...
...
Next Story

IIT Kanpur: CBSE-র ওএসএম পদ্ধতির গলদ খুঁজে সাফল্য! IIT কানপুরে ১৯ বছরের ইঞ্জিনিয়ার

IIT Kanpur: আইআইটি কানপুরের পরিচালক মনীন্দ্র আগরওয়াল জানিয়েছেন, ২২ মে ব্লগটি পড়েই তিনি নিসর্গ অধিকারীর সঙ্গে যোগাযোগ করেন। পরে তাঁকে আইআইটির প্রযুক্তি উদ্ভাবন কেন্দ্র সি-৩ আই হাবে ওএসআইএনটি এবং ‘থ্রেট ইন্টেলিজেন্স’ ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করেন।

Published on: Jun 11, 2026 07:49 PM IST
Advertisement

IIT Kanpur: সিবিএসই-র অনস্ক্রিন মার্কিং (ওএসএম) নিয়ে বিতর্কের শেষ নেই। এই আবহে মাত্র ১৯ বছর বয়সেই আইআইটি কানপুরে চাকরি পেলেন নিসর্গ অধিকারী। সম্প্রতি তিনি-ই একটি ব্লগ লিখে সিবিএসই-এর মূল্যায়ন পোর্টালের বেশ কিছু নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি তুলে ধরেন। গত ২২ মে সেই ব্লগ প্রকাশিত হওয়ার পরেই আলোড়ন পড়ে যায়।

IIT কানপুরে ১৯ বছরের ইঞ্জিনিয়ার (PTI)
IIT কানপুরে ১৯ বছরের ইঞ্জিনিয়ার (PTI)

IIT Kanpur: ২০২৬-এ সিবিএসই-র দ্বাদশের পরীক্ষায় পাশ করার পরই আইআইটি কানপুরে চাকরি পেয়েছেন নিসর্গ অধিকারী। আর এর নেপথ্যে রয়েছে সিবিএসই-র অন স্ক্রিন মার্কিং (ওএসএম) পদ্ধতির গলদ খুঁজে বের করার সাফল্য। তাঁর সম্পর্কে আইআইটি কানপুরের পরিচালক মনীন্দ্র আগরওয়াল জানিয়েছেন, ২২ মে ব্লগটি পড়েই তিনি নিসর্গের সঙ্গে যোগাযোগ করেন। পরে তাঁকে আইআইটির প্রযুক্তি উদ্ভাবন কেন্দ্র সি-৩ আই হাবে ওএসআইএনটি এবং ‘থ্রেট ইন্টেলিজেন্স’ ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করেন। প্রতিষ্ঠানটির সবচেয়ে কম বয়সি প্রযুক্তিবীদদের মধ্যে একজন নিসর্গ অধিকারী। মণীন্দ্র আগরওয়াল বলেন, 'আমরা তরুণদের ইঞ্জিনিয়ার হিসাবে কাজের সুযোগ আগেও দিয়েছি। তবে, এই প্রথম ১৯ বছর বয়সি কোনও পড়ুয়াকে নিয়োগ করা হল। নিসর্গ অধিকারী যথেষ্ট প্রতিভাবান, তাঁকে আরও দক্ষতা অর্জন করতে হবে। সেই সুযোগ আইআইটি কানপুর থেকে পাওয়া সম্ভব।'

তিনি আশাবাদী, বুদ্ধিমত্তা আর পরিশ্রমের সাহায্যে নিসর্গ আরও এগিয়ে যাবে। নিসর্গ অধিকারীর সঙ্গে আইআইটি কানপুরের পরিচালকের পরিচয় সিবিএসই-র দফতরেই। দু’সপ্তাহ আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নির্দেশে সিবিএসই পোর্টালে প্রযুক্তিগত সমস্যার সমাধানে আইআইটি কানপুর এবং আইআইটি মাদ্রাজের বিশেষজ্ঞেরা এগিয়ে এসেছিলেন। সেই সময়ই ১৯ বছরের নিসর্গের থেকে সাইবার সুরক্ষা সংক্রান্ত বিষয়ে বিশদে জেনেছিলেন মণীন্দ্র আগরওয়াল। এর পরই সিদ্ধান্ত হয়, প্রতিষ্ঠানের সাইবার সুরক্ষা বিভাগে তাঁকে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। সাইবার সুরক্ষা নিয়ে ছোটবেলা থেকেই আগ্রহী নিসর্গ অধিকারী। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ছ’বছর বয়সে সাধারণ অঙ্ক করতে করতেই কোডিং শেখা শুরু হয়েছিল তাঁর। ষষ্ঠ শ্রেণি থেকে সাইবার সুরক্ষা নিয়ে পড়াশোনা শুরু করেন। স্কুলের পঠনপাঠনের সঙ্গে ওই বিষয় নিয়েও পুরোদমে চর্চা চলে তাঁর। পাশাপাশি, বিভিন্ন সাইবার সুরক্ষা বিষয়ক প্রতিযোগিতায় যোগদান করে অভিজ্ঞতা অর্জন করতে থাকেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe