...
...
Next Story

H5N1 Vaccine: দেশে তৈরি হল প্রথম বার্ড ফ্লু-র টিকা, ২০ নভেম্বর উদ্বোধন করবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী

H5N1 Vaccine: সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্য থেকে বার্ড ফ্লুর খবর আসছে। তামিলনাড়ুর একাধিক পোলট্রিতে অন্তত ৫০,০০০ মুরগির মৃত্যু হয়েছে। মনে করা হচ্ছে, বার্ড ফ্লু-ই মৃত্যুর কারণ।

Published on: Nov 18, 2026, 12:32:59 IST
Advertisement

H5N1 Vaccine: বার্ড-ফ্লু’র প্রথম দেশীয় টিকা তৈরি করল ভারত। পোলট্রি-অর্থনীতি রক্ষায় এই পদক্ষেপ ব্যাপক সহায়ক হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। আগামী ২০ নভেম্বর কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ভোপালে আনুষ্ঠানিকভাবে এই এইচ৫এন১ টিকার উদ্বোধন করবেন।

দেশে তৈরি হল প্রথম বার্ড ফ্লু-র টিকা (Representational image)
দেশে তৈরি হল প্রথম বার্ড ফ্লু-র টিকা (Representational image)

ভোপালে পশুরোগ গবেষণার কেন্দ্রীয় সংস্থা (নিশাদ) এই টিকা তৈরি করেছে। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে বার্ড ফ্লু-এর খবর আসছে। সেই সময়েই তার টিকা তৈরি হওয়ার খবর পেয়ে আশাবাদী পোলট্রি ব্যবসার সঙ্গে যুক্ত অনেকে। কারণ, বার্ড ফ্লু-র প্রকোপ দেখা গেলে মুরগির মাংস ও ডিম মিলিয়ে বিপুল অর্থের লোকসান হয়। বার্ড ফ্লুর জেরে লাগাতার বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়া পোলট্রি-অর্থনীতি ও খামারিদের বাঁচাতে কেন্দ্রের এই দেশীয় টিকা বড়সড় স্বস্তি এনে দিয়েছে। মূলত পাখিদের মধ্যে বার্ড ফ্লুর সংক্রমণের প্রকোপ দেখা যায়। তবে পাখির দেহ থেকে মানবদেহেও এই ভাইরাস সংক্রমিত হতে পারে। যদিও তার নজির খুবই কম। অনেক সময় সংক্রমিত মুরগির মাংস খেলেও বার্ড ফ্লুয়ের আশঙ্কা থেকে যায়।

সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্য থেকে বার্ড ফ্লুর খবর আসছে। তামিলনাড়ুর একাধিক পোলট্রিতে অন্তত ৫০,০০০ মুরগির মৃত্যু হয়েছে। মনে করা হচ্ছে, বার্ড ফ্লু-ই মৃত্যুর কারণ। কেরলের আলাপ্পুঝায় খামারে থাকা ২৬ হাজার কোয়েল, মুরগি, হাঁসের শরীরে এই ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। তাদের মেরে ফেলা হতে পারে। নজরদারি বাড়ানো হয়েছে। চলতি বছরের মে মাসে বার্ড ফ্লু ঘিরে আশঙ্কার পরিস্থিতি তৈরি হয় মহারাষ্ট্র ও কর্ণাটকে। মহারাষ্ট্রেই প্রায় দেড় লক্ষ মুরগি মারার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সংক্রমণের জেরে কর্ণাটকে মৃত্যু হয় প্রায় ৫০টি ময়ূরের। সেই আবহে এই টিকার খবর সামনে আসায়, নিঃসন্দেহে তা আশার আলো। খুশি পোলট্রি ব্যবসায়ীরাও। কারণ, বার্ড ফ্লুর কারণে পোলট্রি ব্যবসায়ীদের বিপুল লোকসানের মুখে পড়তে হয়। এই দেশীয় টিকা সেই ক্ষতি রোধ করে পোলট্রি-অর্থনীতিকে সুরক্ষা দেবে। পাশাপাশি, পাখির দেহ বা সংক্রমিত মুরগির মাংস থেকে বিরল ক্ষেত্রে হলেও মানবদেহে ভাইরাস ছড়ানোর যে ঝুঁকি থাকে, তা নিয়ন্ত্রণেও এই টিকা কার্যকর ভূমিকা নেবে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks