...
...
Next Story

Income Tax Budget 2026 in Bengali: এই টাকা এলেও আয়কর লাগবে না, IT রিটার্নের সময় বাড়ল, বাজেটে NRI-রা পেলেন সুখবর

২০২৬-২৭ সালের সাধারণ বাজেটে আয়কর সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হল। কোন টাকার ক্ষেত্রে আয়কর দিতে হবে না? সেটাও ঘোষণা করা হল।

Published on: Feb 1, 2026, 12:32:53 IST
Advertisement

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, ৩১ ডিসেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলের যে সময়সীমা ছিল, সেটা বাড়িয়ে ৩১ মার্চ করা হচ্ছে। সেক্ষেত্রে সামান্য জরিমানা গুনতে হবে। আয়কর রিটার্ন দাখিলের সময়সীমাও পর্যায়ক্রমে পরিবর্তন করা হচ্ছে। যাঁরা আইটিআর-১ এবং আইটিআর-২ ফর্মের আওতায় আয়কর রিটার্ন দাখিল করেন, তাঁদের ৩১ জুলাইয়ের মধ্যেই সেই কাজটা করতে হবে। নন-অডিট ব্যবসা বা ট্রাস্টের ক্ষেত্রে ৩১ অগস্ট পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে।

কর ও আয়কর সংক্রান্ত বড় ঘোষণা

বাজেটে আয়কর সংক্রান্ত কী ঘোষণা করা হবে? টিভিতে চোখ কলকাতার মানুষের। (ছবি সৌজন্যে পিটিআই)
বাজেটে আয়কর সংক্রান্ত কী ঘোষণা করা হবে? টিভিতে চোখ কলকাতার মানুষের। (ছবি সৌজন্যে পিটিআই)

১) আগামী ১ এপ্রিল থেকে নয়া আয়কর আইন কার্যকর হবে।

২) গাড়ি দুর্ঘটনায় ক্লেমের ক্ষেত্রে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 'মোটর অ্যাক্সিডেন্ট ক্লেমস ট্রাইবুনাল'-র মাধ্যমে সুদ পাওয়া গেলে সেটা আয়করের আওতার বাইরে থাকবে। কোনও টিডিএস (ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স) কাটা হবে না।

৩) লিবারাইজড রেমিটেন্স স্কিমের (এলআরএস) আওতায় শিক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে টিসিএসের (ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স) হার কমিয়ে পাঁচ শতাংশ থেকে কমিয়ে দু'শতাংশ করা হচ্ছে।

৪) ২০৪৭ সাল পর্যন্ত ট্যাক্স হলিডের ঘোষণা করা হল। সেইসমস্ত বিদেশি সংস্থা এই সুবিধা পাবে, যেগুলি ভারতীয় কোম্পানিকে পরিষেবা প্রদান করবে।

৫) প্রবাসী ভারতীয় বা NRI-র দেরও বাজেটে সুখবর দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, ভারতীয় সংস্থাকে মূলধন পণ্য দিলে পাঁচ বছরের জন্য আয়কর ছাড় পাবেন প্রবাসী ভারতীয়রা।

৬) ছোটখাটো আয়কর ফাঁকিতে জেল হবে না। ১০ শতাংশ জরিমানা দিতে হবে।

নতুন আয়কর কাঠামো - কত কর দিতে হবে?

১) ৪ লাখ টাকা পর্যন্ত: শূন্য।

২) ৪ লাখ থেকে ৮ লাখ: ৫ শতাংশ।

৩) ৮ লাখ থেকে ১২ লাখ: ১০ শতাংশ।

৪) ১২ লাখ থেকে ১৬ লাখ: ১৫ শতাংশ।

৫) ১৬ লাখ থেকে ২০ লাখ: ২০ শতাংশ।

৬) ২০ লাখ থেকে ২৪ লাখ: ২৫ শতাংশ।

৭) ২৪ লাখ টাকার বেশি: ৩০ শতাংশ।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe