...
...
Next Story

India-China SCO Bilateral Meeting: আরও কাছাকাছি ভারত-চিন, ঢাকঢোল না পিটিয়েই প্রথমবারের মতো বিশেষ বৈঠকে দুই দেশ

India China SCO Bilateral Meet: গত ১৬-১৭ এপ্রিল প্রথম সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) দ্বিপাক্ষিক সংলাপে মুখোমুখি হয়েছে ভারত ও চিন। দুই দেশের সম্পর্কের উন্নতির ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে দেখা হচ্ছে এসসিও-র অধীনে আয়োজিত এই দ্বিপাক্ষিক বৈঠকটিকে।

Published on: Apr 18, 2026, 09:09:00 IST
Advertisement

India-China Meeting: গালওয়ান সংঘর্ষের ক্ষত এখনও পুরোপুরি ম্লান হয়ে যায়নি ভারতের স্মৃতি থেকে। তবে পরির্তনশীল এবং অস্থিতিশীল এই বিশ্বে অর্থনৈতিক ভাবে এগিয়ে যেতে চিনের সঙ্গে 'ব্যবসায়িক সম্পর্ক' বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই আবহে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে এবং দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতির করতে বৈঠক করল ভারত ও চিন। রিপোর্ট অনুযায়ী, গত ১৬-১৭ এপ্রিল প্রথম সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) দ্বিপাক্ষিক সংলাপে মুখোমুখি হয়েছে ভারত ও চিন।

গত ১৬-১৭ এপ্রিল প্রথম সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) দ্বিপাক্ষিক সংলাপে মুখোমুখি হয়েছে ভারত ও চিন।  (প্রতীকী ছবি)
গত ১৬-১৭ এপ্রিল প্রথম সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) দ্বিপাক্ষিক সংলাপে মুখোমুখি হয়েছে ভারত ও চিন। (প্রতীকী ছবি)

২০২৪ সালে পূর্ব লাদাখে সামরিক অচলাবস্থার সমাধানে দুই দেশ হাত মিলিয়েছিল। এরপরও অবশ্য অরুণাচলের বিভিন্ন জায়গার নামকরণ, চিনের দখলে থাকা ভারতীয় ভূখণ্ডের প্রশাসনিক ব্যবস্থা বদলের মতো পদক্ষেপ করেছে চিন। তা নিয়ে ভারতও তীব্র আপত্তি জানিয়েছে। তবে ভারতের সঙ্গে চিনের ব্যবসা বেড়েছে। সীমান্তে নতুন করে অশান্তি তৈরি হয়নি। বিমান চলাচল শুরু হয়েছে দুই দেশের মধ্যে। এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কের উন্নতির ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে দেখা হচ্ছে এসসিও-র অধীনে আয়োজিত এই দ্বিপাক্ষিক বৈঠকটিকে।

এই বৈঠক নিয়ে বিদেশ মন্ত্রকের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, এসসিও-তে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সংস্থার ভবিষ্যত রূপরেখা সম্পর্কে নিজেদের মতামত আদানপ্রদান করেছে উভয় দেশের প্রতিনিধিরা। ভারত ও চিন এসসিও সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পারস্পরিক আলোচনা ও সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। দুই দেশের প্রতিনিধিরা যৌথভাবে বিদেশ মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সিবি জর্জের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময়ে, দু'দেশের মধ্যে নিরাপত্তা, বাণিজ্য, যোগাযোগের বিষয়ে আলোচনা হয়। এসসিও কাঠামোর মধ্যে সহযোগিতার বিষয়টিও পর্যালোচনা করা হয়।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe