Iran on Indian tanker shot near Hormuz: ভারতীয় ট্যাঙ্কারে কেন গুলি ইরানের? তেহরানের দূত বললেন ‘আমাদের সম্পর্ক খুব মজবুত’
Iran on Indian tanker shot near Hormuz: হরমুজ প্রণালীর কাছে ভারতীয় ট্যাঙ্কারে গুলি চালিয়েছে ইরান। আর সেই ঘটনা নিয়ে মুখ খুললেন ভারতে ইরানের সুপ্রিম নেতার প্রতিনিধি আবদুল মাজিদ হাকিম ইলাহি। কী বললেন তিনি?
Iran on Indian tanker shot near Hormuz: হরমুজ প্রণালীর কাছে ভারতীয় জাহাজে গুলি চালানোর ঘটনা নিয়ে মুখে কার্যত কুলুপ আঁটল ইরান। সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভারতে ইরানের সুপ্রিম নেতার প্রতিনিধি আবদুল মাজিদ হাকিম ইলাহিকে সেই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ভারত এবং ইরানের মধ্যে সম্পর্ক অত্যন্ত মজবুত। আপনি যে ঘটনার কথা বলছেন, সে বিষয়ে আমি কিছুই জানি না। আমি আশা করছি যে সবকিছু ঠিক হবে। বিষয়টি মিটে যাবে।’ সেইসঙ্গে তিনি দাবি করেছেন, ‘আমরা এই যুদ্ধ চাই না। আমরা শান্তি চাই। আমরা আশা করব যে অপর পক্ষও শান্তির পথে হাঁটবে, যাতে আমাদের এলাকা শান্তিপূর্ণ থাকে।’

ভারতীয় ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি ইরানের
আর তিনি সেই মন্তব্য করেছেন ভারতীয় ট্যাঙ্কারের উপরে ইরানের হামলার পরে। সূত্র উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়. তেল ভর্তি ভারতের তেলের ট্যাঙ্কারে গুলি চালিয়েছে ইরানের নৌসেনা। ভারতের ওই ট্যাঙ্কারে প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি তেল ছিল। শনিবার ওমানের উত্তর দিকে সেই ট্যাঙ্কার লক্ষ্য করে ইরানের নৌসেনা গুলি ছোড়ে। ওই ট্যাঙ্কারের কাছাকাছি ভারতের আরও একটি ভেসেল ছিল। তবে সেটির উপরে কোনওরকম আক্রমণ চালানো হয়নি। দুটিই অবশ্য হরমুজ প্রণালী পার না করেই ফিরে যেতে বাধ্য হয়।
ভারতগামী জাহাজ নিয়ে স্পষ্টবার্তা বিদেশ সচিবের
সেই ঘটনার পরে ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাতহালিকে তলব করে বিদেশ মন্ত্রক। পরবর্তীতে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজের উপরে গুলি চালানোর ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি।
সেইসঙ্গে তিনি এটাও বলেছেন যে তেহরানের কাছে যেন ভারতের বার্তা পৌঁছে দেওয়া হয়। আমেরিকা-ইরানের যুদ্ধের মধ্যেও তেহরান ভারতগামী জাহাজকে হরমুজ পার করতে দিয়েছিল। এবারও দ্রুতগতিতে সেই কাজটা করার আর্জি জানিয়েছেন ভারতের বিদেশ সচিব।
হরমুজ খোলা, হরমুজ বন্ধ করা
এমনিতে শুক্রবার ইরানের তরফে দাবি করা হয় যে বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হচ্ছে। তারপরই তড়িঘড়ি একাধিক জাহাজ হরমুজ পেরনোর চেষ্টা করে। কিন্তু শনিবার ফের হরমুজ বন্ধ করে দেয় তেহরান। ইরানের তরফে দাবি করা হয় যে আমেরিকা শর্ত লঙ্ঘন করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


