রাত পোহালেই বর্ধিত মূল্যে কিনতে হবে দুধ। ‘মাদার ডেয়ারি’ ও 'আমুল', এই ব্র্যান্ডগুলি তাদের পণ্য দুধের দাম বাড়িয়েছে। ১৪ মে থেকে প্যাকেটবন্দি দুধের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে এই দুই সংস্থা।

ইরান যুদ্ধের জেরে ইতিমধ্যেই জ্বালানির দাম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সদ্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গাড়ির তেল ব্যবহার, ভোজ্য তেল ব্যবহার, সোনা কেনা নিয়ে সংযমের কথা বলেছেন। ফলত, উদ্বেগ বাড়ছিলই। তারই মাঝে এবার বাড়ল দুধের দাম। ‘মাদার ডেয়ারি’, 'আমুল', এই দুই সংস্থার বিভিন্ন প্যাকেটজাত দুধের দাম আগামিকাল ১৪ মে থেকে লিটার প্রতি প্রায় ২ টাকা করে বেড়ে যাবে। এমনই ঘোষণা করেছে দুই সংস্থা।
মিডিয়া রিপোর্ট বলছে, সংশোধিত মূল্য অনুযায়ী, আমুল গরুর দুধ (৫০০ মিলি), যার বর্তমান দাম ২৯ টাকা, তা এখন ৩০ টাকায় পাওয়া যাবে। আমুল শক্তি দুধ (৫০০ মিলি)-এর দামও সামান্য বাড়বে, এর দাম ৩১ টাকা থেকে বেড়ে ৩২ টাকা হবে। ১-লিটারের টি স্পেশাল দুধের দামে আরও বড় লাফ দেখা যাবে, যা বর্তমান ৬৩ টাকা থেকে বেড়ে ৬৬ টাকা হবে।এদিকে, আমুল গোল্ড (৫০০ মিলি)-এর দাম এখন ৩৪ টাকার পরিবর্তে ৩৫ টাকা হবে এবং আমুল তাজা (৫০০ মিলি)-এর দাম ২৮ টাকা থেকে বাড়িয়ে ২৯ টাকা করা হয়েছে। আমুল বাফেলো মিল্ক (৫০০ মিলি)-এর দামও ৩৭ টাকা থেকে বেড়ে ৩৯ টাকা হবে। এমনই তথ্য উঠে আসছে।
বহু মিডিয়া রিপোর্ট দাবি করছে, মাদার ডেয়ারি ১ লিটারের মোষের দুধের প্যাকেটের দাম ৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করেছে। সংস্থা, ফুল ক্রিম মিল্কের ১ লিটারের প্যাকেটের দাম বাড়ছে ৩ টাকা। এছাড়াও সংস্থার প্রস্তুত করা টোনড মিল্ক সহ বাকি যা যা ভিন্ন ধরনের দুধ রয়েছে, তারও দাম বাড়বে। আমুলের (GCMMF) তরফে বলা হচ্ছে, গত এক বছরে গবাদি পশুর খাদ্য, দুধের প্যাকেজিং ফিল্ম এবং জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেডারেশন আরও জানিয়েছে যে, ২০২৫ সালের মে মাস থেকে কৃষকদের প্রদত্ত দুধ সংগ্রহের মূল্য ৩.৭% বৃদ্ধি পেয়েছে।
{{/usCountry}}বহু মিডিয়া রিপোর্ট দাবি করছে, মাদার ডেয়ারি ১ লিটারের মোষের দুধের প্যাকেটের দাম ৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করেছে। সংস্থা, ফুল ক্রিম মিল্কের ১ লিটারের প্যাকেটের দাম বাড়ছে ৩ টাকা। এছাড়াও সংস্থার প্রস্তুত করা টোনড মিল্ক সহ বাকি যা যা ভিন্ন ধরনের দুধ রয়েছে, তারও দাম বাড়বে। আমুলের (GCMMF) তরফে বলা হচ্ছে, গত এক বছরে গবাদি পশুর খাদ্য, দুধের প্যাকেজিং ফিল্ম এবং জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেডারেশন আরও জানিয়েছে যে, ২০২৫ সালের মে মাস থেকে কৃষকদের প্রদত্ত দুধ সংগ্রহের মূল্য ৩.৭% বৃদ্ধি পেয়েছে।
{{/usCountry}}