...
...
Next Story

BRICS Summit: ব্রিকস সামিটের আগে দিল্লির নিরাপত্তা তুঙ্গে! বিলাসবহুল হোটেলে ঠাঁই নেই, চড়ল ভাড়া

BRICS Summit: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-সহ প্রতিটি রাষ্ট্রনেতার সম্ভাব্য সফরকে সামনে রেখে রাজধানীকে ঢেকে ফেলা হয়েছে নজিরবিহীন নিরাপত্তার চাদরে।

Published on: Sep 11, 2026, 16:18:18 IST
Advertisement

BRICS Summit: আসন্ন ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা চরম স্তরে নিয়ে যাওয়া হয়েছে। এই সম্মেলনে ব্রিকসের ১১টি সদস্য দেশ এবং ১০টি পার্টনার দেশের পাশাপাশি আরও একাধিক আমন্ত্রিত প্রতিনিধিদলের নেতারা ভারতে আসছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-সহ প্রতিটি রাষ্ট্রনেতার সম্ভাব্য সফরকে সামনে রেখে রাজধানীকে ঢেকে ফেলা হয়েছে নজিরবিহীন নিরাপত্তার চাদরে। বিশ্ব নেতাদের হোটেল এবং যাতায়াতের পথগুলোতে মোতায়েন করা হয়েছে কঠোর নিরাপত্তা বাহিনী। ইতিমধ্যে দিল্লিজুড়ে ৩০০০-রও বেশি হোটেলের রুম বুক করা হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কোনও কোনও বিলাসবহুল হোটেল রুমের এক রাতের ভাড়া ২ লক্ষ টাকা পর্যন্ত ছাড়িয়ে গিয়েছে।

আইটিসি মৌর্য-তে রুশ প্রেসিডেন্ট

ব্রিকস সামিটের আগে দিল্লির নিরাপত্তা তুঙ্গে! বিলাসবহুল হোটেলে ঠাঁই নেই, চড়ল ভাড়া (PTI)
ব্রিকস সামিটের আগে দিল্লির নিরাপত্তা তুঙ্গে! বিলাসবহুল হোটেলে ঠাঁই নেই, চড়ল ভাড়া (PTI)

সূত্রের খবর অনুযায়ী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থাকছেন দিল্লির বিলাসবহুল পাঁচতারা হোটেল 'আইটিসি মৌর্য'-তে। সম্মেলন শুরুর মুখে এই হোটেলটিতে চাহিদার পারদ এতটাই চড়েছে যে প্রতি রাতের জন্য রুমের ভাড়া বর্তমানে ছাড়িয়ে গেছে ২ লক্ষ টাকা। পুতিন ছাড়াও ব্রিকসের ১১টি সদস্য দেশের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন এই সম্মেলনে।

তাজ প্যালেসে চিনা প্রেসিডেন্ট

চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়েরও এই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে এবং তিনি থাকবেন করবেন নয়া দিল্লির 'তাজ প্যালেস'-এ। শীর্ষ কূটনৈতিক সফরের কারণে হোটেলটির সমস্ত ঘর ইতিমধ্যেই বুক হয়ে গেছে।

চার দেশের প্রতিনিধি নিয়ে সেজেছে 'দ্য ওবেরয়'

ডক্টর জাকির হুসেন মার্গে অবস্থিত 'দ্য ওবেরয় নিউ দিল্লি'-তে ব্রিকসের সদস্য ও পার্টনার চারটি দেশের প্রতিনিধিরা রয়েছেন—ব্রাজিল, কাজাখস্তান, ইথিওপিয়া এবং ইন্দোনেশিয়া। পাশাপাশি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানেরও এখানে থাকার কথা রয়েছে। রাষ্ট্রনেতাদের আগমনের কারণে হোটেলটিতে বহুস্তরীয় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সাধারণ পর্যটকদের জন্য এই মুহূর্তে সেখানে কোনও খালি জায়গা নেই; হোটেলের অফিসিয়াল ওয়েবসাইটে স্পষ্ট জানানো হয়েছে যে সমস্ত রুম বুকড।

দ্য তাজমহল হোটেল

নয়া দিল্লির 'লে মেরিডিয়ান' হোটেলে ব্রিকস দেশগুলির বাইরেও আন্তর্জাতিক স্তরের একঝাঁক শীর্ষ ব্যক্তিত্ব রয়েছেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ছাড়াও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক (AIIB) এবং নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (NDB)-এর প্রেসিডেন্টরা রয়েছেন এখানে। এছাড়াও উগান্ডা, নাইজেরিয়া ও মালয়েশিয়ার প্রতিনিধি দলও এখানে উপস্থিত রয়েছেন।

অন্যান্য হোটেলগুলির ছবি

কনট প্লেসের নিকটবর্তী 'দ্য ললিত নিউ দিল্লি'-তে ঠাঁই নিয়েছেন দক্ষিণ আফ্রিকা ও বুরুন্ডির প্রতিনিধিরা। অন্যদিকে, অশোকা রোডে অবস্থিত 'শাংগ্রি-লা ইরোস' বরাদ্দ করা হয়েছে পশ্চিম এশিয়ার ব্রিকস সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের জন্য। সেখানেও সুইটগুলি পুরো বুক হয়ে গেছে এবং সাধারণ রুমের ভাড়া প্রতি রাতে পৌঁছে গেছে প্রায় ৬০,০০০ টাকায়।

কেন হু-হু করে বাড়ছে হোটেল ভাড়া?

ব্রিকস শীর্ষ সম্মেলনকে ঘিরে একযোগে বহু দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, শীর্ষ কূটনীতিক, বৈশ্বিক সংস্থার প্রধান এবং কর্পোরেট নেতৃত্ব উপস্থিত হয়েছেন রাজধানীতে। এর ফলেই দিল্লির অভিজাত বিলাসবহুল হোটেলগুলিতে চাহিদার বেড়েছে এবং সাধারণ অতিথিদের জন্য এক প্রকার নো-এন্ট্রি বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে।

সম্মেলনে ব্রিকসের কোন কোন দেশ উপস্থিত?

ব্রিকসের বর্তমান সদস্য তালিকায় রয়েছে—ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহি (UAE)।

শীর্ষ প্রতিনিধিদের মধ্যে রয়েছেন:

চিন: প্রেসিডেন্ট শি জিনপিং

রাশিয়া: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

দক্ষিণ আফ্রিকা: প্রেসিডেন্ট সিরিল রামাফোসা

ইরান: প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

মিশর: প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি

ইথিওপিয়া: প্রধানমন্ত্রী আবি আহমেদ

ইন্দোনেশিয়া: প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো

সংযুক্ত আরব আমিরশাহি: আবু ধাবির যুবরাজ শেখ খালেদ বিন মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান

ব্রাজিল: বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা

আমন্ত্রিত অতিথি

সদস্য ছাড়াও ব্রিকস পার্টনার ও আউটরিচ দেশগুলির মধ্যে যোগ দিচ্ছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল, কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ এবং উগান্ডার ভাইস-প্রেসিডেন্ট জেসিকা আলুপ্রো। উপস্থিত থাকছেন এমব্রেয়ার-এর সিইও ফ্রান্সিসকো গোমস নেতো এবং ভ্যালে-র সিইও গুস্তাভো পিমেন্তার মতো বিশ্বখ্যাত কর্পোরেট নেতৃত্ব।

বাহন

এদিকে, ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর তাঁর আগমনের সঙ্গেই রাজধানীতে হাজির হয়েছে তাঁর সুবিশাল ও আঁটসাঁট নিরাপত্তা কনভয়। যার মধ্যে রয়েছে প্রেসিডেন্টের জন্য বিশেষভাবে নির্মিত বিমান—যাকে প্রায়শই ‘উড়ন্ত ক্রেমলিন’ (Flying Kremlin) বলা হয় এবং তাঁর নিজস্ব সাঁজোয়া 'অরাস সেনাট' (Aurus Senat) লিমুজিন গাড়ি। বিশ্বনেতাদের নিজস্ব বিমানে যাতায়াত করা একটি সাধারণ বিষয় হলেও, বিশ্বের সবচেয়ে কড়া নিরাপত্তায় থাকা নেতাদের অন্যতম পুতিন সবসময় নিজের বুলেটপ্রুফ গাড়িতেই সফর করেন।

পুতিনের এই অরাস সেনাট গাড়িটি বিশ্বের সবচেয়ে গোপনীয় এবং সুরক্ষিত যানগুলির অন্যতম। বিগত ২৫ বছর ধরে রাশিয়া শাসন করার কারণে অসংখ্য শত্রু তৈরি হওয়া একজন রাষ্ট্রনেতার নিরাপত্তার জন্য এটি কার্যত এক চলমান দুর্গ। উল্লেখ্য, এটি সেই একই গাড়ি যা গত বছর চিনে আয়োজিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলনের সময় খবরের শিরোনামে এসেছিল, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গাড়িতে পুতিনের সঙ্গে সফর করেছিলেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks