আসন পুর্নবিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল ঘিরে জোর চর্চা দেশের রাজনৈতিক পরিসরে। সংসদের অধিবেশন ইতিমধ্যেই ডাকা হয়েছে। ৩০ নভেম্বর ২০২৬ থেকে শুরু হবে লোকসভার অধিবেশন, ২ ডিসেম্বর শুরু হবে রাজ্য সভার অধিবেশন। এরই মাঝে রাজনৈতিক আঙিনায় জোর চর্চায় ‘ডিলিমিটেশন (দ্বিতীয়) বিল, ২০২৬’। এদিকে, এই বিল পেশ হওয়ার আগেই, দেশের কৌশলগত ভূ-রাজনৈতিক দিক থেকে একটি তাৎপর্যপূর্ণ বার্তা উঠে আসছে।

জানা যাচ্ছে, আসন পুর্নবিন্যাস সংক্রান্ত ‘ডিলিমিটেশন (দ্বিতীয়) বিল, ২০২৬’- এ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্যও রয়েছে একটি দিক। এই বিলের একটি ধারায়, পাকিস্তানের দখলমুক্ত হওয়ার পর সেখানকার জম্মু ও কাশ্মীর বিধানসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণের বিধান রাখা হয়েছে। আর এই কাজটির দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত করা হয়েছে। সীমানা নির্ধারণ (দ্বিতীয়) বিল, ২০২৬-এর ধারা ৩(৪)-এ বলা হয়েছে যে, যখন কোনও এলাকা দখলের অধীনে থাকবে না, তখন নির্বাচন কমিশন সেই এলাকার বিধানসভা কেন্দ্রগুলির জন্য সীমানা নির্ধারণ সংক্রান্ত কমিশনের ভূমিকা গ্রহণ করবে। উল্লেখ্য, বিধানটি শর্তসাপেক্ষ। বিধানে এলাকাকে ‘পাকিস্তানের দখলে থাকা’ বলে উল্লেখ করা হয়েছে, ‘PoK’ (পাকিস্তান অধিকৃত কাশ্মীর) বলে উল্লেখ করা হয়নি।
প্রস্তাবিত বিধান অনুযায়ী, দখলদারিত্বের অবসান ঘটলে নির্বাচন কমিশন নিজেই ওই এলাকার জম্মু ও কাশ্মীর বিধানসভা কেন্দ্রগুলির সীমানা নির্ধারণ করবে। অন্যান্য এলাকার জন্য প্রস্তাবিত ব্যবস্থা থেকে এটি ভিন্ন। অন্য এলাকার ক্ষেত্রে একটি পৃথক সীমানা নির্ধারণ কমিশন গঠন করা হবে। এখানে সেই ভার যাচ্ছে নির্বাচন কমিশনের উপর।
উল্লেখ্য, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্য, ভারতের আসন পুর্নবিন্যাস বিল-এ থাকা এই বিধানটি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর দ্বারা যে বার্তা উঠে আসছে, তা হল, ভবিষ্যতে ওই এলাকা ভারতের প্রশাসনিক নিয়ন্ত্রণে এলে কোনও নতুন আইন পাস করানোর প্রয়োজন হবে না, নির্বাচন কমিশন সরাসরি সেখানে নির্বাচনী মানচিত্র তৈরির কাজ শুরু করতে পারবে।
{{/usCountry}}উল্লেখ্য, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জন্য, ভারতের আসন পুর্নবিন্যাস বিল-এ থাকা এই বিধানটি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর দ্বারা যে বার্তা উঠে আসছে, তা হল, ভবিষ্যতে ওই এলাকা ভারতের প্রশাসনিক নিয়ন্ত্রণে এলে কোনও নতুন আইন পাস করানোর প্রয়োজন হবে না, নির্বাচন কমিশন সরাসরি সেখানে নির্বাচনী মানচিত্র তৈরির কাজ শুরু করতে পারবে।
{{/usCountry}}প্রসঙ্গত, পাকিস্তান-অধিকৃত এলাকার বিধানটি শুধুমাত্র জম্মু ও কাশ্মীর বিধানসভার মধ্যেই সীমাবদ্ধ। এতে ওই এলাকার লোকসভা নির্বাচনী এলাকাগুলোর কোনও উল্লেখ নেই। বিলটিতে এই এলাকার জন্য দীর্ঘদিন ধরে সংরক্ষিত ২৪টি বিধানসভা আসনের কথাও উল্লেখ করা হয়নি, কিংবা প্রস্তাবিত ৫০ শতাংশ আসন বৃদ্ধি ওই নির্বাচনী এলাকাগুলোতেও প্রযোজ্য হবে কি না, তা-ও স্পষ্ট করা হয়নি।
ABOUT THE AUTHOR
শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।