Imran Khan Case Latest Update: ‘বিদেশে এরকম করলে না….’, ইমরান খানকে চরম ভর্ৎসনা হাইকোর্টের, ক্ষমা চেয়ে বললেন….
Imran Khan Case Latest Update: ‘বিদেশে এরকম করলে না….’, অভিনেতা ইমরান খানকে চরম ভর্ৎসনা করল বম্বে হাইকোর্টের বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠী এবং বিচারপতি অদ্বৈত সেতনার ডিভিশন বেঞ্চ। সেই পরিস্থিতি ক্ষমা চেয়ে নিলেন অভিনেতা।
Imran Khan Latest Update: বম্বে হাইকোর্টে তুমুল ভর্ৎসনার মুখে পড়ে ক্ষমা চেয়ে নিলেন অভিনেতা ইমরান খান। আর সেই ‘নিঃশর্ত ক্ষমা’ চাওয়ার জন্য মার্কিন নাগরিক এবং ‘ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া’ (ওসিআই) কার্ডধারী অভিনেতাকে ভারতে থাকার অনুমতি দিয়েছে হাইকোর্ট। তবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্মরণ করিয়ে দিয়েছে, যদি বিদেশে গিয়ে কোনও ভারতীয় নাগরিক এরকম কোনও কাজ করতেন, তাহলে পরের বিমানেই তাঁকে ভারতে ‘ডিপোর্ট’ করে দেওয়া হত। কিন্তু ভারতের উদারতা এতটাই যে ইমরানকে সঙ্গে-সঙ্গে ‘ডিপোর্ট’ না করে প্রথমে দেশ ছাড়ার নোটিশ দেওয়া হয়।

‘ছোটোবেলার ক্রাশ ব্যাটম্যান হয়ে গিয়েছেন'
আসলে গত মাসে মুম্বইয়ের ক্রান্তি ময়দানে এসআইআর ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-বিরোধী একটি আন্দোলনে যোগ দেওয়ার অভিযোগ ওঠে ইমরানের বিরুদ্ধে। কিছুক্ষণের জন্য আটক করে তাঁকে পুলিশের গাড়িতেও তোলা হয়েছিল। যে ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়ে গিয়েছিল। অনেকে বলতে থাকেন, ‘ছোটোবেলার ক্রাশ ব্যাটম্যান হয়ে গিয়েছেন।’
সোশ্যাল মিডিয়ার প্রশংসার মধ্যেই বিজেপির তরফে ইমরানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ করা হয় যে বিদেশি নাগরিক হয়েও রাজনৈতিক বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে অভিবাসনের নিয়ম ভঙ্গ করেছেন অভিনেতা। সেই অভিযোগ এবং পুলিশের এফআইআরের পরে ১৪ অক্টোবর ইমরানকে নোটিশ জারি করা হয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) তরফে। ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
হাইকোর্টে কী কী যুক্তি দেন ইমরান খান?
সেই নোটিশের বিরুদ্ধে ১৭ অক্টোবর বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন ইমরান। তিনি দাবি করেন, যে নোটিশ জারি করা হয়েছে, তা স্বেচ্ছাচারী, অসাংবিধানিক ও অসামঞ্জস্যপূর্ণ। তিনি ওই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেননি বা তাতে যোগও দেননি। বিক্ষোভস্থলের কাছে কিছুক্ষণ ছিলেন। পুলিশের নির্দেশের পরে সেখান থেকে চলেও গিয়েছিলেন বলে দাবি করেন ইমরান।
ভারতের মহানুভবতা এটাই… ইমরানকে বলল হাইকোর্ট
যদিও সেই যুক্তি প্রাথমিকভাবে ধোপে টেকেনি হাইকোর্টে। বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠী এবং বিচারপতি অদ্বৈত সেতনার ডিভিশন বেঞ্চ কড়া ভাষায় মন্তব্য করে যে ‘একজন ভারতীয় নাগরিক যদি বিদেশে এরকম কাজ করতেন, তাহলে পরবর্তী বিমানেই তাঁকে ভারতে ফেরত পাঠিয়ে দেওয়া হত।’ সেইসঙ্গে হাইকোর্ট জানায়, ভারতের মহানুভবতা এতটাই যে সরাসরি ডিপোর্ট না করে ওসিআই কার্ডধারী একজন মার্কিন নাগরিককে প্রথমে নোটিশ জারি করা হয়েছে, তাঁকে দেশ ছেড়ে যেতে বলা হয়েছে।
নিঃশর্ত ক্ষমা চাইলেন ইমরান
তারইমধ্যে ইমরানের আইনজীবী একটি মুচলেকা পেশ করে দাবি করেন, অভিনেতা ভবিষ্যতে কোনও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন না। পাশাপাশি তিনি নিঃশর্ত ক্ষমাও প্রার্থনা করেন।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


