গত কয়েকদিন ধরেই পাকিস্তানের শীর্ষ বিচারকদের প্রতি লেখা ইমরান খানের এক চিঠি ঘিরে ব্যাক চাঞ্চল্য ছড়িয়েছে। সেই চিঠিতে ইমার আশঙ্কা করেছেন, যে জেলের মধ্যে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ কিম্বা হৃদরোগে আক্রান্তের মতো ঘটনা ঘটতে পারে। ইমরান দাবি করেছেন, তাঁর ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গিয়েছে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি। যে রাওয়ালপিন্ডিতে রয়েছে পাকিস্তানের সেনার সদর দফতর। আর সেই পাকিস্তানের সেনার প্রধান আসিম মুনিরের সঙ্গে বেশ সখ্যতা রয়েছে সেদেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের শিবিরের, এমনই দাবি করে বহু রিপোর্ট। এরই মাঝে, পাকিস্তানের শাসক জোটের অপর পক্ষ বিলাওয়াল ভুট্টোর পিপিপি সরব হয়েছে ইমরান ইস্যুতে।

মঙ্গলবার করাচি প্রেস ক্লাবে বক্তব্য রাখতে গিয়ে বিলাওয়াল বলেন, ইমরান খান ছাড়া পাকিস্তান চলতে পারে না এবং তিনি সরকারকে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সঙ্গে আস্থা পুনর্নির্মাণের আহ্বান জানান। উল্লেখ্য, শেহবাজের পিএমএনএল-র সঙ্গে জোট বেঁধে বিলাওয়ালের পিপিপি রয়েছে পাকিস্তানের শাসকদল হিসাবে। আর সেই শাসনকালেই ইমরান খান আদিয়ালা জেলে বন্দি। বিলাওয়াল বলছেন, ‘আমি তাঁকে পছন্দ করি বা না করি, তাকে ছাড়া এই দেশ চলতে পারে না। আপনাকে পিটিআই-এর আস্থা অর্জন করতে হবে এবং বাস্তবতা মেনে নিতে হবে।’ তিনি পাকিস্তানি প্রধানমন্ত্রীদের বারবার কারারুদ্ধ করার চক্র নিয়েও প্রশ্ন তুলেছেন। পাকিস্তানের এই নেতা তাঁরই দেশ নিয়ে বলছেন, ‘কী অদ্ভুত দেশ এটা… ১৯৪৭ সাল থেকে, যিনিই প্রধানমন্ত্রী হন, তিনি জেলে যান, আর যিনি জেল থেকে বেরিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে বসেন।’ বিলাওয়াল বলেন, ‘একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হন এবং পরে কারারুদ্ধ হন। তাই আমি হয় এটা মেনে নিতে পারি যে দেশের ইতিহাসের প্রত্যেক প্রধানমন্ত্রীই চোর ছিলেন, অথবা আমি এটা মেনে নিতে পারি যে আমাদের ইতিহাসের সকল প্রধানমন্ত্রীই রাজনৈতিক প্রতিহিংসার শিকার ছিলেন।’ ক্ষোভের সুর চড়িয়ে শেহবাজ পক্ষের দিকে নিশানা করে বিলাওয়াল বলেন, ‘আজ হোক বা কাল, আমাদের রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতেই হবে। শেষ পর্যন্ত আর কত প্রতিশোধ নেবেন?’
এদিকে, ইমরান ছাড়াও পাকিস্তানের সংবিধান সংস্কার, নতুন প্রভিন্স গঠন সহ একাধিক ইস্যুতে সরব হয়েছেন বিলাওয়াল। যা নিয়ে পাল্টা ফুঁসে উঠেছেন শেহবাজের পার্টির নেতা তথা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। ইমরান প্রসঙ্গে বিলাওয়ালের বক্তব্যের পাল্টা জবাবে খোয়াজার বার্তা, ‘এই দেশে রাজনীতিবিদদের জবাবদিহি করা কোনো নতুন বিষয় নয় এবং কোনও রাজনীতিবিদই জবাবদিহি করার ঊর্ধ্বে নন।’
{{/usCountry}}এদিকে, ইমরান ছাড়াও পাকিস্তানের সংবিধান সংস্কার, নতুন প্রভিন্স গঠন সহ একাধিক ইস্যুতে সরব হয়েছেন বিলাওয়াল। যা নিয়ে পাল্টা ফুঁসে উঠেছেন শেহবাজের পার্টির নেতা তথা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। ইমরান প্রসঙ্গে বিলাওয়ালের বক্তব্যের পাল্টা জবাবে খোয়াজার বার্তা, ‘এই দেশে রাজনীতিবিদদের জবাবদিহি করা কোনো নতুন বিষয় নয় এবং কোনও রাজনীতিবিদই জবাবদিহি করার ঊর্ধ্বে নন।’
{{/usCountry}}