Trump on Pakistan Army Chief: পাকিস্তানকে ‘ধন্যবাদ’, ইজরায়েলকে ‘আটকেছি’, ইরান হরমুজ খুলতেই বড় দাবি ট্রাম্পের

Trump on Pakistan Army Chief: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শালকে ‘ধন্যবাদ’ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান হরমুজ খুলতেই ইজরায়েলকে ‘আটকানোর’ দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট।

Published on: Apr 17, 2026 10:17 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Trump on Pakistan Army Chief: ইরান হরমুজ প্রণালী খুলে দিতেই সোশ্যাল মিডিয়া পোস্টের 'ঝড়' তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, লেবাননে ইজরায়েলকে আর বোমা ফেলা থেকে 'বিরত' করে দিয়েছে আমেরিকা। সেইসঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরেরও ভূয়সী প্রশংসা করেছেন। তাঁর কথায়, 'পাকিস্তানকে ধন্যবাদ এবং (পাকিস্তানের) দুর্দান্ত প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালকে (ধন্যবাদ)। দু'জন দুর্দান্ত লোক।'

ইরানের সংসদের স্পিকারের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। (ছবি সৌজন্যে রয়টার্স)
ইরানের সংসদের স্পিকারের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। (ছবি সৌজন্যে রয়টার্স)

ইরানের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি আমেরিকা, দাবি ট্রাম্পের

আর ট্রাম্প সেই পরপর পোস্ট করেছেন ইরানের ঘোষণার পরে। লেবাননে সংঘর্ষবিরতি চুক্তির পরে ইরানের তরফে ঘোষণা করা হয়েছে যে বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হচ্ছে। তারপরই ট্রাম্প বলেন, 'আমাদের দুর্দান্ত বি২ বোমারু বিমান যে পরমাণু ধুলো তৈরি করেছে, তা নিয়ে আসবে আমেরিকা।' পরবর্তীতে সংবাদসংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প বলেছেন যে ইরানের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি চলে এসেছে আমেরিকা।

আরও পড়ুন: Women's Quota Bill 2026 Update: ‘নরেন্দ্র-অমিতের শেষের শুরু’, আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণে সমর্থন মিলল না লোকসভায়

‘লেবাননে আর বোমা ফেলবে না ইজরায়েল’, দাবি ট্রাম্পের

সেই 'শান্তির' ক্ষেত্রে লেবাননে সংঘর্ষবিরতি চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে সংশ্লিষ্ট মহলের তরফে দাবি করা হয়েছে। ইজরায়েলের নেতারা অবশ্য সতর্কতা করে দিয়েছেন যে লেবাননে ইরানের মদতপুষ্ট হিজবুল্লার বিরুদ্ধে অপারেশন শেষ হয়নি। তবে ট্রাম্প দাবি করেছেন যে আমেরিকাই ইজরায়েলকে আটকে দিয়েছে। ট্রাম্পের কথায়, 'লেবাননে আর বোমা ফেলবে না ইজরায়েল। সেই কাজটা করা থেকে ওদের বিরত করে দিয়েছে আমেরিকা। যথেষ্ট হয়েছে।'

আরও পড়ুন: Rahul jokes on wife issue: আমার ও মোদীর ‘বউ ইস্যু’ নেই, মজা রাহুলের, ‘ম্যাজিশিয়ান’ ও ‘১৬’ নিয়ে উত্তাল সংসদ

ইসলামাবাদে আসতে পারেন ট্রাম্প

তারইমধ্যে সংবাদসংস্থা রয়টার্সে ট্রাম্প জানিয়েছেন, ইরানে ধীরেসুস্থে গিয়ে সমৃদ্ধ ইউনেরিয়াম সংগ্রহ করে নিয়ে আসবে আমেরিকা। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, আমেরিকা ও ইরানের চুক্তি নিয়ে এই সপ্তাহান্তে আলোচনা হতে পারে। অধিকাংশ মূল বিষয় নিয়ে চূড়ান্ত আলোচনা হয়ে গিয়েছে। চূড়ান্ত হয়ে গিয়েছে সেই বিষয়গুলি। পুরো বিষয়টি দ্রুত এগোবে। আর একবার আমেরিকা-ইরান চুক্তি হয়ে গেলে ইসলামাবাদে যেতে পারেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More