...
...
Next Story

ICC T20 WC Ind Vs SA Pitch Report: ২০২৩ বিশ্বকাপ ফাইনালের স্মৃতি এখনও তাজা, মোদী স্টেডিয়ামে আজকের ম্যাচে কেমন হবে পিচ?

টি-টোয়েন্টি বিশ্বকাপে, প্রথম ব্যাটিং করা দলটি এখনও পর্যন্ত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪টি ম্যাচের মধ্যে দুটি জিতেছে, অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের মধ্যে ডাবল সুপার ওভারের সেই রোমাঞ্চকর ম্যাচটিও এই মাঠেই খেলা হয়েছিল।

Published on: Feb 22, 2026, 08:58:28 IST
By
Prefer HTon Google
Advertisement

টি২০ বিশ্বকাপের সুপার ৮ পর্বে আজ প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। আজ আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের ৪৩তম ম্যাচ হবে এটি। গ্রুপ পর্বে দুই দলই অপরাজিত ছিল। এই আবহে আজ কাউকে না কাউকে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ পেতে হবে। সেমিফাইনালে ওঠার জন্য ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হবে এই ম্যাচ। এই দুই দলই ২০২৪ সালের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল এবং প্রায় হেরে যাওয়া ম্যাচটি ভারত জিতে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এদিকে এই আমদাবাদের মাঠে ভারতের স্মৃতি খুব একটা মধুর নয়। চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসকে এই মাঠেই সহজে হারায় ভারত। আবার ২০২৩ বিশ্বকাপে পাকিস্তানকে এই মাঠেই ভারত হারিয়েছিল। তবে সেই বিশ্বকাপের ফাইনালে ভারত অস্ট্রিলেয়ার কাছে হেরেছিল এই মাঠে। মহম্মদ কাইফের প্রাক্তনীরা সেই সময় এই মাঠের পিচের সমালোচনা করেছিলেন। এই আবহে আজকে এই ম্যাচের পিচ কেমন থাকতে পারে?

আজকে টি২০ বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের পিচ কেমন থাকতে পারে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে?
আজকে টি২০ বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের পিচ কেমন থাকতে পারে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে?

চলতি টুর্নামেন্টে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচটি অন্যতম সেরা পিচ ছিল। এখানে ব্যাটসম্যান ও বোলার উভয়ই লাভবান হয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে, প্রথম ব্যাটিং করা দলটি এখানে এখনও পর্যন্ত অনুষ্ঠিত ৪টি ম্যাচের মধ্যে দুটি জিতেছে, অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের মধ্যে ডাবল সুপার ওভারের সেই রোমাঞ্চকর ম্যাচটিও এই মাঠেই খেলা হয়েছিল। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপে, ৮ ইনিংসের মধ্যে ৭টি ইনিংসে ১৭৫ বা তার বেশি রান হয়েছে। পরিসংখ্যান বলছে, এই মাঠে প্রথমে ব্যাট করাই ভালো হবে। প্রথম ইনিংসের গড় স্কোর ১৯০। এদিকে আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে ফ্রেশ পিচে। পিচে কালো এবং লাল মাটির মিশ্রণ ব্যবহার করা হয়েছে।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের সার্বিক রেকর্ড- ১২টি ম্যাচ প্রথম ব্যাটিং করা দল জিতেছে - ৮টি (৬৬.৬৭%), দ্বিতীয় ব্যাটিং করা দল জিতেছে - ৪টি (৩৩.৩৩%)। টস জেতা দল ম্যাচ জিতেছে - ৬টি। এদিকে এই মাঠে সর্বোচ্চ স্কোর- ২৩৪/৪, সর্বনিম্ন স্কোর- ৬৬। রান তাড়া করার সময় সর্বোচ্চ স্কোর- ১৭৮/৩। ব্যাটারদের গড় রান - ২৯.৮৭। বোলারদের ওভার প্রতি রান- ৯.২১।

এদিকে আমদাবাদে আজ সর্বোচ্চ ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। আজ আমাবাদে বৃষ্টির একফোঁটা সম্ভাবনাও নেই। এই আবহে ম্যাচ ভেস্তে যাওয়ার কোনও সম্ভাবনাও নেই। এদিকে সন্ধ্যার ম্যাচে দ্বিতীয় ইনিংসের সময় শিশির পড়বে কি না, তার ওপর টসের সিদ্ধান্ত নির্ভর করবে অনেকটাই। শিশির পড়লে দ্বিতীয় ইনিংসে বল করা কঠিন হতে পারে কিছুটা। এরই সঙ্গে বল ব্যাটে ভালো ভাবে আসবে। এই আবহে ম্যাচের ফলাফল অনেকটাই নির্ধারণ করে দিতে পারে শিশির ফ্যাক্টর। মনে করা হচ্ছে শিশির কিছুটা হলেও পড়বে মাঠে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe