Sourav on Gambhir's real test: সাদা বলে গম্ভীরের 'আসল পরীক্ষা' তো পরের বছর! T20 বিশ্বকাপ জয়ের 'ওয়ার্নিং' সৌরভের

গৌতম গম্ভীরকে বড় 'ওয়ার্নিং' সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন ভারতীয় দলের হেড কোচ। তবে আগামী বছরের দিকে তাকিয়ে তাঁকে বড় বার্তা দিলেন সৌরভ। সেইসঙ্গে টেস্ট নিয়েও পরামর্শ দিয়েছেন।

Published on: Mar 14, 2026 9:59 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

প্রথম ভারতীয় কোচ হিসেবে দুটি আইসিসি ট্রফি জিতেছেন। ২০২৫ সালে জিতেছিলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আর দিনকয়েক আগে জিতলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রাক্তন চেয়ারম্যান সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতে, টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরকে এখনও ‘আসল পরীক্ষার’ মুখে বসতে হয়নি। সেই ‘পরীক্ষায়’ বসতে হবে আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপের সময়। সেইসঙ্গে টেস্টেও গম্ভীরদের পারফরম্যান্স ভালো করতে হবে বলে জানিয়েছেন সৌরভ।

গৌতম গম্ভীরকে বড় 'ওয়ার্নিং' সৌরভ গঙ্গোপাধ্যায়ের। (ফাইল ছবি, সৌজন্যে এপি)
গৌতম গম্ভীরকে বড় 'ওয়ার্নিং' সৌরভ গঙ্গোপাধ্যায়ের। (ফাইল ছবি, সৌজন্যে এপি)

আরও পড়ুন: WB Train and National Highways Project: নয়া ট্রেন, ৪২০ কিমি জাতীয় সড়ক- বাংলাকে ১৮,৬৮০ কোটি টাকার 'উপহার' মোদীর, কী কী?

গম্ভীর কি পারবেন? কী মত সৌরভের?

সংবাদমাধ্যম মানিকন্ট্রোলের সাক্ষাৎকারে সৌরভ বলেন, '২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় সাদা বলে ওর আসল পরীক্ষা হবে। ওর পরীক্ষা নেবে ওখানকার পরিবেশ। কিন্তু আমি আত্মবিশ্বাসী, ওর হাতে যে দল আছে, তাতে ও সফল হবে।' উল্লেখ্য, আগামী বছর দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়ায় ৫০ ওভারের বিশ্বকাপ আছে। সবকিছু ঠিকঠাক থাকলে সেটাই হবে রোহিত শর্মা এবং বিরাট কোহলির শেষ আইসিসি টুর্নামেন্ট। ২০২৩ সালের ১৯ নভেম্বর হৃদয়ভঙ্গের পরে ২০২৭ সালে বিশ্বকাপ জিততে মরিয়া রোহিত, বিরাট-সহ পুরো টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: Shrirampur Station New Look: যেন রথ! মাহেশের কাছে শ্রীরামপুর স্টেশন সাজছে নতুনভাবে, কেমন হবে দেখতে? কী থাকবে?

তারইমধ্যে আপাতত গম্ভীরদের ফোকাস থাকবে টেস্ট ক্রিকেটের দিকে। গম্ভীরের আমলে ভারতের টেস্ট দলের পারফরম্যান্স একেবারে তলানিতে ঠেকে গিয়েছে। দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। ঘরের মাঠে ঘূর্ণি উইকেট বানিয়ে তাতে হেরে যাওয়ার কাঁটায় বিদ্ধ হয়েছেন গম্ভীর। হেরেছেন অস্ট্রেলিয়ায় গিয়েও। তবে তারপরও গম্ভীরের উপরে আস্থা রেখেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

আরও পড়ুন: WB Urban Mobility Roadmap: গণপরিবহণের রোডম্যাপ! ৫ বছরেই কীভাবে বদলাবে কলকাতা-দুর্গাপুরের যাতায়াত ব্যবস্থা?

ঘূর্ণি উইকেট নয়, ভালো উইকেটে জোর দাও, গম্ভীরকে পরামর্শ সৌরভের

সেই রেশ ধরে সৌরভ বলেছেন, ‘লাল বলের ক্রিকেটে ওকে আরও উন্নতি করতে হবে। আর সেটা করার উপায় হল যে উইকেটের (পিচের) বিষয়ে কম ভাবতে হবে। নিজের মাথা থেকে পিচের বিষয়টা ঝেড়ে ফেলতে হবে। ইংল্যান্ড সিরিজের কথাই ভাবুন। ও পিচ নিয়ে কিছু করতে পারেনি। আর আপনি ফলাফল দেখুন (ইংল্যান্ডে গিয়ে ২-২ ড্র করেছিল ভারত)। দেশের মাঠে ওর টার্নারে খেলার দরকার নেই। ভালো উইকেটই ভালো ফলাফল নিয়ে আসবে।’

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More