টি২০ বিশ্বকাপে আজ ভারত বনাম পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। এই ম্যাচে পাকিস্তানের অন্যতম তুরুপের তাস স্পিনার উসমান তারিক। তবে এই উসমান তারিককে 'সাধারণ বোলার' হিসেবে আখ্যা দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এই আবহে সৌরভ আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যদ্বাণী করেন, ভারতীয় ব্যাটাররা তারিককে ভালো ভাবে খেলবেন।

এই উসমান তারিক এখনও পর্যন্ত মাত্র চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ১১টি উইকেট নিয়েছেন। ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে তাই তাঁকে নিয়ে জোর চর্চা। বিশেষ করে তাঁর বোলিং অ্যাকশনের জেরে এই চর্চা বেড়েছে। উসমান তারিক বোলিংয়ের সময় বল ছোড়ার আগে কিছুক্ষণের জন্য থমকে যান। বোলিং অ্যাকশনে তাঁর সেই 'বিরতি' নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
এই আবহে কলকাতায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাগাজিনের উদ্বোধনের সময় বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের বলেন, 'টি-টোয়েন্টিতে কোনও কিছু আগে থেকে অনুমান করা কঠিন, তবে ভারত একটি ভালো দল এবং তাদের হারানোটা সহজ নয়।' এরপর তারিককে নিয়ে বলেন, 'তিনি (তারিক) একজন অফ স্পিনার মাত্র। তিনি মাঝে মাঝেই বোলিং করেন। ভারত তাঁকে ভালোভাবে খেলবে।' এদিকে পাকিস্তানের বিপক্ষে ভারত তাদের বোলিংয়ে কোনও পরিবর্তন করবে না বলে আশা ব্যক্ত করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
এদিকে গতকাল নেটে উসমান তারিকের বোলিং অ্যাকশন নকল করে দলের ব্যাটরদের অনুশীলন করালেন স্কাই। তারিক যেমন বোলিং করতে করতে মাঝে স্ট্যাচু হয়ে যান, সূর্যও তেমনই কিছুটা বিরতি দেওয়া অ্যাকশনে বোলিং করলেন ভারতীয় ব্যাটরদের। তারিককে নকল করে সূর্য কুমার যাদবের এই বোলিং অ্যাকশনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।
{{/usCountry}}এদিকে গতকাল নেটে উসমান তারিকের বোলিং অ্যাকশন নকল করে দলের ব্যাটরদের অনুশীলন করালেন স্কাই। তারিক যেমন বোলিং করতে করতে মাঝে স্ট্যাচু হয়ে যান, সূর্যও তেমনই কিছুটা বিরতি দেওয়া অ্যাকশনে বোলিং করলেন ভারতীয় ব্যাটরদের। তারিককে নকল করে সূর্য কুমার যাদবের এই বোলিং অ্যাকশনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।
{{/usCountry}}