সালে কাশ্মীরে যখন সন্ত্রাস তুঙ্গে ছিল, সেই সময় ভূস্বর্গে বহু ছোটখাটো জঙ্গি শিবির তৈরি হয়েছিল। রিপোর্ট বলছে, সেই সময় কাশ্মীরের বড় জঙ্গি সংগঠনগুলিকে নিয়ে মেতে ছিল পাকিস্তানি গুপ্তচর এজেন্সি। বহু ছোট জঙ্গি সংগঠনগুলি সেই সময় টাকার অভাবে ছিল, আবার অনেক ছোট জঙ্গি সংগঠনের অপারেটিভদের নিকেশ করে নিরাপত্তা বাহিনী। সদ্য ভারতের গোয়েন্দা এজেন্সিগুলি, কাশ্মীরে ১৯ টি নিষ্ক্রিয় জঙ্গি সংগঠনের নাম পেয়েছে। এই ছোটখাটো নিষ্ক্রিয় জঙ্গি সংগঠনের পুরনো অপারেটিভদেরই এবার উৎসাহ দেওয়ার বিষয়ে পাকিস্তানের আইএসআই তৎপরতা দেখাতে পারে বলে মনে করা হচ্ছে। এমনই কিছু নিষ্ক্রিয় সংগঠনের পুরনো সদস্যদের সঙ্গে জঙ্গি গোষ্ঠীগুলিকে ফের যোগাযোগের পরামর্শ দিচ্ছে আইএসআই। রিপোর্ট বলছে, আইএসআই, কাশ্মীরে এমন জঙ্গি সংগঠনের খোঁজে রয়েছে, যাদের জন্ম ভূস্বর্গেই। সেক্ষেত্রে ভূস্বর্গের সন্ত্রাসে পাকিস্তানি মদতের দিকটি যাতে তদন্তকারীদের হাতে না আসে, সেই চেষ্টায় আইএসআই। তাই আপাতত এমনই কিছু সংগঠনের পুরনো সদস্যদের দিকে ফোকাস বাড়াচ্ছে পাকিস্তান।
{{/usCountry}}১৯৯০ থেকে ২০০০ সালে কাশ্মীরে যখন সন্ত্রাস তুঙ্গে ছিল, সেই সময় ভূস্বর্গে বহু ছোটখাটো জঙ্গি শিবির তৈরি হয়েছিল। রিপোর্ট বলছে, সেই সময় কাশ্মীরের বড় জঙ্গি সংগঠনগুলিকে নিয়ে মেতে ছিল পাকিস্তানি গুপ্তচর এজেন্সি। বহু ছোট জঙ্গি সংগঠনগুলি সেই সময় টাকার অভাবে ছিল, আবার অনেক ছোট জঙ্গি সংগঠনের অপারেটিভদের নিকেশ করে নিরাপত্তা বাহিনী। সদ্য ভারতের গোয়েন্দা এজেন্সিগুলি, কাশ্মীরে ১৯ টি নিষ্ক্রিয় জঙ্গি সংগঠনের নাম পেয়েছে। এই ছোটখাটো নিষ্ক্রিয় জঙ্গি সংগঠনের পুরনো অপারেটিভদেরই এবার উৎসাহ দেওয়ার বিষয়ে পাকিস্তানের আইএসআই তৎপরতা দেখাতে পারে বলে মনে করা হচ্ছে। এমনই কিছু নিষ্ক্রিয় সংগঠনের পুরনো সদস্যদের সঙ্গে জঙ্গি গোষ্ঠীগুলিকে ফের যোগাযোগের পরামর্শ দিচ্ছে আইএসআই। রিপোর্ট বলছে, আইএসআই, কাশ্মীরে এমন জঙ্গি সংগঠনের খোঁজে রয়েছে, যাদের জন্ম ভূস্বর্গেই। সেক্ষেত্রে ভূস্বর্গের সন্ত্রাসে পাকিস্তানি মদতের দিকটি যাতে তদন্তকারীদের হাতে না আসে, সেই চেষ্টায় আইএসআই। তাই আপাতত এমনই কিছু সংগঠনের পুরনো সদস্যদের দিকে ফোকাস বাড়াচ্ছে পাকিস্তান।
{{/usCountry}}ABOUT THE AUTHOR
শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।