...
...
Next Story

India Vs Pakistan Latest Update: ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে আতঙ্কিত পাকিস্তানি ক্রিকেটাররা, ডাগআউট থেকে মিলল সাপ

ডাগআউট থেকে সাপ উদ্ধার হওয়ার পরে পাকিস্তানি ক্রিকেটাররা আতঙ্কিত হয়ে পড়েন। অবশ্য শ্রীলঙ্কার স্টেডিয়ামে সাপ আসা নতুন কিছু নয়। ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন প্রায়ই লঙ্কার মাঠে এ ধরনের ঘটনা দেখা যায়।

Published on: Feb 15, 2026, 11:35:06 IST
By
Prefer HTon Google
Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ভারত ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে ম্যাচ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলাটি হবে। এই ম্যাচের প্রস্তুতি পুরোদমে চলছে। ম্যাচের আগের দিন শনিবার প্রথমে পাকিস্তান ও পরে ভারতীয় দল অনুশীলন করেন। এরই মধ্যে গতকাল স্টেডিয়ামে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল। জানা গিয়েছে, পাকিস্তান ক্রিকেট দলের ডাগআউটে একটি সাপ বেরিয়ে আসে। পরে এক ব্যক্তি সাপটিকে ধরে একটি প্যাকেটে ভরে স্টেডিয়াম থেকে বের করে দেয়।

ডাগআউট থেকে সাপ উদ্ধার হওয়ার পরে পাকিস্তানি ক্রিকেটাররা আতঙ্কিত হয়ে পড়েন।
ডাগআউট থেকে সাপ উদ্ধার হওয়ার পরে পাকিস্তানি ক্রিকেটাররা আতঙ্কিত হয়ে পড়েন।

জানা যায়, ডাগআউট থেকে সাপ উদ্ধার হওয়ার পরে পাকিস্তানি ক্রিকেটাররা আতঙ্কিত হয়ে পড়েন। অবশ্য শ্রীলঙ্কার স্টেডিয়ামে সাপ আসা নতুন কিছু নয়। ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন প্রায়ই লঙ্কার মাঠে এ ধরনের ঘটনা দেখা যায়। এছাড়াও বিভিন্ন সময় পশু এবং পোকামাকড়ের জন্যেও ম্যাচ ব্যাহত হয়েছে লঙ্কার মাঠগুলিতে।

এদিকে আজকের ম্যাচে ভারতের হয়ে অভিষেক শর্মা মাঠে নামতে পারেন বলে মনে করা হচ্ছে। গতকাল অনুশীলনে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা যায় অভিষেককে। এর আগে অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিষেক। সেই সময় তাঁর ২ কেজি ওজন কমে গিয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পেলেও নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে মাঠে নামেননি অভিষেক। তবে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারেন তিনি।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks