Bhagwat on Hindu-Muslim: ‘হিন্দু হয়েও মনে করেন যে ভারতে মুসলিম থাকা উচিত নয়? তবে নিজেকে হিন্দু বলবেন না’, বললেন ভাগবত
RSS Mohan Bhagwat on Hindu-Muslim: নিউ ইয়র্ক থেকে হিন্দু এবং মুসলিম ঐক্যের বার্তা দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তিনি বলেছেন, যদি হিন্দু হয়েও মনে করেন যে ভারত মুসলিমদের জন্য নয়, তবে নিজেকে হিন্দু হিসেবে পরিচয় দেবেন না।
RSS Mohan Bhagwat on Hindu-Muslim: হিন্দু হয়েও মনে করেন যে ভারতে মুসলিম থাকা উচিত নয়? তবে নিজেকে হিন্দু বলবেন না। এমনই মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। শনিবার নিউ ইয়র্কে 'এক বিশ্ব, এক মানবতা' অনুষ্ঠানের মঞ্চ থেকে সংঘ প্রধান বলেন, ‘যদি কোনও হিন্দু মনে করেন যে ভারতে কোনও মুসলিম থাকা উচিত নয়, তাহলে তিনি হিন্দু থাকবেন না। আপনি যদি নিজেকে হিন্দু বলে অভিহিত করতে চান, তবে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে সমস্ত পথই একই লক্ষ্যের দিকে নিয়ে যায় এবং প্রত্যেক মানুষেরই মর্যাদা রয়েছে। মানুষের মধ্যে কোনও ভেদাভেদ নেই। ’

‘মানুষের মধ্যে কোনও ভেদাভেদ নেই’, হিন্দু-মুসলিম ঐক্যের বার্তা ভাগবতের
সার্বিকভাবে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার থেকে ধর্মীয় ঐক্যের বার্তা দেন ভাগবত। আরএসএস প্রধান বলেন, ‘আপনি যদি নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে চান, তবে আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে সব পথই একই গন্তব্যের দিকে নিয়ে যায়। আর প্রতিটি মানুষেরই নিজস্ব মর্যাদা রয়েছে; মানুষের মধ্যে কোনও ভেদাভেদ নেই।'
‘মুসলিম ভাইয়েরা আমায় প্রশ্ন করেছিলেন…..’, কী বললেন RSS প্রধান?
সেইসঙ্গে তিনি বলেন, 'আমি একটি বক্তৃতা দিয়েছিলাম। সেখানে মুসলিম ভাইয়েরাও উপস্থিত ছিলেন। তাঁরা আমায় একটি প্রশ্ন করেছিলেন -আপনারা একটি হিন্দু সংগঠন, আপনারা হিন্দু রাষ্ট্রের কথা বলেন, তাহলে আমাদের মতো মুসলিমদের কী হবে? আপনারা কি আমাদের তাড়িয়ে দেবেন?' আমি বলেছিলাম - না, হিন্দুত্ব মানে তা নয়।’
মামদানির কড়া বার্তার মধ্যেই ঐক্যের বার্তা ভাগবতের
আর আরএসএস প্রধান এমন একটা সময় সেই বার্তা দিয়েছেন, যখন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেছেন যে ভাগবতের অনুষ্ঠানকে সমর্থন করেন না। তবে সেই 'ব্যক্তিগত' অনুষ্ঠান বাতিল করার ক্ষমতা তাঁর নেই বলেও জানান নিউ ইয়র্ক সিটির মেয়র। যিনি শনিবার বলেছেন, ‘আমি কোনও ধর্মীয় পণ্ডিত নই, কিংবা আপনার মতো কোনও ধর্মীয় কর্তৃপক্ষও নই। তবে আমি এমন এক সমাজে কাজ করছি, যা প্রথাগতভাবে বলে যে ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু মানবতা এক।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


