...
...
Next Story

ICSE & ISC Results 2026: অপেক্ষার অবসান! প্রকাশিত হল ICSE এবং ISC পরীক্ষার ফল...কীভাবে দেখবেন রেজাল্ট?

ICSE & ISC Results 2026: চলতি বছরের আইসিএসই পরীক্ষা শুরু হয়েছিল ১৭ ফেব্রুয়ারি এবং শেষ হয় ৩০ মার্চ। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষা ১২ ফেব্রুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত চলে।

Published on: Apr 30, 2026 12:29 PM IST
Advertisement

ICSE & ISC Results 2026: অপেক্ষার অবসান। বৃহস্পতিবার প্রকাশিত হল ‘কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস’ (সিআইএসসিই) পরিচালিত ২০২৬ সালের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল। নির্ধারিত সূচি অনুযায়ী, আজ সকাল ১১টা নাগাদ একযোগে আইসিএসই দশম শ্রেণি এবং আইএসসি দ্বাদশ শ্রেণির পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হল। এ বছর আইসিএসই-তে পাশের হার ৯৯.১৮ শতাংশ। আইএসসি পরীক্ষায় পাশের হার ৯৯.১৩ শতাংশ। এ বছর ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি।

প্রকাশিত হল ICSE এবং ISC পরীক্ষার ফল (Rahul sharma )
প্রকাশিত হল ICSE এবং ISC পরীক্ষার ফল (Rahul sharma )

২০২৬-এর আইসিএসই পরীক্ষায় পড়ুয়াদের পাশের হার ৯৯.১৮ শতাংশ। পরীক্ষা দিয়েছে ২ লক্ষ ৫৮ হাজার ৭২১ জন। মোট ২ লক্ষ ৫৬ হাজার ৫৯০ জন পড়ুয়া উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ১ লক্ষ ৩৬ হাজার ০৩২ জন, ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৫৫৮ জন। এ বছর মোট ২,৯৫৭টি স্কুলে দশমের পরীক্ষা নেওয়া হয়েছিল। রাজ্যে আইএসসি পরীক্ষায় পড়ুয়াদের পাশের হার ৯৯.১৩ শতাংশ। উত্তীর্ণ হয়েছেন ১ লক্ষ ০২ হাজার ৪১৪ জন পড়ুয়া। তাঁদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫৩ হাজার ৪৭২ জন, ছাত্রীর সংখ্যা ৪৮ হাজার ৯৪২ জন। মোট ১,৫৫৩টি স্কুলে দ্বাদশের পরীক্ষা নেওয়া হয়েছিল।

পাশের হার

আইসিএসই-তে মেয়েদের পাশের হার বেশি ৯৯.৪৬ শতাংশ, ছেলেদের ৯৮.৯৩ শতাংশ।

আইএসসি-তে ও ছাত্রীরা এগিয়ে পাশের হার ৯৯.৪৮ শতাংশ, ছেলেদের শতাংশ।

কীভাবে রেজাল্ট দেখবেন?

বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট cisce.org এবং results.cisce.org-এর মাধ্যমে জানা যাবে পরীক্ষার ফলাফল। পরীক্ষার্থীরা কোর্স ড্রপডাউন মেনু থেকে প্রাসঙ্গিক পরীক্ষার বিভাগ (আইসিএসই বা আইএসসি) নির্বাচন করে তাদের স্কুলের নাম-সহ স্কোরকার্ড দেখতে পারবে। স্বতন্ত্র ফলাফল দেখার জন্য ব্যবহারকারীদের ইউনিক আইডি, ইনডেক্স নম্বর এবং ক্যাপচা ভেরিফিকেশন কোড-সহ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। ফলাফল প্রদর্শিত হওয়ার পর, স্কোরকার্ড প্রিন্ট করার অপশনটি সরাসরি রেজাল্ট পোর্টালে পাওয়া যাবে। ব্যক্তিগত ফলাফল দেখার সুবিধার পাশাপাশি, CISCE CAREERS পোর্টালের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ফলাফল দেখার সুযোগও চালু করেছে। স্কুলগুলো অধ্যক্ষের পরিচয়পত্র ব্যবহার করে লগইন করে ট্যাবুলেশন রেজিস্টার ডাউনলোড করতে পারবে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe