...
...
Next Story

India LPG Cylinder Crisis: ইরান যুদ্ধের আবহে ঘনীভূত সংকট, ভারতে হোটেলে হোটেলে বন্ধ হল এলপিজি সরবরাহ

বেঙ্গালুরু এবং চেন্নাইতে নাকি হোটেল সংগঠনগুলি বলেছে, ১০ মার্চ থেকে গ্যাস সিলিন্ডার সরবরাহ স্বাভাবিক না থাকলে তারা হোটেল বন্ধ করে দিতে বাধ্য হবেন। এদিকে পুনেতে গ্যাস চালিত শ্মশান বন্ধ করা হয়েছিল অস্থায়ী ভাবে।

Published on: Mar 10, 2026, 12:02:51 IST
By
Prefer HTon Google
Advertisement

ইরান যুদ্ধের আবহে ভারতে ইতিমধ্যেই গ্যাসের সংকটের আভাস দেখা দিয়েছে। এর জেরে দক্ষিণ ভারতে বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের মতো শহরে একাধিক হোটেল বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সাধারণ মানুষের বাড়িতে যাতে গ্যাসের সংকট না হয়, তার জন্য বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সরবরাহে কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এই পরিস্থিতিতে বেঙ্গালুরু এবং চেন্নাইতে নাকি হোটেল সংগঠনগুলি বলেছে, ১০ মার্চ থেকে গ্যাস সিলিন্ডার সরবরাহ স্বাভাবিক না থাকলে তারা হোটেল বন্ধ করে দিতে বাধ্য হবেন।

গ্যাস সিলিন্ডার সরবরাহ স্বাভাবিক না থাকলে একাধিক হোটেল বন্ধ হতে পারে বেঙ্গালুরু এবং চেন্নাইতে (Pitamber Newar )
গ্যাস সিলিন্ডার সরবরাহ স্বাভাবিক না থাকলে একাধিক হোটেল বন্ধ হতে পারে বেঙ্গালুরু এবং চেন্নাইতে (Pitamber Newar )

বেঙ্গালুরু এবং চেন্নাইতে হোটেল সংগঠনগুলি দাবি করে, ৯ মার্চ থেকেই ডিস্ট্রিবিউটররা গ্যাস সিলিন্ডার সরবরাহ বন্ধ করে দিয়েছে। এর জেরে ইতিমধ্যেই অনেক রেস্তোরাঁ বন্ধ হয়ে গিয়েছে। এদিকে বিয়ের মরশুমে অনেক বিয়েবাড়ি আর বুকিং নিচ্ছে না। এদিকে জাতীয় রেস্তোরাঁ সংগঠনের তরফ থেকেও এই পরিস্থিতিতে সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। গুরুগ্রাম এবং মুম্বইয়ের মতো শহরেও হোটেল মালিকদের মনে উদ্বেগ তৈরি হয়েছে। এই সব শহরেও নাকি সিলিন্ডার সরবরাহ স্বাভাবিক নয়। এই আবহে মুম্বইয়ের বহু জায়গার রেস্তোরাঁয় কম আঁচে রান্না করা আইটেম বাদ দেওয়া হয়েছে মেন্যু থেকে। কারণ এই সব রান্নায় বেশি গ্যাস খরচ হয়। এদিকে পুনেতে গ্যাস চালিত শ্মশান বন্ধ করা হয়েছিল অস্থায়ী ভাবে।

উল্লেখ্য, ভারতে জ্বালানি সংকট মোকাবিলা করার জন্য একধিক পদক্ষেপ করা হয়েছে। ভারতে পেট্রোল-ডিজেলের দাম না বাড়লেও বেড়েছে রান্নার গ্যাসের দাম। এদিকে গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে চালু হয়েছে নয়া নিয়ম। এখন থেকে ২৫ দিন অন্তর অন্তর সিলিন্ডারের বুকিং করা যাবে। রিপোর্ট অনুযায়ী, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালীতে কয়েকশো তেলের ট্যাঙ্কার আটকে আছে। এর মধ্যে ভারতেরও ৩০টিরও বেশি জাহাজ রয়েছে। এর ফলে আগামী দিনে ভারতসহ সারা বিশ্বে তেলের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। ভারতের প্রায় ৪০ শতাংশ অপরিশোধিত তেলের আমদানি হরমুজ প্রণালী থেকে আসে। এটা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রফতানি রুট। এবং এই রুটটি প্রায় বন্ধ হয়ে যাওয়ার জেরে অন্য বিকল্পের খোঁজে গোটা বিশ্ব। এদিকে ভারতের ক্ষেত্রে রাশিয়ার থেকে তেল কেনা সম্ভব। তবে গ্যাসের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে দেশ।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe