...
...
Next Story

Bangladesh Minister on India Questions: 'ব্রেকফাস্টে ইন্ডিয়া, লাঞ্চে ইন্ডিয়া, ডিনারে ভারত', খেপে গেলেন বাংলাদেশি মন্ত্রী

Bangladesh Minister on India Questions: ভারত নিয়ে প্রশ্নের প্রেক্ষিতে খেপে গেলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। যিনি ব্রিকস সম্মেলনের সময় ভারতে না আসা নিয়ে দিনকয়েক আগেই মুখ খোলেন। আজ মুখ খোলেন ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও।

Published on: Sep 13, 2026, 20:31:21 IST
Advertisement

Bangladesh Minister on India Questions: সাংবাদিক বৈঠক হলে ভারত নিয়ে একাধিক প্রশ্ন আসবেই। কখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে প্রশ্ন করা হয়। কখনও আবার প্রশ্ন করা হয় ভারতের অন্যান্য বিষয় নিয়ে। আর তাতে এবার দেশেরই সাংবাদিকদের উপরে উষ্মাপ্রকাশ করলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। সেইসঙ্গে তিনি জানান, শেখ হাসিনার আমল পেরিয়ে এসে ভারতের সঙ্গে নতুন করে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে চায় ঢাকা।

‘ব্রেকফাস্টে ইন্ডিয়া, লাঞ্চে ইন্ডিয়া, ডিনারে ইন্ডিয়া’

ভারত নিয়ে প্রশ্নের প্রেক্ষিতে খেপে গেলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। (ফাইল ছবি, সৌজন্যে Bangladesh Foreign Ministry)
ভারত নিয়ে প্রশ্নের প্রেক্ষিতে খেপে গেলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। (ফাইল ছবি, সৌজন্যে Bangladesh Foreign Ministry)

আর তিনি সেইসব মন্তব্য করেছেন রবিবার বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠকে। বাংলাদেশের সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, ভারত নিয়ে একাধিক প্রশ্নের প্রেক্ষিতে হুমায়ুন বলেন যে প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে ব্রেকফাস্ট করার সময় ইন্ডিয়া, লাঞ্চ করার সময় ইন্ডিয়া, ডিনার করার সময় ইন্ডিয়া করতে থাকন। শুধু যদি ইন্ডিয়া-ইন্ডিয়া, ভারত-ভারত করতে থাকেন, তাহলে কখন বাংলাদেশের খাবার খাবেন?

আরও পড়ুন: Rafale Fighter Jet Upgrade: রাফাল হয়ে উঠছে আরও বিধ্বংসী! ওড়ার আগেই লেজ গুটিয়ে পালাবে পাকিস্তানের যুদ্ধবিমান

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে জোর বাংলাদেশের মন্ত্রীর

তারইমধ্যে অবশ্য ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে স্থাপনের বার্তা দেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী। তিনি জানান, ভারতের সঙ্গে তারেক সরকার ভালো সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। সেজন্য দ্বিপাক্ষিক সফরের অগ্রাধিকার দেওয়ার ভাবনাচিন্তা করছে ঢাকা। তবে সেই বিষয়ে অগ্রাধিকার দেওয়া হলেও বহুপাক্ষিক মঞ্চে গিয়ে যে ভারতের সঙ্গে আলোচনার টেবিলে বসবে না, তা বলছেন না বলে দাবি করেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী।

তিনি সেই মন্তব্য করেছেন ব্রিকস সম্মেলনের (১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে হয়েছে) জন্য ভারত সফরে তারেক না আসার পরবর্তী সময়। সেইসময় তিনি দাবি করেছিলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ঠিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি ব্রিকস সম্মেলনের জন্য। প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি তারেককে। বরং সাত সদস্যের দক্ষিণ এবং পূর্ব এশিয়ার গোষ্ঠী বিমস্টেকের সভাপতি হিসেবে তাঁকে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে দাবি করেছিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks