...
...
Next Story

Pakistan Super League: জ্বালানি সংকটে জ্বলছে পাকিস্তান! তার মাঝে PSL নিয়ে কেন নাক কাটল নকভির?

নকভি বললেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, যতদিন এই সংকট চলবে, ততদিন ম্যাচগুলোতে দর্শক থাকবে না।’

Published on: Mar 22, 2026, 20:11:51 IST
Advertisement

ইরানে যুদ্ধের জেরে ইরানের প্রতিবেশী পাকিস্তান জ্বালানি সংকটে। ইতিমধ্যেই ইরানে ইজরায়েল ও আমেরিকার হামলার ফলে হরমুজ প্রণালী ঘিরে যুদ্ধের মাঝে পড়ে যাওয়ার ফলে, গোটা বিশ্ব জুড়েই জ্বালানি সংকট মাথা চাড়া দিচ্ছে। তারই মাঝে পাকিস্তানের জ্বালানির সংকট সাধারণ জনজীবনে প্রভাব ফেলেছে। এরই মাঝে পাকিস্তান আয়োজন করছে তাদের টি২০ লিগ, পিএসএল (পাকিস্তান সুপার লিগ)। তবে সেদেশে জ্বালানির কমতির জেরে এই পিএসএল এবার পাকিস্তান শুঘুমাত্র লাহোর আর করাচিতেই আয়োজন করতে পারবে।

জ্বালানি সংকটে জ্বলছে পাকিস্তান! তার মাঝে PSL নিয়ে কেন নাক কাটল নকভির? (Photo by AFP) (AFP)
জ্বালানি সংকটে জ্বলছে পাকিস্তান! তার মাঝে PSL নিয়ে কেন নাক কাটল নকভির? (Photo by AFP) (AFP)

সদ্য পিএসএল ছেড়ে অনেকেই ভারতের আইপিএলর দিকে ঝুঁকছেন। এমন ক্রিকেটারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের ক্রিকেট বোর্ড প্রধান নকভি। এদিকে, পিএসএল আয়োজনের ক্ষেত্রে বড় বিপাকে পড়ে গিয়েছেন নকভি! ২৬ মার্চ থেকে শুরু হতে চলা, পিএসএল-র জমকালো উদ্বোধনও বাতিল করছে পাকিস্তান। তবে সবচেয়ে চমকপ্রদ ঘটনা হল, পাকিস্তানে জ্বালানি সংকটের জেরে সম্ভবত আপাতত মাঠে দর্শকদের নাও দেখা যেতে পারে! ইএসপিএন-ক্রিক ইনফোকে দেওয়া সাক্ষাৎকারে নকভি বলছেন, ইরানের যুদ্ধ হয়তো ১০ দিন কিম্বা ১৫ দিনে মিটে যাবে। সেই যুদ্ধের ওপরহ নির্ভর করছে পিএসএলর মাঠে দর্শকরা কবে আসতে পারবেন, সেই বিষয়টি।

নকভি বলছেন, জ্বালানি সংকটের কারণে প্রধানমন্ত্রী সমগ্র পাকিস্তানকে চলাচল সীমিত করার অনুরোধ করেছেন। তিনি বলেন, আমরা স্কুল বন্ধ করে দিয়েছি, বাড়ি থেকে কাজ করার ব্যবস্থা চালু করেছি এবং ইদের ছুটি বাড়িয়েছি। আমরা জানি না এই যুদ্ধ কতদিন চলবে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe