আজ টি২০ বিশ্বকাপে সুপার ৮ পর্বে ভারত মুখোমুখি হবে জিম্বাবুয়ের। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। ভারত ও জিম্বাবুয়ে উভয়ের জন্যই সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার জন্য এই ম্যাচটি গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচে হারা দলটি টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। একইসঙ্গে বিজয়ী দল সেমিফাইনালের দৌড়ে টিকে থাকবে। কিন্তু আজকের ম্যাচের পিচ কেমন থাকবে বলে মনে করা হচ্ছে?

এমনিতে চেন্নাইয়ের পিচ স্পিন বান্ধব হিসেবে পরিচিত। তবে বিশ্বকাপে এই পিচটি এখনও পর্যন্ত ব্যাটারদের জন্য বেশি সহায়ক থেকেছে। গ্রুপ পর্বে এই মাঠে দু'বার ১৭০-এর বেশি লক্ষ্যমাত্রা সহজেই অর্জন করা সম্ভব হয়েছে। আগেকার দিনে এই মাঠে এই রান তাড়া করা বেশ কঠিন হত। এদিকে জানা গিয়েছে, ভারত বনাম জিম্বাবুয়ে ম্যাচটি খেলা হবে মাঠের মধ্যে থাকা পিচে (পিচ নং ৫)। এর ফলে উভয় পক্ষের সীমানা সমান হবে। এদিকে পিচটি কালো মাটির হবে। তবে মনে করা হচ্ছে এই পিচে ভালো বাউন্স থাকবে। ভারতীয় ব্যাটারদের জন্য তা সহায়ক হতে পারে। এদিকে আবহাওয়ার দিক দিয়ে আজ চেন্নাইতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
এমএ চিদাম্বরম স্টেডিয়াম আন্তর্জাতিক টি২০ রেকর্ড- ৯টি ম্যাচে প্রথমে ব্যাটিং করে জিতেছে - ৪টি ম্যাচ (৪৪.৪৪%)। টার্গেট তাড়া করে ৫টি ম্যাচ (৫৫.৫৬%) জিতেছে। এদিকে ২টো ম্যাচে (২২.২২%) কোনও দল টসে জিতে ম্যাচ জিতেছে। ৭টি ম্যাচে (৭৭.৭৮%) কোনও দল টসে হেরে ম্যাচ জিতেছে। এই মাঠে সর্বোচ্চ স্কোর- ২০০/৪, সর্বনিম্ন স্কোর- ১০৩। তাড়া করার ক্ষেত্রে সর্বোচ্চ স্কোর- ১৮৩/৫, ব্যাটারদের গড় রান - ৩২.৬৯, বোলারদের ওভার প্রতি গড় - ৮.৯৫, প্রথম ব্যাট করে গড় স্কোর - ১৮২।
এদিকে ভারত বনাম জিম্বাবুয়ে ১৩টি আন্তর্জাতিক টি২০ ম্যাচে মুখোমুখি হয়েছে আজ পর্যন্ত। এর মধ্যে জিম্বাবুয়ে তিনটি জয় পেয়েছে, অন্যদিকে টিম ইন্ডিয়া ১০টি ম্যাচে জিতেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও জিম্বাবুয়ের মধ্যে এটি দ্বিতীয় লড়াই। এর আগে টিম ইন্ডিয়া ২০২২ সালের টি২০ বিশ্বকাপে জিম্বাবুয়েকে ৭১ রানে পরাজিত করেছিল।
{{/usCountry}}এদিকে ভারত বনাম জিম্বাবুয়ে ১৩টি আন্তর্জাতিক টি২০ ম্যাচে মুখোমুখি হয়েছে আজ পর্যন্ত। এর মধ্যে জিম্বাবুয়ে তিনটি জয় পেয়েছে, অন্যদিকে টিম ইন্ডিয়া ১০টি ম্যাচে জিতেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও জিম্বাবুয়ের মধ্যে এটি দ্বিতীয় লড়াই। এর আগে টিম ইন্ডিয়া ২০২২ সালের টি২০ বিশ্বকাপে জিম্বাবুয়েকে ৭১ রানে পরাজিত করেছিল।
{{/usCountry}}