...
...
Next Story

Gurugram News: দূরত্ব বজায় রাখতে বলাই কাল! মহিলা বাইকারকে ধাওয়া করে ধাক্কা, গুরুগ্রামের ভিডিও ভাইরাল

Gurugram News: সিয়ার দাবি, তিনি তাঁর এপ্রিলিয়া আরএস ৪৫৭ (RS 457) নিয়ে বাইকিং গ্রুপের সদস্যদের সঙ্গে যাচ্ছিলেন। পুরো ঘটনাটি তাঁর বাইকে লাগানো অ্যাকশন ক্যামেরায় রেকর্ড হয়েছে বলে দাবি তাঁর।

Published on: Sep 14, 2026, 14:16:46 IST
Advertisement

Gurugram News: গুরুগ্রামের রাস্তায় ফের প্রশ্নের মুখে নিরাপত্তা। গাড়িচালককে দূরত্ব বজায় রাখতে বলেছিলেন এক মহিলা বাইকার। অভিযোগ, এরপরই তাঁকে ধাওয়া করতে শুরু করে একটি গাড়ি। শেষ পর্যন্ত সামনে এসে বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায় গাড়িটি। গুরুগ্রামের গল্ফ কোর্স রোডে (Golf Course Road) এই দুর্ঘটনায় রাস্তায় ছিটকে পড়েন ওই মহিলা। কয়েক মিটার পর্যন্ত রাস্তায় টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় তাঁর স্পোর্টস বাইক।

মহিলা বাইকারকে ধাওয়া করে ধাক্কা, গুরুগ্রামের ভিডিও ভাইরাল (সৌজন্যে টুইটার)
মহিলা বাইকারকে ধাওয়া করে ধাক্কা, গুরুগ্রামের ভিডিও ভাইরাল (সৌজন্যে টুইটার)

জানা গিয়েছে, ওই মহিলা বাইকারের নাম সিয়া। তিনি ‘rebelwheels_sia_’ নামে একটি ইনস্টাগ্রাম পেজ চালান। সিয়ার দাবি, তিনি তাঁর এপ্রিলিয়া আরএস ৪৫৭ (RS 457) নিয়ে বাইকিং গ্রুপের সদস্যদের সঙ্গে যাচ্ছিলেন। পুরো ঘটনাটি তাঁর বাইকে লাগানো অ্যাকশন ক্যামেরায় রেকর্ড হয়েছে বলে দাবি তাঁর। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওয় সিয়ার অভিযোগ, যাত্রাপথের শুরু থেকেই একটি গাড়ির কয়েকজন আরোহী তাঁকে লক্ষ্য করে বিরূপ আচরণ করছিলেন। গাড়িটি বারবার তাঁর বাইকের কাছে আসার চেষ্টা করলে তিনি দূরত্ব বজায় রাখতে বলেন। কিন্তু অভিযোগ, গাড়ির ভিতর থেকে তাঁকেই বাইক থামাতে বলা হয়। এমনকী গাড়ির আরোহীরা মদ্যপ ছিলেন বলেও দাবি করেছেন সিয়া।

এই পরিস্থিতি এড়াতে বাইকের গতি বাড়িয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। তাঁর এক বন্ধু পিছন থেকে বাইক নিয়ে এগিয়ে এসে গাড়িটিকে তাঁর কাছাকাছি আসা আটকানোর চেষ্টা করেন। কিন্তু অভিযোগ, তাতেও থামেনি গাড়িটি। এরপর গাড়িটি আচমকাই তাঁর বাইকের সামনে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময়ই ধাক্কা লাগে। বাইক থেকে ছিটকে পড়েন সিয়া। তাঁর বাইকটি কয়েক মিটার রাস্তায় টেনে নিয়ে যায় গাড়িটি। এরপর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় সেটি। সিয়ার এক বন্ধু গাড়িটিকে ধাওয়া করে একটি ট্রাফিক সিগন্যালে আটকানোর চেষ্টা করেন। সেখানে চালকের সঙ্গে কথা বলেও নাকি কোনও লাভ হয়নি। সিয়ার দাবি, দুর্ঘটনার দায় নিতে অস্বীকার করেন ওই চালক এবং পরে ফের গাড়ি নিয়ে চলে যান।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks