T20 World Cup 2026 Prize Money: প্রায় ১২০ কোটি টাকার পুরস্কারমূল্য! T20 বিশ্বকাপ ফাইনাল হারলেও কত টাকা মিলবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠের লড়াই প্রায় শেষ। এবার হিসাবের পালা! চ্যাম্পিয়ন দল পাচ্ছে ২৮ কোটি টাকার মতো। কিন্তু বাকিরা কত টাকা পাচ্ছে? সেমিফাইনালিস্ট থেকে সুপার এইট - আইসিসির পুরস্কার মূল্যের পূর্ণাঙ্গ তালিকা দেখে নিন এক ক্লিকে।
এবারের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষের মুখে। ২০টি দল নিয়ে যে টুর্নামেন্ট শুরু হয়েছিল, তাতে এখন পড়ে আছে আর দুটি টিম। আজ সন্ধ্যায় গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল হচ্ছে। মাঠের লড়াইয়ে এবারের বিশ্বকাপ যেমন টানটান ছিল, তেমনই আর্থিক পুরস্কারের অঙ্কও চোখধাঁধানো। আইসিসি এবার অংশগ্রহণকারী দলগুলোর জন্য মোটা অঙ্কের পুরস্কার মূল্য নির্ধারণ করেছে। শুধুমাত্র বিজয়ীরাই নয়, বরং গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোও খালি হাতে ফিরছে না। সবমিলিয়ে এবার পুরস্কারমূল্য প্রায় ১২০ কোটি টাকা।

রেকর্ড পুরস্কারমূল্য
আইসিসি বরাবরই টি-টোয়েন্টি বিশ্বকাপের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আয়ের নতুন পথ খোঁজে। ২০২৬ সালে সেই ধারা বজায় রেখে পুরস্কার মূল্যে বড়সড় বৃদ্ধি দেখা গিয়েছে। এবারের টুর্নামেন্টে মোট কয়েক মিলিয়ন ডলারের একটি তহবিল তৈরি করা হয়েছিল, যা বিভিন্ন ধাপে দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে।
চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের পাওনা
টুর্নামেন্টের শিরোপাজয়ী দল এবার পাচ্ছে এক বিশাল অঙ্কের অর্থ। চ্যাম্পিয়ন দল ট্রফির পাশাপাশি পাবে তিন মিলিয়ন ডলার (যা ভারতীয় মুদ্রায় ২৭.৪৮ কোটি টাকার মতো)। ফাইনালে হারলেও রানার্স-আপ দলের পকেটে ঢুকবে প্রায় ১৫ কোটি টাকা (১.৬ মিলিয়ন ডলার)। ক্রিকেটের ছোটো এই ফর্ম্যাটে এত বিশাল অঙ্কের পুরস্কার মূল্য খেলোয়াড়দের উৎসাহিত করার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটকেও অনেক বেশি শক্তিশালী করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সেমিফাইনালিস্ট ও সুপার ৮ দলের ভাগ্য
ফাইনালে উঠতে না পারলেও সেমিফাইনালে পরাজিত দুই দল কিন্তু বড় অঙ্কের আর্থিক অনুদান পাচ্ছে। প্রতিটি সেমিফাইনালিস্ট দল পেয়েছে প্রায় ৭.২৪ কোটি টাকা (ভারতীয় মুদ্রায় হিসাব)। এবারের বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল সুপার-এইট পর্ব। যারা নক-আউট বা সেমিফাইনালের দোরগোড়ায় পৌঁছেও বাদ পড়েছে, সেই দলগুলোকেও নিরাশ করছে না আইসিসি। সুপার-এইট পর্বে বিদায় নেওয়া প্রতিটি দল পাচ্ছে প্রায় ৩.৪৮ কোটি টাকা। গ্রুপ স্তর থেকে বিদায় নেওয়া দলগুলি ২.২৯ কোটি টাকার মতো পাচ্ছে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper











