...
...
Next Story

India Buying Iranian LPG: চিনের পথে পাড়ি দেওয়া ইরানি ট্যাঙ্কার আসছে ভারতে, তাতে থাকা LPG কেনা হবে ভারতীয় মুদ্রায়

'অরোরা' নামের নিষিদ্ধ জাহাজটি ইরানি এলপিজি বহন করছে। এই জাহাজটি আজ ম্যাঙ্গালুরু বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। মজার ব্যাপার হল, এই কার্গোটি প্রাথমিক ভাবে চিনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইরান থেকে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে এটি ভারতে আসছে।

Published on: Mar 26, 2026, 10:08:27 IST
Advertisement

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ২০১৯ সাল থেকে বন্ধ ভারত-ইরান জ্বালানি বাণিজ্য। তবে সম্প্রতি ফের ইরানের তেলের ওপর থেকে সাময়িক ভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে আমেরিকা। এই আবহে ভারত-ইরান জ্বালানি বাণিজ্য আবার শুরু হচ্ছে। বিশ্ব বাজারে তেল ও গ্যাসের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ৩০ দিনের জন্য ইরানের তেল রফতানির ওপর ছাড় দিয়েছে। এই মার্কিন ছাড় দেওয়ার পরে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী একটি ইরানি ট্যাঙ্কার ভারতের পশ্চিম উপকূলে পৌঁছাতে চলেছে।

'অরোরা' নামের নিষিদ্ধ জাহাজটি ইরানি এলপিজি বহন করছে। এই জাহাজটি আজ ম্যাঙ্গালুরু বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। (AFP)
'অরোরা' নামের নিষিদ্ধ জাহাজটি ইরানি এলপিজি বহন করছে। এই জাহাজটি আজ ম্যাঙ্গালুরু বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। (AFP)

শিপিং ডেটা (এলএসইজি) সূত্রে জানা গেছে, 'অরোরা' নামের নিষিদ্ধ জাহাজটি ইরানি এলপিজি বহন করছে। এই জাহাজটি আজ ম্যাঙ্গালুরু বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। মজার ব্যাপার হল, এই কার্গোটি প্রাথমিক ভাবে চিনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইরান থেকে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে এটি ভারতে আসছে। রয়টার্স সূত্রে জানা গিয়েছে, এক ব্যবসায়ীর মাধ্যমে এই চালান কেনা হয়েছে এবং এই গ্যাস ডলারের বদলে ভারতীয় টাকার বিনিময়ে কেনা হবে। দেশের তিনটি প্রধান রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল (আইওসি), ভারত পেট্রোলিয়াম (বিপিসিএল) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম (এইচপিসিএল)-এর মধ্যে এই গ্যাস বিতরণ করা হবে। এদিকে রিপোর্টে এই দাবি করা হলেও আপাতত সতর্ক থাকছে সরকার। এই আবহে নৌপরিবহণ মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা বলেন, 'ইরান থেকে কোনও মালবাহী কার্গো সম্পর্কে আমরা কোনো তথ্য পাইনি।'

এদিকে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে শুধুমাত্র সেই সব দেশের জাহাজ বা ট্যাঙ্কারকেই যেতে দেওয়া হচ্ছে, যে দেশগুলিকে ইরান নিজেদের বন্ধু বলে মনে করছে। তিনি ইরানের প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫টি দেশের নাম নেন, যাদের জাহাজকে ইরান হরমুজ প্রণালী দিয়ে পাড়ি দিতে দিচ্ছে। সেই পাঁচটি দেশ হল - ভারত, রাশিয়া, চিন, ইরাক এবং পাকিস্তান। যদিও সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছিল, একটি পাকিস্তানি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে বাধা দিয়েছিল ইরান।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe