...
...
Next Story

CJP's response:'ধর্মেন্দ্র প্রধানকে..,' প্রশ্নফাঁস কাণ্ডে PM মোদীর ফাস্ট ট্র্যাক আদালত গঠন ঘোষণার পাল্টা জবাব আরশোলা'দের

NEET Paper Leak Case: প্রশ্নফাঁসের ঘটনায় দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছে সিজেপি।

Published on: Jul 23, 2026, 11:48:22 IST
Advertisement

NEET Paper Leak Case: দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভরত পড়ুয়াদের দাবি দাওয়া মানতে সরকার যে আন্তরিক সেটা আরও একবার বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে চলা বিক্ষোভ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির মধ্যে এই বিষয়টি নিয়ে এটাই প্রধানমন্ত্রী মোদী প্রথম বড় প্রতিক্রিয়া। তবে প্রধানমন্ত্রীর পোস্টের পরেই এক্স হ্যান্ডলে এর জবাবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পক্ষ থেকেও পাল্টা পোস্ট করা হয়। সেখানে তাঁরা ফের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি তুলেছেন।

সিজেপি-র প্রতিক্রিয়া

প্রশ্নফাঁস কাণ্ডে PM মোদীর ফাস্ট ট্র্যাক আদালত গঠন ঘোষণার পাল্টা জবাব সিজেপি-র (AFP)
প্রশ্নফাঁস কাণ্ডে PM মোদীর ফাস্ট ট্র্যাক আদালত গঠন ঘোষণার পাল্টা জবাব সিজেপি-র (AFP)

প্রশ্নফাঁসের ঘটনায় দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছে সিজেপি। এক্স হ্যান্ডেলে সিজেপি-এর পক্ষ থেকে লেখা হয়েছে, ‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে।’ এই প্রতিক্রিয়া থেকেই বোঝা যায় যে, সিজেপি কেন্দ্রের ঘোষণায় সন্তুষ্ট নয় এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীকে রাজনৈতিকভাবে দায়ী করে চলেছে।

কী বলেছেন প্রধানমন্ত্রী?

দিল্লিতে ছাত্র আন্দোলনের মাঝেই বৃহস্পতিবার যুবসমাজকে বড় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিট প্রশ্নফাঁসের অভিযোগ নিয়ে আগেই প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছিলেন, দোষীদের কাউকে রেয়াত করা হবে না। বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে আরও একবার সেই আশ্বাস দিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লেখেন, 'আমাদের যুব সমাজের কল্যাণ ও ভবিষ্যতের থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে আমরা ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আধিকারিকদের নির্দেশ দিয়েছি। ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষায় আমাদের ধারাবাহিক উদ্যোগেরই অংশ এটি।' তিনি আরও বলেন, 'যারা আমাদের ছাত্রছাত্রীদের ক্ষতি করতে চায় তাঁদের কোনওভাবেই ছাড়া হবে না।'

দিল্লিতে বিক্ষোভ অব্যাহত

এদিকে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অনশনরত সোনম ওয়াংচুক বুধবার কেন্দ্রীয় সরকারকে একটি চিঠি লিখেছেন। চিঠিতে ওয়াংচুক লিখেছেন যে, কেন্দ্রীয় সরকার যদি তাঁর দাবিগুলি পূরণের আশ্বাস দেয়, তবে তিনি অনশন ভাঙবেন। অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা প্রশ্নপত্র ফাঁসের বিষয়টিকে রাজনৈতিক রূপ না-দেওয়ার জন্য বিরোধী দলগুলির প্রতি আহ্বান জানান ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, সরকার সংসদে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে আলোচনা করতে প্রস্তুত।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks