গত শনিবার ইরানে,ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলার জেরে ইরানের সর্বোচ্চ নেেতা আয়াতোল্লা খামেনির মৃত্যু হয়। রিপোর্ট বলছে, তাঁর স্ত্রী, মেয়ে, নাতনিরও মৃত্যু হয়েছে। তাঁর পুত্র মোজতাবা জীবিত রয়েছেন বলে ইরান জানিয়েছে। এই পরিস্থিতিতে খামেনির মৃত্যুতে কেন ভারত শোক প্রকাশ করছে না, তা নিয়ে ক্রমেই সরব হচ্ছিল কংগ্রেস। এরপর সদ্য বুধবার, ভারত থেকে নৌসেনা মহড়া সেরে দেশের পথে ফেরা ইরানি রণতরীতে হামলা চালিয়ে তা ধ্বংস করে আমেরিকা। ইরান সাফ জানায়,'ভারতের অতিথি জাহাজে' হামলার জন্য আক্ষেপ করতে হবে বিপক্ষ শিবিরকে। এরপরই এদিন যুদ্ধ নিয়ে মোদীর বার্তার পরই, ইরানের খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেছে দিল্লি। এছাড়াও ভারতের বিদেশমন্ত্রী জয়শংকর এদিন তেহরানে ইরানের বিদেশমন্ত্রী আরাঘাচির সঙ্গেও টেলিযোগাযোগ মারফৎ কথা বলেছেন বলে জানা গিয়েছে।

{{^htLoading}} {{/htLoading}}
(বিস্তারিত আসছে)
Advertisement
{{/htLoading}}{{#usCountry}} {{/usCountry}}