Singapore Expert on India and China: চিনকে ‘বিপদ’ হিসেবে দেখা হয়, ভারতকে নয়, বড় বার্তা এই দেশের প্রাক্তন মন্ত্রীর

Singapore Expert on India and China: পঞ্চম কৌটিল্য কনক্লেভে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের পাশে বসে বিশেষ কনক্লেভে নয়াদিল্লি এবং বেজিংয়ের পার্থক্য নিয়ে মুখ খুললেন সিঙ্গাপুরের প্রাক্তন বিদেশমন্ত্রী জর্জ ইয়ো।

Published on: Oct 6, 2026, 17:38:21 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Singapore Expert on India and China: ভারতের নীতির ভূয়সী প্রশংসা করলেন সিঙ্গাপুরের প্রাক্তন বিদেশমন্ত্রী জর্জ ইয়ো। নয়াদিল্লিতে পঞ্চম কৌটিল্য কনক্লেভে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের পাশে বসে তিনি জানান, চিন যেমন বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশের পক্ষে বিপজ্জনক, ভারত সেরকম নয়। ভারত নিজেকে খুব ভালোভাবে তুলে ধরেছে। বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশের জন্য বিপজ্জনক নয় ভারত। তাই অন্যান্য দেশগুলি ভারতের মঙ্গল চায়। দক্ষিণ-পূর্ব এশিয়া চায় যে ভারতের ভালো হোক। ভারতের ভালো চায় ইউরোপের দেশগুলিও। আমেরিকাও ভারতের ভালো চায় বলে দাবি করেন সিঙ্গাপুরের প্রাক্তন বিদেশমন্ত্রী।

পঞ্চম কৌটিল্য কনক্লেভে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সিঙ্গাপুরের প্রাক্তন বিদেশমন্ত্রী জর্জ ইয়ো। (ছবি সৌজন্যে পিটিআই)
পঞ্চম কৌটিল্য কনক্লেভে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সিঙ্গাপুরের প্রাক্তন বিদেশমন্ত্রী জর্জ ইয়ো। (ছবি সৌজন্যে পিটিআই)

ভারতের স্বাচ্ছন্দ্যের অনুভূতি মেলে, বললেন সিঙ্গাপুরের প্রাক্তন মন্ত্রী

সেই রেশ ধরে ভারতের সঙ্গে চিনের ফারাক কোথায়, তাও ব্যাখ্যা করে বলেন ইয়ো। সিঙ্গাপুরের প্রাক্তন বিদেশমন্ত্রী জানান, ভারতে মানুষ এমন এক স্বাচ্ছন্দ্য ও ভালো পরিবেশের অনুভূতি পান, যা হয়তো চিনে পাওয়া যায় না। কারণ চিনে যে কারও সবসময় মনে হতে পারে যে তিনি চিনা নন। কিন্তু ভারতে সেটা হয় না। ভারতে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ উপভোগ করা যায় বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: Indian Navy Brahmos Missile System: ব্রহ্মস নিয়ে ৬৬১.৫ কোটি টাকার চুক্তি ভারতের! নৌসেনার জাহাজ দেখলেই পালাবে শত্রুরা

'হরমুজের ঝড়-ঝাপটা সামলানোর ক্ষেত্রে ভারত ও চিন এগিয়ে'

তারইমধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং হরমুজ প্রণালী টালবাহানা নিয়ে মুখ খুলেছেন সিঙ্গাপুরের প্রাক্তন বিদেশমন্ত্রী। সংবাদসংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার ফলে জ্বালানি ক্ষেত্রে যে ঝড় এসেছে, তা সামলানোর ক্ষেত্রে ভারত এবং চিন ভালো জায়গায় আছে। দু'দেশই বিভিন্ন জায়গা থেকে তেল নিয়ে আসে। ফলে হরমুজের ঝড়-ঝাপটা কাটিয়ে উঠতে পারবে বলে দাবি করেছেন সিঙ্গাপুরের প্রাক্তন বিদেশমন্ত্রী।

আরও পড়ুন: Maldives on Indian Help: 'ভারতকে ছাড়া বাঁচতে পারব না', বাংলাদেশে দাঁড়িয়ে তারেকদের আয়না দেখাল মুসলিম দেশ

ভারত ও সিঙ্গাপুরের সম্পর্ক আরও গভীর করতে হবে, বার্তা ইয়োর

তারইমধ্যে ভারত ও সিঙ্গাপুরের সম্পর্ক নিয়েও তিনি মুখ খুলেছেন। তাঁর কথায়, 'সিঙ্গাপুর এবং ভারতের সম্পর্ক খুব ভালো। আর সেই সম্পর্ক আগামিদিনেও ভালো থাকবে। আমাদের যদি কিছু করার থাকে, সেটা হল যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার দিকে নজর দিতে হবে।'

আরও পড়ুন: Nadia Food Park by Reliance: হরিণঘাটায় ৬০০ কোটি টাকা ঢালছে আম্বানির রিলায়েন্স, ফুড পার্কে হবে ক্যাম্পা কোলা

পাশাপাশি জয়শংকরদের পরামর্শ দিয়ে তিনি বলেছেন যে আমেরিকার কাছে কোনওভাবেই মাথানত করা যাবে না। তাঁর কথায়, 'আমেরিকাকে সামলাতে হবে ভারতকে। যদি আপনি নিজেকে দমিত হতে দেন, তাহলে আমেরিকা পুরোপুরি চেপে বসবে। তাই আলোচনার ক্ষেত্রে সমান-সমান অবস্থান বজায় রাখতে হবে।'

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More