...
...
Next Story

ICC T20 World Cup Update: বাংলাদেশের বুলবুলকে বড় ধাক্কা পাকিস্তানের, ভারতের কাছে হেরে আসল রূপ দেখালেন নকভি

এর আগে ভারত-পাক ম্যাচের কৃতিত্ব বুলবুলকেই দিয়েছিল পাকিস্তান। তবে এবার সেই কৃতিত্ব বুলবুল থেকে ছিনিয়ে নিয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েককে দিলেন পিসিবি চেয়ারম্যান তথা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।

Published on: Feb 18, 2026, 09:52:57 IST
By
Prefer HTon Google
Advertisement

ভারতের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত সেই ম্যাচ তাঁরা খেলেছে এবং হেরেছে। এদিকে এই ম্যাচটি খেলার জন্য নাকি পাকিস্তানকে 'অনুরোধ' করেছিলেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রধান বুলবুল। এমনকী পাকিস্তানে গিয়ে বুলবুল বৈঠক করেছিলেন পিসিবি এবং আইসিসির কর্তাদের সঙ্গে। পরে পাকিস্তান বোর্ডের উদ্দেশে তিনি চিঠি লিখে 'ক্রিকেটের বৃহত্তর স্বার্থে' ভারতের বিরুদ্ধে খেলার আবেদন জানিয়েছিলেন। সেই সময় পিসিবিও মেনে নিয়েছিল বুলবুলের কথা। ভারত-পাক ম্যাচের কৃতিত্ব বুলবুলকেই দিয়েছিল পাকিস্তান। তবে এবার সেই কৃতিত্ব বুলবুল থেকে ছিনিয়ে নিয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েকেকে দিলেন পিসিবি চেয়ারম্যান তথা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।

ভারত-পাক ম্যাতের কৃতিত্ব বুলবুল থেকে ছিনিয়ে নিয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েককে দিলেন পিসিবি চেয়ারম্যান (AP)
ভারত-পাক ম্যাতের কৃতিত্ব বুলবুল থেকে ছিনিয়ে নিয়ে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েককে দিলেন পিসিবি চেয়ারম্যান (AP)

ভারত বনাম পাকিস্তানের ম্যাচটি স্টেডিয়ামে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির পাশে বসেই দেখেছিলেন নকভি। পরে তিনি বলেন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ফোন করে এই ম্যাচটি খেলার জন্য অনুরোধ করেছিলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে। তারপরই নাকি নকভিকে শেহবাজ বলেছিলেন, 'শ্রীলঙ্কার রাষ্ট্রপতি যেখানে অনুরোধ করেছেন, তাহলে আর কোনও ইস্যু নেই। এই ম্যাচ আমাদের খেলতেই হবে।' ভারত এবং পাকিস্তানের ম্যাচ হওয়ার নেপথ্যে শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে 'একমাত্র হিরো' বলে আখ্যা দেন নকভি।

প্রসঙ্গত, বাংলাদেশে হিন্দু নিধনের প্রতিবাদে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। আর এরপরই ভারতে এসে আইসিসি টি২০ বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। পরে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দেয় আইসিসি। এদিকে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানি বোর্ড ঘোষণা করেছিল, বাংলাদেশ না খেললে তারাও বিশ্বকাপ বয়কটের বিষয়ে চিন্তাভাবনা করবে। পরে তারা বলে, বিশ্বকাপ খেললেও ভারতের বিরুদ্ধে ম্যাচটি তারা বয়কট করবে। যদিও আইসিসির শাস্তির ভয়ে পাকিস্তান যে এই ম্যাচটি শেষ পর্যন্ত খেলতে নামত, তা অনেক ক্রিকেট বিশ্লেষকই বলেছিলেন। এবং শেষ পর্যন্ত তাই হয়েছিল। মাঝখান থেকে বাংলাদেশকে উস্কে দিয়ে তাদের বিশ্বকাপ থেকে কার্যত বাদ দিল পাকিস্তান। আর মুখরক্ষার জন্য ভারত-পাক ম্যাচ করানোর যে কৃতিত্বটা বাংলাদেশের বুলবুল পেয়েছিলেন, তাও এবার ছিনিয়ে নেওয়া হল।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe