...
...
Next Story

India-Bangladesh Border Clash: বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা, নিজেদের নাগরিককে নিল না BGB, ছোড়া হল পাথর

রিপোর্ট অনুযায়ী, সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেবিএসএফ। জিজ্ঞাসাবাদের সময় তিনি নিজেকে বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন বলে জানা যায়। এরপর প্রচলিত নিয়ম মেনে বিএসএফ তাঁকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করে।

Published on: Jun 11, 2026, 14:19:08 IST
Advertisement

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে। মেঘালয়ের সাউথ গারো হিলস জেলার মহেন্দ্রগঞ্জ সংলগ্ন নন্দীর চর সীমান্ত এলাকায় এক ব্যক্তিকে ঘিরে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অচলাবস্থা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেবিএসএফ। জিজ্ঞাসাবাদের সময় তিনি নিজেকে বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন বলে জানা যায়। এরপর প্রচলিত নিয়ম মেনে বিএসএফ তাঁকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করে।

মেঘালয়ের সাউথ গারো হিলস জেলার মহেন্দ্রগঞ্জ সংলগ্ন নন্দীর চর সীমান্ত এলাকায় এক ব্যক্তিকে ঘিরে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অচলাবস্থা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।
মেঘালয়ের সাউথ গারো হিলস জেলার মহেন্দ্রগঞ্জ সংলগ্ন নন্দীর চর সীমান্ত এলাকায় এক ব্যক্তিকে ঘিরে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অচলাবস্থা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।

অভিযোগ, ওই ব্যক্তি সীমান্ত অতিক্রম করার পরে বিজিবি এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা তাঁকে গ্রহণ করতে অস্বীকার করেন। ফলে সীমান্তের কাঁটাতারের ওপারে তিনি অনিশ্চিত অবস্থায় আটকে রয়েছেন বলে দাবি করা হয়। ঘটনার জেরে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই দেশের কিছু স্থানীয় বাসিন্দার মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে ইটপাটকেল পাথর ছোড়া শুরু হয় বাংলাদেশের দিক থেকে। নিরাপত্তা সংস্থাগুলি পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বলে সূত্রের খবর। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত বিএসএফ বা বিজিবির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশব্যাক এবং নাগরিকত্ব যাচাই সংক্রান্ত বিষয় নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একাধিকবার সমন্বয়ের প্রয়োজন দেখা দিয়েছে। এই ঘটনাও সেই প্রেক্ষাপটেই নতুন করে সীমান্ত পরিস্থিতিকে আলোচনায় নিয়ে এসেছে। ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪,০৯৬ কিলোমিটার। এর মধ্যে এখনও প্রায় ৮৬০ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নেই। আবার প্রায় ১৭৪ কিলোমিটার সীমান্তে ভৌগোলিক ও অন্যান্য কারণে বেড়া নির্মাণ কার্যত অসম্ভব। এদিকে বিগত একমাসে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে ৪৮০০-র মত অবৈধবাসী বাংলাদেশিকে তাদের দেশে ফেরানো হয়েছে বলে জানান শুভেন্দু অধিকারী।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe