Indian Navy Brahmos Missile System: ব্রহ্মস নিয়ে ৬৬১.৫ কোটি টাকার চুক্তি ভারতের! নৌসেনার জাহাজ দেখলেই পালাবে শত্রুরা

Indian Navy Brahmos Missile System: ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল নিয়ে ৬৬১.৫ কোটি টাকার চুক্তি করল ভারত সরকার। ভারতীয় নৌসেনার জাহাজের জন্য সেই চুক্তি করা হয়েছে। আর তার ফলে ভারতীয় নৌসেনার হাত আরও মজবুত হবে।

Published on: Oct 6, 2026, 16:13:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Indian Navy Brahmos Missile System: ব্রহ্মস মিসাইল নিয়ে ৬৬১.৬ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করল প্রতিরক্ষা মন্ত্রক। সূত্রের খবর, ভারতীয় নৌসেনার জন্য জাহাজের জন্য ব্রহ্মস ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং লঞ্চার লাগবে। আর সেজন্যই ব্রহ্মস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেডের সঙ্গে সেই মেগা চুক্তি করেছে প্রতিরক্ষা মন্ত্রক। যা ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি বিশ্বের অন্যতম দ্রুত সুপারসনিক ক্রুজ মিসাইলকে বিধ্বংসী করে তোলে।

ব্রহ্মস সুপারসনিক মিসাইল নিয়ে ৬৬১.৫ কোটি টাকার চুক্তি করল ভারত সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Indian Navy)
ব্রহ্মস সুপারসনিক মিসাইল নিয়ে ৬৬১.৫ কোটি টাকার চুক্তি করল ভারত সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Indian Navy)

৬৮ শতাংশ ভারতীয় সরঞ্জাম দিয়ে তৈরি হবে

যে চুক্তি হয়েছে, তার শর্ত অনুযায়ী, ন্যূনতম ৬৮ শতাংশ ভারতীয় সরঞ্জাম ব্যবহার করতে হবে, যা ভারতে তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, ওই চুক্তির ফলে ভারতীয় নৌসেনার হাত যেমন মজবুত হবে, তেমনই ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্পের পাশাপাশি সার্বিকভাবে ভারতীয় শিল্পের বিকাশ হবে। তৈরি হবে কর্মসংস্থানও।

আরও পড়ুন: Maldives on Indian Help: 'ভারতকে ছাড়া বাঁচতে পারব না', বাংলাদেশে দাঁড়িয়ে তারেকদের আয়না দেখাল মুসলিম দেশ

ভারতীয় নৌসেনায় আছে ব্রহ্মস ক্রুজ মিসাইল

এমনিতে ব্রহ্মস মিসাইল ভারতের একাধিক রণতরী বা যুদ্ধজাহাজে আছে। যা সামুদ্রিক পথে ভারতের আক্রমণাত্মক শক্তি বহুগুণ বাড়িয়ে দেয়। কারণ সুপারসনিক গতিতে অনেক দূর থেকেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে ব্রহ্মস মিসাইল। যে মিসাইল ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রে নিজের দক্ষতার পরিচয় দিয়েছে। ২০২৫ সালে অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বায়ুসেনা ব্রহ্মস মিসাইল ব্যবহার করেছিল।

আরও পড়ুন: Nadia Food Park by Reliance: হরিণঘাটায় ৬০০ কোটি টাকা ঢালছে আম্বানির রিলায়েন্স, ফুড পার্কে হবে ক্যাম্পা কোলা

৩ দেশ থেকেই ব্রহ্মস আনতে পারে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার

পাকিস্তানকে ‘বিনামূল্যে’ সেই ব্রহ্মস দেওয়ার পরে ইতিমধ্যে একাধিক দেশে সেই সুপারসনিক ক্রুজ মিসাইল রফতানি করছে ভারত। দিনকয়েক আগেই সংবাদসংস্থা এএনআইয়ের সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং জানিয়েছেন, ইতিমধ্যে ফিলিপিন্সে ৩৩০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের ব্রহ্মস মিসাইল রফতানি করা হয়েছে। ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়াও কিনছে ব্রহ্মস মিসাইল সিস্টেম। ভিয়েতনামের ক্ষেত্রে প্রাথমিকভাবে রফতানির অঙ্কটা হতে পারে ১০০ মিলিয়ন মার্কিন ডলার। ইন্দোনেশিয়ার ক্ষেত্রে ২০০ মিলিয়ন মার্কিন ডলার মতো হতে পারে।

আরও পড়ুন: Behala FTO and 2nd Kolkata Airport: রাফালের কাছেই নামবে সাধারণ বিমান! বেহালায় FTO, কলকাতায় দ্বিতীয় এয়ারপোর্টের ভাবনা

ভারতের রফতানির ক্ষেত্রে বেঞ্চমার্ক হল ব্রহ্মস, বললেন প্রতিরক্ষা সচিব

বিষয়টি নিয়ে ভারতের প্রতিরক্ষা সচিব বলেছেন, 'আমাদের রফতানি যে বাড়ছে, সেটার ক্ষেত্রে একধরনের বেঞ্চমার্ক হল ব্রহ্মস। যা অত্যাধুনিক কৌশলগত সিস্টেমের অন্যতম। (ব্রহ্মস) বিক্রির জন্য ইতিমধ্যে আমরা দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশের সঙ্গে চুক্তি বা সমঝোতা করে ফেলেছি। শুরুটা হয়েছে ফিলিপিন্স দিয়ে। এখন লাইনে ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামও আছে।'

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More