...
...
Next Story

ICC T20 WC Pakistan Equation: শুধু জিতলেই হবে না, জিততে হবে বড় ব্যবধানে, সেমির টিকিট পেতে পাকিস্তানের সমীকরণ একনজরে

যদি গতকাল নিউজিল্যান্ড ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারত, তাহলে পাকিস্তান গতকালই ছিটকে যেত বিশ্বকাপ থেকে। তবে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৪ রানে জিততে হবে বা রান তাড়া করলে ১৩.১ ওভারে লক্ষ্যে পৌঁছতে হবে।

Published on: Feb 28, 2026, 11:20:48 IST
By
Prefer HTon Google
Advertisement

বিশ্বকাপ থেকে ছিটকে যেতে যেতে বেঁচে গেল পাকিস্তান। টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রায় জেতা ম্যাচ হেরে গিয়েছে নিউজিল্যান্ড। এই আবহে পাকিস্তানের কাছে এখনও সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়ে গিয়েছে। তবে তার জন্য সমীকরণ খুবই কঠিন হয়ে গিয়েছে তাদের জন্য। শ্রীলঙ্কার বিরুদ্ধে আজ পাকিস্তানকে শুধু জিতলেই হবে না, জয়ের ব্যবধান হতে হবে বড়।

যদি গতকাল নিউজিল্যান্ড ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারত, তাহলে পাকিস্তান গতকালই ছিটকে যেত বিশ্বকাপ থেকে। (AFP)
যদি গতকাল নিউজিল্যান্ড ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারত, তাহলে পাকিস্তান গতকালই ছিটকে যেত বিশ্বকাপ থেকে। (AFP)

গতরাতে টি২০ বিশ্বকাপের সুপার এইটের ম্যাচটিতে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই আবহে সেমিফাইনালে খেলার সম্ভাবনা টিকে রইল পাকিস্তানের। যদি গতকাল নিউজিল্যান্ড ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারত, তাহলে পাকিস্তান গতকালই ছিটকে যেত বিশ্বকাপ থেকে। তবে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৪ রানে জিততে হবে বা রান তাড়া করলে ১৩.১ ওভারে লক্ষ্যে পৌঁছতে হবে।

সুপার এইটের গ্রুপ টু থেকে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। শেষ চারের লড়াইয়ে আরেকটি জায়গার লড়াই এখন নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে। নিউজিল্যান্ড এরই মধ্যে তিন ম্যাচ খেলে ফেলেছে, পয়েন্ট ৩। পাকিস্তান দুই ম্যাচ খেলে পয়েন্ট ১। এদিকে পাকিস্তানের রান রেট -০.৪৬১। এবং নিউজিল্যান্ডের নেট রান রেট ১.৩৯০। এই আবহে সেমিফাইনালে খেলতে হলে পাকিস্তানকে আজ শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে বড় ব্যবধানে।

এই আবহে পাকিস্তান যদি শ্রীলঙ্কার বিরুদ্ধে জেতে কিন্তু তারা ৬৪ রানে না জেতে বা ১৩.১ ওভারে রান তাড়া না করতে পারে, তাহলে নিউজিল্যান্ডই সেমিফাইনালে যাবে। এদিকে এই গ্রুপ থেকে ইংল্যান্ড আগেই সেমিফাইনালের টিকিট পেয়ে গিয়েছিল। গতকালকের ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে পৌঁছায় তারা। এই আবহে সেমিফাইনাল খেলতে তারা ভারতে আসবে। ১ মার্চ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে ইংল্যান্ড মাঠে নামবে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks