...
...
Next Story

T20 WC Fixing Bishnoi: টি২০ বিশ্বকাপের ম্যাচ ফিক্সিংয়ে জড়িত লরেন্স বিষ্ণোই? নজরে কানাডার অধিনায়কের সঙ্গে গ্যাংয়ের যোগ

ICC T20 WC Match Fixing: কানাডার ক্রিকেটে বাজওয়ার উত্থানের নেপথ্যে বিষ্ণোই গ্যাংয়ের ভূমিকা থাকতে পারে। উল্লেখ্য, গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যা, রাজনীতিবিদ বাবা সিদ্দিকিকে হত্যা এবং বলিউড অভিনেতা সলমন খানকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে।

Published on: Apr 21, 2026, 11:30:43 IST
Advertisement

ICC T20 WC Match Fixing: ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপের ওপর ম্যাচ গড়াপেটার কালো মেঘ ঘনিয়ে এসেছে। এই ঘটনায় নাম জড়িয়েছে বিষ্ণোই গ্যাংয়ের। জানা গিয়েছে, বিশ্বকাপে নিউজিল্যান্ড বনাম কানাডা ম্যাচে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। এই আবহে রিপোর্টে দাবি করা হয়েছে, কানাডার অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যোগসূত্র থাকতে পারে। কানাডার পাবলিক ব্রডকাস্টার কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের রিপোর্টে দাবি করা হয়েছে, বিষ্ণোই গ্যাংয়ের প্রভাবে বাজওয়া ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে থাকতে পারেন।

ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপের ওপর ম্যাচ গড়াপেটার কালো মেঘ ঘনিয়ে এসেছে। এই ঘটনায় নাম জড়িয়েছে বিষ্ণোই গ্যাংয়ের। (HT_PRINT)
ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপের ওপর ম্যাচ গড়াপেটার কালো মেঘ ঘনিয়ে এসেছে। এই ঘটনায় নাম জড়িয়েছে বিষ্ণোই গ্যাংয়ের। (HT_PRINT)

সিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, কানাডার ক্রিকেটে বাজওয়ার উত্থানের নেপথ্যে বিষ্ণোই গ্যাংয়ের ভূমিকা থাকতে পারে। উল্লেখ্য, গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যা, রাজনীতিবিদ বাবা সিদ্দিকিকে হত্যা এবং বলিউড অভিনেতা সলমন খানকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। রিপোর্টে বলা হয়েছে, ২০২৫ সালের জুলাই মাসে একটি প্রাদেশিক টুর্নামেন্টের পরে ব্রিটিশ কলম্বিয়ার সারের একটি রেস্তোরাঁয় জড়ো হন ২৫ জন ক্রিকেটার। সেই সময় কানাডা জাতীয় দলের এক সদস্যের সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের এক সদস্যের সাক্ষাৎ হয়েছিল বলে দাবি করা হয়। সেই সময় দিলপ্রীত বাজওয়াকে জাতীয় দলের অধিনায়ক করার ক্ষেত্রে সমর্থন দেওয়ার জন্য চাপ দেওয়া হয় উক্ত ক্রিকেটারকে। এমনকী বাজওয়াকে অধিনায়ক হিসেবে সমর্থন না করলে সেই ক্রিকেটারের পরিবারকে ক্ষতি করার হুমকিও দেওয়া হয় সেই ক্রিকেটারকে।

এই আবহে আতস কাচের তলায় রয়েছে কানাডা বনাম নিউজিল্যান্ড ম্যাচের দ্বিতীয় ইনিংসে দিলপ্রীত বাজওয়ার করা পঞ্চম ওভার। রান তাড়া করতে নেমে ৩৫ রানে সে সময় দুই উইকেট হারিয়ে চাপে ছিল নিউজিল্যান্ড। কিন্তু পঞ্চম ওভারে এসে নো-বল দিয়ে শুরু করেন বাজওয়া। এরপর ওয়াইডও করেন। শেষমেশ সংশ্লিষ্ট ওভারে ১৫ রান খরচ করেন কানাডা অধিনায়ক। সব মিলিয়ে বিশ্বকাপের মাত্র তিন সপ্তাহ আগে অধিনায়ক নির্বাচিত হওয়া বাজওয়া এখন আইসিসি দুর্নীতিদমন শাখার স্ক্যানারে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe