...
...
Next Story

Central Govt Internship: মাসে-মাসে স্টাইপেন্ড, ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ভারত সরকার, কতদিন আবেদন চলবে?

দেশের তরুণ প্রজন্মের জন্য দারুণ সুখবর! আপনি কি পড়াশোনার পাশাপাশি কাজের অভিজ্ঞতা এবং প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা উপার্জনের সুযোগ খুঁজছেন? তবে আপনার জন্য বড় ঘোষণা করল ভারত সরকার। সরাসরি কেন্দ্রীয় সরকারের অধীনে ইন্টার্নশিপ করার পাশাপাশি মিলবে মোটা অঙ্কের মাসিক স্টাইপেন্ড।

Published on: Apr 4, 2026, 22:58:49 IST
Advertisement

ভারত সরকারের তরফে দুটি সেরা ইন্টার্নশিপের দরজা সুযোগ দেওয়া হয়েছে। প্রথমটি হল ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) এবং দ্বিতীয়টি হল কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক। এই দুটিই পেড ইন্টার্নশিপ। সেটার অর্থ হল যে আপনি কাজ শেখার পাশাপাশি ভালো অঙ্কের স্টাইপেন্ডও পাবেন। আপনি যদি ইঞ্জিনিয়ারিং, আইটি, এআই (AI), ম্যানেজমেন্ট, আইন বা কমার্স নিয়ে পড়াশোনা করেন, তবে এই ইন্টার্নশিপটি আপনার জন্যই। এখানে আপনি পুঁথিগত বিদ্যার বাইরে গিয়ে বাস্তব ফিল্ডের কাজ এবং সরাসরি অভিজ্ঞতা পাবেন।

NHAI-র ইন্টার্নশিপের খুঁটিনাটি

মাসে-মাসে স্টাইপেন্ড, ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ভারত সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) ( )
মাসে-মাসে স্টাইপেন্ড, ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ভারত সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) ( )

১) NHAI-এর অফিসিয়াল পোর্টালে যান। আপনার ইমেল এবং মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করুন এবং তারপর লগইন করে আপনার ফর্ম পূরণ করুন। আবেদন করার শেষ তারিখ আগামী ১৫ এপ্রিল।

২) শিক্ষার্থীদের প্রতি মাসে ২০,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। ইন্টার্নশিপ শেষে আপনাকে একটি সার্টিফিকেটও দেওয়া হবে।

তথ্যপ্রযুক্তি মন্ত্রকে ইন্টার্নশিপের খুঁটিনাটি

১) MeitY-এর অধীনে NICSI তাদের ইন্টার্নশিপ স্কিমের ঘোষণা করেছে। এই ইন্টার্নশিপটি পুরো ছয় মাস ধরে চলবে। এর মানে হল, আপনি শেখার এবং নিজেকে প্রমাণ করার জন্য পর্যাপ্ত সময় পাবেন।

২) এর জন্য আপনাকে ১০ এপ্রিলের মধ্যে nicsi.nic.in/nicsi/internship-এ গিয়ে আবেদন করতে হবে।

৩) আবেদন করার প্রক্রিয়াটি খুবই সহজ। ওয়েবসাইটে যান এবং আপনার নাম, ইমেল, ফোন নম্বর, কলেজের নাম, ডিগ্রি, সেমিস্টার এবং নম্বর (CGPA)-এর মতো প্রয়োজনীয় তথ্য পূরণ করুন। এরপর আপনার নম্বরে একটি OTP আসবে, যা দিয়ে আপনার অ্যাকাউন্ট সক্রিয় হয়ে যাবে। এরপর আপনার আইডি-পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। তারপর আপনার একটি ভালো ছবি, কলেজ থেকে প্রাপ্ত নো অবজেকশন সার্টিফিকেট (NOC), ফরওয়ার্ডিং লেটার এবং মার্কশিট আপলোড করে ফর্ম জমা দিন।

আজকের তীব্র প্রতিযোগিতামূলক যুগে শুধুমাত্র ডিগ্রির জোরে কাঙ্ক্ষিত চাকরি পাওয়া কঠিন। কোম্পানিগুলো এমন কর্মী চায় যারা বাস্তব জীবনে কাজ করতে জানে। এমতাবস্থায়, আপনার জীবনবৃত্তান্তে যদি ভারত সরকারের ইন্টার্নশিপের উল্লেখ থাকে, তবে তা সাক্ষাৎকার গ্রহণকারীর দৃষ্টি আকর্ষণ করবেই। এই ইন্টার্নশিপগুলি কেবল আপনার কাজের পদ্ধতিকেই উন্নত করে না, বরং আপনাকে ঊর্ধ্বতন সরকারি অফিসার এবং বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার সুযোগও দেয়। সেখানে তৈরি হওয়া নেটওয়ার্ক সারাজীবন আপনার কাজে আসবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe