...
...
Next Story

Ind Vs SA Test Update: পিচের ফায়দা তুলে দাপট দেখালেন জাদেজা, কুলদীপ! টেস্টের দ্বিতীয় দিনে কোথায় দাঁড়িয়ে ভারত?

Ind Vs SA Test Update Match Results: শনিবারের খেলাতে পিচের ভূমিকা নিয়ে বহু জল্পনা হয়েছে। শেষমেশ পিচের ফায়দা তুললেন রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। টেস্টের দ্বিতীয় দিনে কোথায় দাঁড়িয়ে ভারত?

Published on: Nov 15, 2025, 19:01:14 IST
Advertisement

শনিবারের ম্যাচে পিচের সম্পূর্ণ ফায়দা নিলেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবরা। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ শুরুর আগে চর্চার শিখরে ছিল এই পিচ। স্পিনারদের জন্য বিশেষ সুবিধা পাওয়া যাবে, তাও বোঝা গিয়েছিল। রবিবারের ইনিংস শেষে সত্যি হল সেটাই।

কোথায় দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা

পিচের ফায়দা তুলে দাপট দেখালেন জাদেজা, কুলদীপ! (ছবি - এএনআই)
পিচের ফায়দা তুলে দাপট দেখালেন জাদেজা, কুলদীপ! (ছবি - এএনআই)

টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে ভারতীয় স্পিনারদের দাপটে দিশেহারা দক্ষিণ আফ্রিকা। বল হাতে একক আধিপত্য দেখালেন রবীন্দ্র জাডেজা। তার বিধ্বংসী বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারে রীতিমতো ধস নামল। দ্বিতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭ উইকেটে ৯৩ রান। যার ফলে তারা মাত্র ৬৩ রানে এগিয়ে রয়েছে।

পিচের গুণে যা যা হল

ভারত প্রথম ইনিংসে ১৮৯ রানে অল-আউট হয়ে যাওয়ার পর ৩০ রানের লিড নিয়েছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের ব্যাটিং বিপর্যয়ের কারণে ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের হাতে তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। পিচ থেকে স্পিনাররা সাহায্য পাচ্ছিলেন। জাডেজা ও কুলদীপ যাদব সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগালেন।

একাই ৪টি উইকেট শিকার

রবীন্দ্র জাডেজা একাই ৪টি উইকেট শিকার করে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। এর মাধ্যমে টেস্ট ক্রিকেটে ভারতের মাটিতে জাডেজার ২৫০ উইকেট পূর্ণ হল। পাশাপাশি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও তিনি ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন। সপ্তম ওভারে কুলদীপ যাদব ওপেনার রায়েন রিকেলটনকে (১১) ক্লিন বোল্ড করে শুরু করেন উইকেট নেওয়া। এরপরই এইডেন মারক্রামকে (৪) ফিরিয়ে বড় আঘাত হানেন জাডেজা।

দক্ষিণ আফ্রিকার ভরসা

এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার হাতে মাত্র ৩টি উইকেট বাকি। পিচের অবস্থা এবং ভারতীয় স্পিনারদের ছন্দ দেখে মনে হচ্ছে, তৃতীয় দিনের শুরুতেই তাদের ইনিংস গুটিয়ে দেওয়া ভারতের জন্য কেবল সময়ের অপেক্ষা। ম্যাচের পরিস্থিতি এখন পুরোপুরি ভারতের অনুকূলে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks